এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের শিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং জাপান সরকার উন্নয়নশীল দেশের গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিয়ে থাকে। জাপান সরকার এবং এডিবি ১৯৮৮ সাল থেকে এই বৃত্তি প্রদান করে আসছে। প্রতি বছর ১০টি দেশে ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়ে থাকে। সম্প্রতি এই বৃত্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।এই বৃত্তির জন্য প্রার্থীর দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের নিচে হতে হবে।এই বৃত্তিতে টিউশন ফি, বাড়ি ভাড়াসহ জীবনধারণের জন্য ব্যয়, বই, চিকিত্সা বিমা, বিমান ভাড়া (ইকোনোমি ক্লাস) এবং গবেষণা-প্রণোদনা দেওয়া হবে। এই বৃত্তি সাধারণত এক বা দুই বছরের জন্য দেওয়া হয়ে থাকে। এই বৃত্তির জন্য প্রার্থীদের আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ একই প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এডিবিতে আলাদাভাবে কোনো আবেদনপত্র পাঠাতে হবে না। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে এই বৃত্তি দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে এই বৃত্তির কথা উল্লেখ করতে হবে।আরও বিস্তারিত তথ্য এডিবি-জেএসপি ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ওয়েব ঠিকানা: www.adb.org/jsp