এসএসসি পরীক্ষা ২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের (২০১৫) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ মার্চ। শিক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ বিষয়ে সময়সূচি ঘোষণা করেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সময়সূচি দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক