এমবিএ প্রোগ্রামে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে চলতি শিক্ষাবর্ষে এমবিএ প্রোগ্রামে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের যোগ্যতা: যেকোনো ডিসিপ্লিন থেকে স্নাতক ডিগ্রিধারীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর শিক্ষাজীবনে কমপক্ষে ছয় পয়েন্ট থাকতে হবে। আবেদনপত্র সংগ্রহ ও জমাদান: আবেদনপত্র জমাদান কার্যক্রম চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। নগদ ৫০০ টাকার বিনিময়ে অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের বিজনেস অনুষদের ডিন অফিস থেকে ভর্তি হতে ইচ্ছুকেরা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া বিজনেস অনুষদের ডিন বরাবর ৫০০ টাকার ব্যাংক ড্রাফট জমা দিয়েও ভর্তি হতে ইচ্ছুকেরা পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। সে ক্ষেত্রে ১০/৫ ইঞ্চি আকারের ফেরত খামে ৩৫ টাকার স্ট্যাম্প সংযুক্ত করে নিজের ঠিকানা উল্লেখপূর্বক যোগাযোগ করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করে উল্লিখিত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: এক ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টায়। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: এমবিএ প্রোগ্রামে ভর্তিসংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের বিজনেস স্টাডিজ অনুষদের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন: (০৭২১)-৭৫০০৪১-৯ এক্সটেনশন-৪১২৯, মোবাইল ফোন: ০১৯১৬৫১১৭০০, ০১৯১৩১২৪৫৬২।