এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক এবং জাপান সরকার উন্নয়নশীল দেশের গরীব এবং মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তি দিয়ে থাকে। জাপান সরকার এবং এডিবি ১৯৮৮ সাল থেকে এই বৃত্তি প্রদান করে আসছে। প্রতি বছর ১০টি দেশে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়ে থাকে। সম্প্রতি এই বৃত্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বৃত্তির জন্য প্রার্থীর ২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের নিচে হতে হবে। এই বৃত্তিতে টিউশন ফি, বাড়ি ভাড়াসহ জীবনধারনের জন্য ব্যায়, বই, মেডিকেল ইন্সুরেন্স, বিমান ভাড়া (ইকোনোমি ক্লাস) এবং গবেষণা প্রণোদনা দেওয়া হবে। এই বৃত্তি সাধারণত ১ বা ২ বছরের জন্য দেওয়া হয়ে থাকে। এই বৃত্তির জন্য আবেদন করতে হবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে। প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদন পত্র সংগ্রহ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ একই প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এডিবি-তে আলাদা ভাবে কোন আবেদন পত্র পাঠাতে হবে না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ছাত্র ছাত্রীদের মধ্য থেকে এই বৃত্তি প্রদান করা হবে। আবেদনকারী অবশ্যই আবেদনপত্রে এই বৃত্তির কথা উল্লেখ করবেন। আরো বিস্তারিত তথ্য এডিবি-জেএসপি ওয়েব সাইট থেকে পাওয়া যাবে। ওয়েব ঠিকানা- www.adb.org/jsp