প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড-২০১৬-এর জন্য মনোনীত হয়েছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইউম রেজা চৌধুরী। সিঙ্গাপুরে প্যান প্যাসিফিক মেরিনা স্কয়ারে আগামী ৫ আগস্ট অনুষ্ঠেয় বিশ্ব শিক্ষা কংগ্রেসে পুরস্কারটি তাঁর হাতে তুলে দেওয়া হবে। বিশ্ব শিক্ষা কংগ্রেসের গবেষণা সহযোগী হিসেবে সিএমও এশিয়া এই মহাদেশের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কারটি দিয়ে থাকে। বিজ্ঞপ্তি।