কুদরাত-ই-খুদা, রাবি প্রতিনিধিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে এমবিএ প্রোগামে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের যোগ্যতা: যেকোনো ডিসিপ্লিন থেকে স্নাতক ডিগ্রিধারীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর শিক্ষাজীবনে কমপক্ষে ছয় পয়েন্ট থাকতে হবে।আবেদনপত্র সংগ্রহ ও জমাদান: আবেদনপত্র জমাদান কার্যক্রম চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। নগদ ৫০০ টাকার বিনিময়ে অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের বিজনেস অনুষদের ডিন অফিস থেকে ভর্তি আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এ ছাড়া বিজনেস অনুষদের ডিন বরাবর ৫০০ টাকার ব্যাংক ড্রাফট জমা দিয়ে পোস্ট অফিসের মাধ্যমেও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করে উল্লিখিত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: এক ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টায়। যোগাযোগ: বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের বিজনেস স্টাডিজ অনুষদের অফিস। সংশোধনী: ৩১ ডিসেম্বর পড়াশোনা পাতায় এসএসসি পরীক্ষা: সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বিষয়ের লেখক ছিলেন ভিকারুন নিসা নূন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ‘শামীম জাহান আহসান’। ভুলক্রমে ছাপা হয়েছে শামীম জাহান আদমান। এজন্য আন্তরিকভাবে দুঃখিত।