প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ধানমন্ডির নিজস্ব ক্যাম্পাসে গত শনিবার দিনব্যাপী বিভাগ উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা-‘ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এসইউবির উপাচার্য ইফতেখার গণি চৌধুরী। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম সদ্যসমাপ্ত যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং এর প্রভাব নিয়ে আলোচনা করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম এ ফায়েজ, এসইউবির আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি