প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) তাদের ২০১১-১২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র জমাদানের সময়সীমা বৃদ্ধি করেছে । সেখানে আগামী ১০ মার্চ পর্যন্ত। আবেদন করা যাবে। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক এম মাহবুবর রহমান জানান, তবে ভর্তি পরীক্ষার তারিখ ১৮ মার্চ এবং ভর্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। লিখিত পরীক্ষায় পাস করলে প্রার্থীরা প্রাথমিকভাবে নির্বাচিত হবেন। চূড়ান্তভাবে নির্বাচনের জন্য প্রার্থীদেরকে আগামী ২৪ মার্চ সাক্ষাত্কারে অংশগ্রহণ করতে হবে। ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভর্তি হতে হবে ১৬ জুনের মধ্যে। ভর্তির সুযোগপ্রাপ্ত ফেলোদের প্রতিষ্ঠানটি শর্তপূরণ সাপেক্ষে ফেলোশিপ প্রদান করবে।