এসএসসি পরীক্ষা-২০১০: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
হিসাববিজ্ঞানআলতাফ হোসেন, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-২প্রশ্ন: লেনদেন শব্দের অর্থ কী?উত্তর: মূল্যের আদান-প্রদান।প্রশ্ন: কারবারি লেনদেন বলতে কী বোঝায়?উত্তর: কারবার প্রতিষ্ঠানে সংঘটিত ব্যবসায় সংক্রান্ত লেনদেন।প্রশ্ন: লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের কী হয়?উত্তর: আর্থিক অবস্থার পরিবর্তন হয়।অধ্যায়-৩প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন কী দ্বারা প্রভাবিত হয়?উত্তর: দুটি হিসাব খাত দ্বারা।প্রশ্ন: দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি বলতে কী বোঝায়?উত্তর: একই হিসাব বইতে লেন-দেনের দ্বৈতসত্তা লিপিবদ্ধকরণ।প্রশ্ন: দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি কী ধরনের পদ্ধতি?উত্তর: একটি পরিপূর্ণ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি।প্রশ্ন: দুতরফা দাখিলা ব্যবস্থায় প্রতিটি ডেবিট দাখিলার জন্য কী থাকে?উত্তর: একটি সমপরিমাণ ক্রেডিট দাখিলা থাকে।প্রশ্ন: দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে কী বলা হয়?উত্তর: ক্রেডিটর।প্রশ্ন: দুতরফা দাখিলায় সুবিধা প্রদানকারী হিসাবটিকে কী বলা হয়?উত্তর: ক্রেডিটর।প্রশ্ন: দুতরফা দাখিলায় মোট ডেবিট টাকা কিসের সমান হবে।উত্তর: মোট ক্রেডিট টাকার সমান হবে।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি হওয়ার কারণ কী?উত্তর: হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়।প্রশ্ন: হিসাবরক্ষণের ধারাবাহিক প্রক্রিয়াকে হিসাবচক্র বলার কারণ কী?উত্তর: হিসাবরক্ষণের প্রতিটি কাজ চক্রাকারে পুনরাবৃত্তি হয় তাই।প্রশ্ন: হিসাবচক্রের ধাপ কোনগুলো?উত্তর: জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, চূড়ান্ত হিসাব ও উদ্বৃত্তপত্র।প্রশ্ন: জাবেদা হিসাবচক্রের কোন পর্যায়?উত্তর: প্রথম।প্রশ্ন: খতিয়ান হিসাবচক্রের কোন পর্যায়?উত্তর: দ্বিতীয়।প্রশ্ন: রেওয়ামিল হিসাবচক্রের কোন পর্যায়?উত্তর: তৃতীয়।প্রশ্ন: হিসাব চক্রের প্রথম ধাপ কী?উত্তর: প্রাথমিক পর্যায়ে লেনদেন লিপিবদ্ধ করা বোঝায়।প্রশ্ন: হিসাবচক্রের দ্বিতীয় ধাপ কী?উত্তর: লেনদেনের শ্রেণীবিন্যাসকরণ।প্রশ্ন: হিসাবচক্রের তৃতীয় ধাপ কী?উত্তর: লেনদেনের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ।প্রশ্ন: যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট-ক্রেডিট এই উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?উত্তর: দুতরফা দাখিলা পদ্ধতি।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে হিসাব রাখার কী হয়?উত্তর: সব উদ্দেশ্য সাধিত হয়।প্রশ্ন: দুতরফা দাখিলা হিসাব ব্যবস্থা দ্বারা কী বোঝায়?উত্তর: লেনদেনের দুটি পক্ষের দাখিলা বোঝায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসাধারণ বিজ্ঞানকানিজ জামালী শাহীন, শিক্ষক,বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-১১প্রশ্ন: শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কাকে? উত্তর: ক্যারোলাস লিনিয়াস। প্রশ্ন: মানুষের বৈজ্ঞানিক নাম কী? উত্তর: Homo sapiensপ্রশ্ন: ইলিশ মাছের বৈজ্ঞানিক কী? উত্তর: Tanualosa ilishaপ্রশ্ন: দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কী? উত্তর: Copsychus saularisপ্রশ্ন: কোন পর্বের প্রাণীদের সব জৈবিক কাজ একটিমাত্র কোষের ভেতর সম্পাদিত হয়? উত্তর: প্রোটোজোয়া। প্রশ্ন: ক্ষণপদ কোন প্রাণীর চলন অঙ্গ? উত্তর: অ্যামিবা। প্রশ্ন: ম্যালেরিয়া জ্বরের জন্য কী দায়ী? উত্তর: প্লাজমোডিয়াম। প্রশ্ন: কোন পর্বের প্রাণীদের সাধারণ স্পঞ্জ বলা হয়? উত্তর: পরিফেরা।প্রশ্ন: স্কাইফা স্পনজিলা কোন পর্বের প্রাণী?উত্তর: পরিফেরা। প্রশ্ন: সিলেন্টেরন কোন পর্বের বৈশিষ্ট্য? উত্তর: নিডেরিয়া। প্রশ্ন: ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম লিখ? উত্তর: Taenia saginata প্রশ্ন: পিনওয়ার্মের দৈর্ঘ্য কত? উত্তর: ২-১২ মিলিমিটার। প্রশ্ন: নেক্সেডিয়া রেচন অঙ্গ কোন পর্বের প্রাণী? উত্তর: এনেলিডা পর্বের। প্রশ্ন: আর্থোপোডা পর্বের আবিষ্কৃত প্রজাতির সংখ্যা কত? উত্তর: প্রায় ১০ লাখ। প্রশ্ন: কোন মশা পিতজ্বর ও ডেঙ্গুজ্বরের জীবাণু বহন করে? উত্তর: এডিস মশা। প্রশ্ন: জাহাজ কীট কোন পর্বের প্রাণী? উত্তর: মোলাস্কা। প্রশ্ন: ম্যান্টেল নামক পাতলা পর্দা কোন পর্বের প্রাণীর থাকে? উত্তর: মোলাস্কা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল