এসএসসি পরীক্ষা-২০১০: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-১০গতকালের পরপ্রশ্ন: কোনটি পরোক্ষ খরচ বা উপরি ব্যয়ের অন্তর্ভুক্ত নয়?উত্তর: কারখানার মেশিন চালকের মজুরি।প্রশ্ন: কোনটি পরোক্ষ মজুরির অন্তর্ভুক্ত নয়?উত্তর: মেশিন চালকের মজুরি।প্রশ্ন: কোনটি কারখানার বা উত্পাদন উপরি ব্যয় নয়?উত্তর: অফিসের বেতন।প্রশ্ন: কোনটি প্রশাসনিক উপরি খরচের অন্তর্ভুক্ত নয়?উত্তর: শোরুমের খরচ।প্রশ্ন: কোনটি বিক্রয় উপরি ব্যয়ের অন্তর্ভুক্ত?উত্তর: অনাদায়ী পাওনা।প্রশ্ন: কোনটি বিক্রয় উপরি ব্যয়ের অন্তর্ভুক্ত নয়?উত্তর: অফিস আসবাবপত্রের অবচয়।প্রশ্ন: কোনটি মুখ্য ব্যয়ের উদাহরণ?উত্তর: প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ মজুরি+প্রত্যক্ষ খরচ।অধ্যায়-১২প্রশ্ন: পারিবারিক হিসাব ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কী?উত্তর: আয় বুঝে ব্যয় করা।প্রশ্ন: পারিবারিক আয় আসে কোথা থেকে?উত্তর: পরিবারের আয়ের বিভিন্ন উত্স থেকে।প্রশ্ন: সরকার, আত্মীয়স্বজন, শিষ্য বা মুরিদদের কাছ থেকে প্রাপ্ত সাহায্য বা দান কী ধরনের আয়?উত্তর: পারিবারিক আয়।প্রশ্ন: দৈনন্দিন বাজার খরচের হিসাব রাখার ধাপ কয়টি?উত্তর: তিনটি।প্রশ্ন: নগদ বিবরণী থেকে কী জানা যায়?উত্তর: মূলত খরচের পর উদ্বৃত্ত টাকার পরিমাণ।প্রশ্ন: আয়-ব্যয়ের শ্রেণী বিভাগ দ্বারা কী বুঝায়?উত্তর: মূলত সমজাতীয় আয় ও ব্যয়সমূহকে শ্রেণীবদ্ধ করা।প্রশ্ন: প্রাপ্তি ও প্রদান বিবরণী থেকে কী জানা যায়?উত্তর: বিভিন্ন উত্স থেকে প্রাপ্ত আয় ও বিভিন্ন খাতে ব্যয়ের পরিমাণ।প্রশ্ন: পরিবারের আয়-ব্যয় হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী সৃষ্টি হয়?উত্তর: পারিবারিক বাজেট।প্রশ্ন: পারিবারিক বাজেট বলতে কী বুঝায়?উত্তর: পরিবারের ভবিষ্যত্ আয়-ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনা।প্রশ্ন: বাজেটের মাধ্যমে পরিবারের কী উপকার হয়?উত্তর: আয় ও ব্যয় নিয়ন্ত্রণ করে পারিবারিক সচ্ছলতা জানা যায়।প্রশ্ন: বাজেটের মাধ্যমে পরিবারের যাবতীয় কী জানা যায়?উত্তর: আয় ও ব্যয় নিয়ন্ত্রণ করে পারিবারিক সচ্ছলতা জানা যায়।প্রশ্ন: হিসাব-নিকাশের ক্ষেত্রে প্রতিটি পরিবার হচ্ছে কী?উত্তর: অমুনাফাভোগী প্রতিষ্ঠান।প্রশ্ন: পারিবারিক আয়ের মধ্যে পড়ে কী?উত্তর: বেতন, মজুরি।প্রশ্ন: কোনো পরিবারের খাদ্য খাতে আয়ের কত অংশ ব্যয় হয়?উত্তর: ৩০ থেকে ৬০ ভাগ।প্রশ্ন: কোনো পরিবারের বস্ত্র খাতে আয়ের কত অংশ ব্যয় হয়?উত্তর: ৭ থেকে ১২ ভাগ।প্রশ্ন: সম্পত্তি বিক্রয় করে প্রাপ্ত অর্থ কোন প্রকার পারিবারিক আয়?উত্তর: মূলধন জাতীয়।প্রশ্ন: পরিবারের সদস্যদের মজুরি, বেতনপ্রাপ্তি কোন প্রকার আয়?উত্তর: মুনাফাজাতীয়।প্রশ্ন: নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ভিত্তিতে ব্যয় ও সঞ্চয় করার পূর্বপরিকল্পনাকে কী বলা হয়?উত্তর: বাজেট।প্রশ্ন: সামাজিক ও পারিবারিক জীবনযাপনে আমাদের প্রত্যেককেই কী করতে হয়?উত্তর: আয় বুঝে ব্যয় করতে হয়।প্রশ্ন: পারিবারিক হিসাব-নিকাশ কী করতে হয় না ?উত্তর: কারো কাছে পেশ করতে হয় না।প্রশ্ন: ব্যাংক বা ডাকঘরে টাকা জমা রাখলে কী পাওয়া যায়?উত্তর: সুদ পাওয়া যায়।প্রশ্ন: পারিবারিক হিসাব ব্যবস্থায় হিসাব-নিকাশ প্রক্রিয়ার প্রথম পর্যায়ে লেনদেনগুলো কোথায় লিপিবদ্ধ করা হয়?উত্তর: নগদ বিবরণীতে।প্রশ্ন: চাল, ডাল, মসলা, তেল, সাবান, লবণ প্রভৃতি খরচকে কোন জাতীয় খরচ বলা হয়?উত্তর: মুদি খরচ।প্রশ্ন: খাতা, কাগজ, পেন্সিল, কলম প্রভৃতি খরচকে কী জাতীয় খরচ বলা হয়?উত্তর: মনোহারি খরচ।প্রশ্ন: পারিবারিক চূড়ান্ত হিসাব কীভাবে করা হয়?উত্তর: দুটি পর্যায়ে প্রস্তুত করা হয়।প্রশ্ন: আয়-ব্যয় হিসাবে ডেবিট দিক ক্রেডিট দিকের তুলনায় বেশি হলে পার্থক্যকে কী বলা হয়?উত্তর: ঘাটতি।