এসএসসি পরীক্ষা-২০১০: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৯ গতকালের পরপ্রশ্ন: কারবারের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য কী প্রস্তুত করা হয়?উত্তর: লাভ-ক্ষতি হিসাব।প্রশ্ন: কারবারের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য কী প্রস্তুত করা হয়?উত্তর: উদ্বৃত্তপত্র।প্রশ্ন: রেওয়ামিলের নামিক হিসাবের ডেবিট জের বা উদ্বৃত্তসমূহ কোথায় বসে?উত্তর: ক্রয়-বিক্রয় হিসাব এবং লাভ-ক্ষতি হিসাবের ডেবিট দিকে বসে।প্রশ্ন: রেওয়ামিলে প্রদত্ত নামিক হিসাবের ক্রেডিট উদ্বৃত্তসমূহ কোথায় বসে?উত্তর: ক্রয়-বিক্রয় হিসাব এবং লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট দিকে বসে।প্রশ্ন: বিলম্বিত খরচ কোথায় দেখানো হয়?উত্তর: উদ্বৃত্তপত্রের সম্পত্তির দিকে।প্রশ্ন: অব্যবহূত মনোহারী দ্রব্য কোথায় দেখাতে হয়?উত্তর: উদ্বৃত্তপত্রের সম্পত্তি ও দায়ের দিকে।প্রশ্ন: মালিক কর্তৃক পণ্য উত্তোলন কীভাবে দেখাতে হয়?উত্তর: ক্রয় থেকে বাদ দিয়ে।প্রশ্ন: মালিক কর্তৃক নগদ অর্থ উত্তোলন কীভাবে দেখাতে হয়?উত্তর: লাভ-লোকসান হিসাবের ডেবিট দিকে। অধ্যায়-১০ প্রশ্ন: পণ্যের ক্রয় মূল্য বলতে কী বুঝায়?উত্তর: পণ্যের প্রকৃত দাম ও ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ।প্রশ্ন: যে খরচ পণ্য ক্রয় বা উত্পাদনের সঙ্গে সরাসরি জড়িত তাকে কী বলে?উত্তর: প্রত্যক্ষ খরচ।প্রশ্ন: পরোক্ষ খরচ বলতে কী বুঝায়?উত্তর: যেসব খরচ পণ্য ক্রয় বা উত্পাদনের সঙ্গে সরাসরি জড়িত নয়।প্রশ্ন: পণ্যের ক্রয় মূল্যের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ খরচসমূহ যোগ করলে কী পাওয়া যায়?উত্তর: মোট ক্রয় মূল্য।প্রশ্ন: মোট ক্রয় মূল্যের সঙ্গে মুনাফা যোগ করলে কী পাওয়া যায়?উত্তর: মোট বিক্রয় মূল্য।প্রশ্ন: উত্পাদন ব্যয়ের উপাদানসমূহকে মোটামুটিভাবে কয় ভাগে ভাগ করা হয়?উত্তর: ছয় ভাগে।প্রশ্ন: উত্পাদনের মোট ব্যয়ের একেকটি ভাগকে কী বলা হয়?উত্তর: উত্পাদন ব্যয়ের উপাদান।প্রশ্ন: প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও প্রত্যক্ষ খরচ যোগ করলে কী পাওয়া যায়?উত্তর: মুখ্য ব্যয়।প্রশ্ন: পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি ও পরোক্ষ খরচসমূহ যোগ করলে কী পাওয়া যায়?উত্তর: কারখানা উপরি ব্যয়।প্রশ্ন: মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানার উপরি ব্যয় যোগ করলে কী পাওয়া যায়?উত্তর: কারখানা উত্পাদন ব্যয়।প্রশ্ন: উত্পাদন ব্যয়ের উপাদান প্রধানত কয়টি?উত্তর: তিনটি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল