এসএসসি পরীক্ষা-২০১০: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
হিসাববিজ্ঞানআলতাফ হোসেন, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৪গতকালের পরপ্রশ্ন: সমস্ত হিসাবকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়?উত্তর: তিন ভাগে।প্রশ্ন: অবচয় হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: নামিক হিসাব।প্রশ্ন: অগ্রিম প্রদত্ত খরচ কোন ধরনের হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা পাওনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবকে কী হিসাব বলে?উত্তর: দেনাদার হিসাব।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা দেনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবকে কী বলে?উত্তর: পাওনাদার হিসাব।প্রশ্ন: আয়-ব্যয় বা লোকসান সম্পর্কিত হিসাবকে কী বলে?উত্তর: নামিক হিসাব।প্রশ্ন: লেনদেনের বৈশিষ্ট্যের ভিত্তিতে ‘মূলধন’ কোন ধরনের হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: ব্যক্তিবাচক হিসাব কোনটি?উত্তর: ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হিসাব।প্রশ্ন: আয়-ব্যয়বাচক হিসাব কোনটি?উত্তর: কু-ঋণ সঞ্চিতি হিসাব।প্রশ্ন: সম্পত্তিবাচক হিসাব কোনটি?উত্তর: ব্যবসায়ের সুনাম।প্রশ্ন: কোনো লেনদেনের ফলে কোনো সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেলে এ সম্পত্তিবাচক হিসাবকে কী করতে হয়?উত্তর: ডেবিট করতে হয়।প্রশ্ন: কোনো লেনদেনের ফলে ব্যবসায়ের লাভ বা আয় হলে ওই নামিক হিসাবকে কী করতে হবে?উত্তর: ক্রেডিট করতে হয়।প্রশ্ন: বিবিধ দেনাদার কোন ধরনের হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: অন্তর্মুখী ফেরত হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: নামিক হিসাব।প্রশ্ন: ব্যাংক জমাতিরিক্ত হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: প্রতিটি হিসাবের ছকে ডানদিকে এবং বামদিকে কমপক্ষে কয়টি ঘর থাকে?উত্তর: চারটি।প্রশ্ন: কোনো প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে কী বলা হয়?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: অব্যক্তিবাচক হিসাব কয় ভাগে বিভক্ত?উত্তর: দুই ভাগে।প্রশ্ন: ‘বকেয়া বেতন’ কেমন হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: ‘ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হিসাব’ কেমন হিসাব?উত্তর: ব্যক্তিবাচক।প্রশ্ন: মূলধন হ্রাস পেলে মূলধন হিসাব কী হয়?উত্তর: ডেবিট হয়।প্রশ্ন: মূলধন বৃদ্ধি পেলে মূলধন হিসাব কী হয়উত্তর: ক্রেডিট হয়।প্রশ্ন: ব্যবসায়ের আয় হ্রাস পেলে আয়-ব্যয়বাচক হিসাব কী হয়?উত্তর: ডেবিট হয়। প্রশ্ন: ব্যবসায়ের আয় বৃদ্ধি পেলে আয়-ব্যয় হিসাব কী হয়?উত্তর: ক্রেডিট হয়।প্রশ্ন: সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পত্তিবাচক হিসাব কী হয়?উত্তর: ডেবিট হয়।প্রশ্ন: হিসাবের শ্রেণী বিভাগের সঠিক উত্তর কোনটি?উত্তর: ব্যক্তি, সম্পত্তি ও আয়-ব্যয়বাচক হিসাব।প্রশ্ন: কোনটিকে সম্পত্তিবাচক হিসাব বলা হয়?উত্তর: সম্পত্তি সম্পর্কিত হিসাবকে।প্রশ্ন: কোনটিকে নামিক বা আয়-ব্যয়বাচক হিসাব বলা হয়?উত্তর: আয়-ব্যয় বা লাভ-লোকসান সম্পর্কিত হিসাবকে।প্রশ্ন: সম্পত্তিবাচক হিসাবের উদাহরণ কোনটি?উত্তর: আসবাবপত্র।প্রশ্ন: নামিক বা আয়-ব্যয়বাচক হিসাবের উদাহরণ কোনটি?উত্তর: কমিশন।প্রশ্ন: ব্যবসায়ের খরচ বৃদ্ধি পেলে আয়-ব্যয়ের হিসাব কী হয়?উত্তর: ডেবিট হয়।প্রশ্ন: বেতন, ভাড়া, সুদ, কমিশন, বাট্টা, অবচয়— এগুলো কোন ধরনের হিসাব?উত্তর: সব কটি নামিক হিসাব।প্রশ্ন: ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে কী বলে?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: সম্পত্তি সম্পর্কিত হিসাবকে কী বলে?উত্তর: সম্পত্তিবাচক হিসাব।প্রশ্ন: আয়-ব্যয় বা লাভ-লোকসান সম্পর্কিত হিসাবকে কী বলে?উত্তর: নামিক বা আয়-ব্যয়বাচক হিসাব।পরবর্তী অংশ প্রকাশিত হবে আগামীকাল।সাধারণ বিজ্ঞানকানিজ জামালী শাহীন, শিক্ষক,বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-১১প্রশ্ন: সিলেন্টারেটা পর্বের প্রাণীদের দেহে কোষের দুই স্তরের মাঝে কী থাকে?উত্তর: মেসোগ্লিয়া।প্রশ্ন: ফিতাকৃমির ডিম গরুর পেশিতে আশ্রয় নিয়ে কিসে পরিণত হয়? উত্তর: থলেকৃমি। প্রশ্ন: ফিতাকৃমির আলপিনের গোল প্রান্তের মতো মাথাকে কী বলা হয়? উত্তর: স্কোলেক্স। প্রশ্ন: কেঁচোকৃমি মানুষের দেহের কোথায় থাকে? উত্তর: অন্ত্রে।প্রশ্ন: কোন কৃমি মানুষের গোদ রোগ সৃষ্টি করে? উত্তর: পাইলেরিয়া ওয়ার্ম। প্রশ্ন: কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য দেহ নালাকার এবং আংটির মতো কতগুলো খণ্ডে বিভক্ত? উত্তর: অ্যানেলিডা। প্রশ্ন: সংখ্যার দিক থেকে প্রাণিজগতের সর্ববৃহত্ পর্ব কোনটি? উত্তর: আর্থোপোডা। প্রশ্ন: আর্থোপোডা পর্বের প্রাণীদের বহিঃকঙ্কাল কী দিয়ে গঠিত? উত্তর: কাইটিন।প্রশ্ন: কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? উত্তর: ইকাইনোডার্মাটা। প্রশ্ন: মাছের যকৃতে কোন ভিটামিন থাকে? উত্তর: ভিটামিন এ ও ডি। প্রশ্ন: বাংলাদেশে কত প্রজাতির পাখি পাওয়া যায়? উত্তর: প্রায় ৬০০। প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণীর রক্তের লোহিত কণিকায় নিউক্লিয়াস আছে? উত্তর: উট। প্রশ্ন: যেসব স্তন্যপায়ী প্রাণীর রক্তের লোহিত কণিকায় নিউক্লিয়াস আছে? উত্তর: মনোট্টিমাটা। অধ্যায়-১২প্রশ্ন: মানবদেহে সাইনোভিয়াল সন্ধির সংখ্যা কত? উত্তর: ৭০টিরও বেশি। প্রশ্ন: কয়টি অস্থি খণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত? উত্তর: ৩৩টি। প্রশ্ন: অবস্থান অনুযায়ী কশেরুকাগুলোকে কয়ভাগে ভাগ করা হয়েছে? উত্তর: ৫ ভাগে। প্রশ্ন: গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা কয়টি? উত্তর: ৭টি। প্রশ্ন: বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা কয়টি? উত্তর: ১২টি। প্রশ্ন: মুখ-গহ্বরে কয় জোড়া লালাগ্রন্থি থাকে? উত্তর: তিন জোড়া। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল