এসএসসি পরীক্ষা-২০১০: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাঅধ্যায়-৫গতকালের পরপ্রশ্ন: বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দান করে?উত্তর: গ্রামীণ ব্যাংক।প্রশ্ন: বাংলাদেশ শিল্প ব্যাংক সর্বাধিক কত বছরের জন্য ঋণ প্রদান করে?উত্তর: ২০ বছর।প্রশ্ন: কোন উত্স থেকে সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?উত্তর: দেশের আমদানি ও রপ্তানি করা দ্রব্যের ওপর ধার্যকৃত বাণিজ্য শুল্ক এবং দেশের উত্পাদিত ও ব্যবহূত দ্রব্যের ওপর ধার্য করা আবগারি শুল্ক থেকে।প্রশ্ন: সরকারি ব্যয়ের প্রধান উদ্দেশ্য কী?উত্তর: জনগণের কল্যাণ।প্রশ্ন: বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে কোন কর ধার্য করা হয়?উত্তর: ভ্যাট।প্রশ্ন: মূল্য সংযোজন কর কত সালে চালু করা হয়?উত্তর: ১৯৯১-৯২ সালে।প্রশ্ন: বাংলাদেশ সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছে?উত্তর: ২৫ বিঘা।প্রশ্ন: বিদেশে রপ্তানিকৃত পণ্যের ওপর সরকার কোন ধরনের শুল্ক আরোপ করে?উত্তর: রপ্তানি শুল্ক।প্রশ্ন: দেশে উত্পাদিত ও ব্যবহূত দ্রব্যের ওপর কোন ধরনের শুল্ক বসানো হয়?উত্তর: আবগারি শুল্ক।প্রশ্ন: বাংলাদেশের কৃষি উন্নয়নের হার অন্যান্য দেশের তুলনায় কম হওয়ার কারণ কী?উত্তর: সনাতন চাষ পদ্ধতি।প্রশ্ন: বাংলাদেশে শিল্প বিকাশের প্রধান অন্তরায় কী?উত্তর: দক্ষ শ্রমিকের অভাব।প্রশ্ন: ‘দারিদ্র্যের দুষ্ট চক্র’ ধারণাটির প্রবক্তা কে?উত্তর: অধ্যাপক র্যাগনার নার্কস।প্রশ্ন: মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নে কী ঘটায়?উত্তর: বাধার সৃষ্টি করে।প্রশ্ন: কৃষি ও শিল্পের উন্নয়ন কিসের ওপর নির্ভরশীল?উত্তর: মূলধন যোগানের ওপর।প্রশ্ন: কোন কারবারের মূলধন খুব অল্প থাকে?উত্তর: এক মালিকানা কারবারে।প্রশ্ন: বর্তমান যুগে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যবসায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয় কিভাবে?উত্তর: যৌথ মূলধনী কারবারের মাধ্যমে।প্রশ্ন: অর্থ কী?উত্তর: বিনিময়ের মাধ্যম।অধ্যায়-৬প্রশ্ন: ১৯৯১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?উত্তর: ১১.১৫ কোটি (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)।প্রশ্ন: এইডস কী?উত্তর: ভাইরাসজনিত একটি রোগ।প্রশ্ন: বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?উত্তর: ৮৭৬ জন (বিশ্ব জনসংখ্যা ডাটাশিট-২০০১)।প্রশ্ন: বিশ্বে মাথা পিছু আয় কোন দেশে সবচেয়ে বেশি?উত্তর: জাপানে, ৩২০৩০ ইউএস ডলার।প্রশ্ন: বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়েছিল কত সালে?উত্তর: ১৯৭৪ সালে।প্রশ্ন: ১৯৮১ সালে বাংলাদেশের মাথাপিছু জমির পরিমাণ কত একর ছিল?উত্তর: ০.৩৩ একর।প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত?উত্তর: ১,৪৭,৫৭০ বর্গ কিমি।প্রশ্ন: সাধারণত কত বছর পরপর আদমশুমারি হয়?উত্তর: ১০ বছর।প্রশ্ন: ১৯০১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা কত ছিল?উত্তর: ২.৮৯ কোটি।প্রশ্ন: কোন সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল?উত্তর: ১৯৫১ সালে (০.৫০%)।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল