এসএসসি পরীক্ষা-২০১০: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-৪গতকালের পরপ্রশ্ন: পৌর করপোরেশনের নির্বাচিত প্রধান প্রতিনিধিকে কী বলা হয়?উত্তর: মেয়র।প্রশ্ন: বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় কত সালে?উত্তর: ১৯৭৬ সালে।প্রশ্ন: জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে?উত্তর: প্রতিবছর ২৪ অক্টোবর।প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন সালে?উত্তর: ১৯৭৪ সালে।প্রশ্ন: লিগ অব নেশনস গঠিত হয় কত তারিখে?উত্তর: ১৯২০ সালের ১০ জানুয়ারি।প্রশ্ন: জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কোন সালে?উত্তর: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তির জন্য কোন সংস্থার সৃষ্টি হয়েছিল?উত্তর: লিগ অব নেশনস।অধ্যায়-৫প্রশ্ন: অর্থনীতি কোন ধরনের বিজ্ঞান?উত্তর: সামাজিক বিজ্ঞান।প্রশ্ন: ইংরেজি Economics শব্দটি এসেছে কোন গ্রিক শব্দ থেকে?উত্তর: Oikonomia.প্রশ্ন: অর্থনীতির জনক হিসেবে খ্যাত কে?উত্তর: অ্যাডাম স্মিথ।প্রশ্ন: ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্বন্ধে অনুসন্ধান করে।’ —এই সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: অ্যাডাম স্মিথ।প্রশ্ন: কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে না?উত্তর: সমাজতান্ত্রিক।প্রশ্ন: অর্থনৈতিক মৌলিক সমস্যা কী?উত্তর: কোন কোন দ্রব্য সামগ্রী কী পরিমাণে উত্পাদন করতে হবে তা নির্ধারণ করা।প্রশ্ন: কোন অর্থ ব্যবস্থায় প্রত্যেক উত্পাদনকারীর লক্ষ্য সর্বাধিক মুনাফা অর্জন করা?উত্তর: ধনতান্ত্রিক।প্রশ্ন: সঞ্চয়কে যখন উত্পাদনমুখী কাজে নিয়োগ করা হয় তখন তাকে কী বলে?উত্তর: বিনিয়োগ।প্রশ্ন: মূলধন কী?উত্তর: উত্পাদনের উত্পাদিত উপাদান।প্রশ্ন: নির্দিষ্ট সময়ে দেশের মূলধনের নিট বৃদ্ধিকে কী বলা হয়?উত্তর: মূলধন গঠন।প্রশ্ন: বিনিয়োগ মূলত কিসের ওপর নির্ভরশীল?উত্তর: সঞ্চয়ের ওপর।প্রশ্ন: শ্রমের যোগান নির্ভর করে কিসের ওপর?উত্তর: শ্রমের দক্ষতার ওপর।প্রশ্ন: বর্তমান বিশ্বে উত্পাদন ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী?উত্তর: শ্রম বিভাজন।প্রশ্ন: সঞ্চয়ের পরিমাণ নির্ভর করে কিসের ওপর?উত্তর: সঞ্চয়ের সামর্থ্য, সঞ্চয়ের ইচ্ছা ও বিনিয়োগের সুযোগ-সুবিধার ওপর।প্রশ্ন: সংগঠনের সর্বাপেক্ষা দায়িত্বপূর্ণ কাজ কী?উত্তর: ঝুঁকি গ্রহণ।প্রশ্ন: উত্পাদন পদ্ধতিতে বিভিন্ন স্তরে ভাগ করে শ্রমিকের মধ্যে দক্ষতা অনুযায়ী দায়িত্ব অর্পণ করাকে কী বলে?উত্তর: শ্রম বিভাগ।প্রশ্ন: দ্রব্য বিনিময় প্রথা কোন যুগে চালু ছিল?উত্তর: প্রাচীন যুগে।প্রশ্ন: বাংলাদেশে কোন ব্যাংক ব্যাংক-নোট প্রচলন করতে পারে?উত্তর: বাংলাদেশ ব্যাংক।প্রশ্ন: কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ কী?উত্তর: নোট প্রচলন করা, ঋণ নিয়ন্ত্রণ করা।প্রশ্ন: মুদ্রাস্ফীতি রোধের জন্য কেন্দ্রীয় ব্যাংক কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে?উত্তর: ঋণ নিয়ন্ত্রণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল