এসএসসি পরীক্ষা-২০১০: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকাঅধ্যায়-৩প্রশ্ন: দুতরফা দাখিলার জন্মস্থান কোথায়?উত্তর: ইতালি।প্রশ্ন: দুতরফা দাখিলা কী ধরনের পদ্ধতি?উত্তর: বিজ্ঞানসম্মত পদ্ধতি।প্রশ্ন: দুতরফা দাখিলার অর্থ কী?উত্তর: লেন-দেনের দুতরফা ফলাফল লিপিবদ্ধ করা।প্রশ্ন: দুতরফা হিসাব পদ্ধতিতে ডেবিট এবং ক্রেডিট কী?উত্তর: সুবিধা গ্রহণকারী ডেবিট এবং সুবিধা প্রদানকারী ক্রেডিট।প্রশ্ন: প্রতিটি লেনদেনে কী হবে?উত্তর: ডেবিট এবং ক্রেডিটের টাকা সব সময় সমান হবে।প্রশ্ন: দুতরফা দাখিলার প্রবর্তন হয় কোন সালে?উত্তর: ১৪৯৪ সালে।প্রশ্ন: বর্তমান হিসাবরক্ষণের ভিত্তি কী?উত্তর: দুতরফা দাখিলা পদ্ধতি।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণাবেক্ষণের কী ধরনের পদ্ধতি?উত্তর: বিজ্ঞানসম্মত ও সর্বজন স্বীকৃত পদ্ধতি।অধ্যায়-৪প্রশ্ন: হিসাব বলতে কী বোঝায়?উত্তর: লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী।প্রশ্ন: বিক্রয় হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: নামিক/আয় হিসাব।প্রশ্ন: সুনাম হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: সম্পত্তি হিসাব।প্রশ্ন: ঋণ হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: হিসাব সমীকরণ কী?উত্তর: সম্পত্তি=দায়+স্বত্বাধিকার।প্রশ্ন: কারবারের লাভ হলে কী হয়?উত্তর: স্বত্বাধিকার বৃদ্ধি পায়।প্রশ্ন: হিসাবের সমীকরণ ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত কয় শ্রেণীতে ভাগ করা হয়?উত্তর: চার শ্রেণীতে ভাগ করা হয়।প্রশ্ন: অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব কোন ধরনের হিসাব।উত্তর: নামিক হিসাব।প্রশ্ন: ‘কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সমিতি, সম্পত্তি, দায় ও আয়-ব্যয় সংক্রান্ত লেনদেনগুলোর সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলা হয়।’—এই সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: অধ্যাপক এস এস ভট্টাচার্য।প্রশ্ন: সনাতন পদ্ধতিতে হিসাব কয় প্রকার?উত্তর: তিন প্রকার।প্রশ্ন: আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার?উত্তর: চার প্রকার।প্রশ্ন: পাওনাদার ঋণ হিসাব কোন প্রকার হিসাব?উত্তর: দায়বাচক হিসাব।প্রশ্ন: ভাড়া, মজুরি কোন প্রকার হিসাব?উত্তর: খরচ হিসাব।প্রশ্ন: শামীমের নিকট থেকে ৫০০০ টাকার পণ্য ক্রয় করা হলে শামীম আমাদের একজন কী?উত্তর: পাওনাদার।প্রশ্ন: সম্পত্তিবাচক হিসাব ও নামিক হিসাবকে কী বলা হয়?উত্তর: অব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত সুদ কোন প্রকার হিসাব?উত্তর: আয় সংক্রান্ত হিসাব।প্রশ্ন: পরিবহন কোন হিসাব?উত্তর: নামিক হিসাব।প্রশ্ন: লেনদেনের শ্রেণীবদ্ধ সংক্ষিপ্ত বিবরণীকে কী বলে?উত্তর: হিসাব।# হিসাববিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞান বিষয়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরের পরবর্তী অংশ প্রকাশিত হবে আগামীকাল।