এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তি ও ফেলোশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) দুই বছর মেয়াদি (সর্বোচ্চ চার বছর) এমফিল এবং তিন বছর মেয়াদি (সর্বোচ্চ পাঁচ বছর) পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ২৮ এপ্রিলের মধ্যে। এই দুই প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগ থেকে স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর/সমমানের ডিগ্রিধারী হতে হবে। ভর্তির সুযোগ পাওয়া এমফিল ফেলোদের প্রতি মাসে সাত হাজার ৫০০ টাকা এবং পিএইচডি ফেলোদের ১২ হাজার ৫০০ টাকা দেওয়া হবে।আবেদনপত্র ১০০ টাকা দিয়ে বিইউপি থেকে সংগ্রহ করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ৫০০ টাকার ব্যাংক ড্রাফটসহ জমা দিতে হবে। আবেদনপত্র www.bup.edu.bd থেকেও ডাউনলোড করা যাবে। প্রত্যেক আবেদনকারী তাঁর আবেদনপত্রের সঙ্গে গবেষণা-প্রস্তাবনা জমা দেবেন। আবেদনকারী প্রার্থীদের ভর্তি পরীক্ষা ৮ মে অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত প্রার্থীদের ২২ মের মধ্যে ভর্তি হতে হবে। এ সব কোর্সের ক্লাস শুরু হবে ২৮ মে। ভর্তিসম্পর্কিত বিস্তারিত তথ্য ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি থেকে পাওয়া যাবে।