এসএসসি পরীক্ষা-২০১০: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
হিসাববিজ্ঞানআলতাফ হোসেন, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকাঅধ্যায়-৪গতকালের পরপ্রশ্ন: ব্যক্তিবাচক হিসাবে কীভাবে ডেবিট-ক্রেডিট নির্ণয় করা হয়?উত্তর: গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট।প্রশ্ন: সম্পত্তিবাচক হিসাবে কীভাবে ডেবিট এবং ক্রেডিট করা হয়?উত্তর: সম্পত্তির বৃদ্ধি ডেবিট এবং হ্রাস ক্রেডিট।প্রশ্ন: নামিক হিসাবে বা আয়-ব্যয়বাচক হিসাবে কীভাবে ডেবিট এবং ক্রেডিট করা হয়?উত্তর: সকল খরচ, ব্যয় ও লোকসান ডেবিট এবং আয় ও লাভ ক্রেডিট।প্রশ্ন: উত্তোলন হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: সম্পত্তিবাচক হিসাব।প্রশ্ন: বিনিয়োগ হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: সম্পত্তিবাচক হিসাব।প্রশ্ন: লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে পৃথক পৃথক শিরোনামের অধীনে প্রস্তুতকৃত সংক্ষিপ্ত বিবরণীকে কী বলে?উত্তর: হিসাব।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে কী বলা হয়?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: কোনো বস্তু বা সম্পত্তি সম্পর্কিত লেনদেন যে হিসাবে লেখা হয় তাকে কী হিসাব বলা হয়?উত্তর: সম্পত্তিবাচক।প্রশ্ন: লেনদেনের বৈশিষ্ট্যের ভিত্তিতে ‘মূলধন’ কেমন ধরনের হিসাব।উত্তর: ব্যক্তিবাচক।অধ্যায়-৫প্রশ্ন: জাবেদাকে কী বলা হয়?উত্তর: হিসাবের প্রাথমিক বই।প্রশ্ন: জাবেদা বলতে কী বোঝায়?উত্তর: লেনদেনের ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ।প্রশ্ন: লেনদেনগুলো প্রথমে কোথায় লেখা হয়?উত্তর: জাবেদায়।প্রশ্ন: জাবেদার ছকে মোট ঘরের সংখ্যা কয়টি?উত্তর: পাঁচটি।প্রশ্ন: হিসাবরক্ষণের সুবিধার জন্য জাবেদাকে কয় শ্রেণীতে বিভক্ত করা হয়?উত্তর: আট শ্রেণীতে।প্রশ্ন: ক্রয় বহিতে কোন ধরনের লেনদেন লেখা হয়?উত্তর: ধারে ক্রয়।প্রশ্ন: ধারে ক্রয় করা পণ্য ফেরত দেওয়া হলে কোন বহিতে লেখা হয়?উত্তর: ক্রয় ফেরত বইতে লেখা হয়।প্রশ্ন: ব্যবসায়ে ব্যবহারের জন্য বাকিতে আসবাবপত্র ও সম্পত্তি ক্রয় করা হলে কোন বইতে লেখা হয়?উত্তর: ক্রয় বইতে লেখা হয়।প্রশ্ন: ডেবিট নোট বলতে কী বোঝায়?উত্তর: ক্রয় ফেরতসংক্রান্ত চিঠি।প্রশ্ন: ক্রেডিট নোট বলতে কী বোঝায়?উত্তর: বিক্রয় ফেরতসংক্রান্ত চিঠি।প্রশ্ন: ‘জার্নাল’ শব্দটি কোথা থেকে উত্পন্ন হয়েছে?উত্তর: ফরাসি ‘জার’ শব্দ থেকে।প্রশ্ন: হিসাব সংরক্ষণের জাবেদা কোন ধরনের বহি?উত্তর: প্রাথমিক বহি।প্রশ্ন: নগদ মাল ক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার নাম উল্লেখ থাকলে কী করতে হয়?উত্তর: নগদান হিসাবকে ক্রেডিট করতে হয়।প্রশ্ন: জাবেদা থেকে লেনদেনগুলোকে পাকাভাবে কোথায় লেখা হয়?উত্তর: খতিয়ানে।প্রশ্ন: প্রাপ্ত চেক সেদিনই ব্যাংকে জমা না দিলে কী করতে হবে?উত্তর: নগদান হিসাব ডেবিট হবে।প্রশ্ন: বিক্রয় ফেরতের বেলায় ফেরত প্রদানকারীর নাম উল্লেখ না থাকলে কী করতে হবে?উত্তর: দেনাদার হিসাবকে ক্রেডিট করতে হবে।প্রশ্ন: ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে টাকা নিলে কী করতে হবে?উত্তর: উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে।প্রশ্ন: পাওনাদারগণের অনুকূলে যে সকল বিনিময় বিলে স্বীকৃতি প্রদান করা হয়, সেগুলো কোথায় লিপিবদ্ধ করা হয়?উত্তর: প্রদত্ত হুন্ডি বহিতে।প্রশ্ন: দেনাদারগণ কর্তৃক স্বীকৃত যে সকল বিনিময় বিল পাওয়া যায়, সেগুলো কোথায় লিপিবদ্ধ করা হয়?উত্তর: প্রাপ্য বিল বহিতে।প্রশ্ন: হিসাবে ভুল-ত্রুটি পড়লে তা সংশোধন করার দাখিলার নাম কী?উত্তর: প্রকৃত জাবেদা।প্রশ্ন: ধারে যন্ত্রপাতি, আসবাবপত্র, সম্পত্তি ইত্যাদি ক্রয় লিপিবদ্ধ করা হয় কোথায়?উত্তর: প্রকৃত জাবেদায়।প্রশ্ন: ধারে পণ্য ক্রয় ক্ষেত্রে ডেবিট নোট দ্বারা কী বোঝায়?উত্তর: পণ্য ফেরতসংক্রান্ত চিঠি।প্রশ্ন: লেনদেনগুলোকে সর্বপ্রথম তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট দেখিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ যে বইয়ে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলা হয়?উত্তর: জাবেদা বহি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল সাধারণ বিজ্ঞানকানিজ জামালী শাহীন, শিক্ষক,বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকাঅধ্যায়-১২প্রশ্ন: ক্ষুদ্রান্ত্রের কোন অংশে পিত্তনালী যুক্ত? উত্তর: ডিওডেনাম। প্রশ্ন: লালারসে কোন এনজাইম থাকে? উত্তর: টায়ালিন। প্রশ্ন: দেহের সর্ববৃহত্ গ্রন্থি কী? উত্তর: যকৃত গ্রন্থি। প্রশ্ন: কোন গ্রন্থি ইনসুলিন হরমোন তৈরি করে?উত্তর: অগ্ন্যাশয় গ্রন্থি।প্রশ্ন: মানুষের স্থায়ী দাঁত কত প্রকার?উত্তর: চার প্রকার।প্রশ্ন: পেপসিন আমিষকে ভেঙে কিসে পরিণত করে?উত্তর: পলিপেপটাইডে।প্রশ্ন: গ্যাস্ট্রিক রস মিশ্রিত নরম ও তরল খাদ্যকে কী বলা যায়?উত্তর: কাইম।প্রশ্ন: রক্ত রসে পানির পরিমাণ কতটুকু?উত্তর: ৯০-৯২%।প্রশ্ন: কোন রক্ত কণিকায় নিউক্লিয়াস আছে?উত্তর: শ্বেত রক্ত কণিকায়।প্রশ্ন: শ্বেত রক্ত কণিকার ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে রোগজীবাণু ভক্ষণ প্রক্রিয়াকে কী বলা হয়?উত্তর: ফ্যাগোসাইটোসিস।প্রশ্ন: মস্তিষ্কের কোনো ধমনীতে রক্তরস সরবরাহ বন্ধ হলে কী হয়?উত্তর: স্ট্রোক হয়।প্রশ্ন: বৃক্কের যে অংশ থেকে ইউরেটার উত্পত্তি হয় সে অঞ্চলকে কী বলে?উত্তর: পেলভিস।প্রশ্ন: একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত?উত্তর: প্রায় ১০ লাখ।প্রশ্ন: কোন অংশের মাধ্যমে আলো চোখে প্রবেশ করে?উত্তর: কর্নিয়া। প্রশ্ন: ভিলাস কোথায় থাকে?উত্তর: ক্ষুদ্রান্ত্রের ইলিয়ামের অন্তঃপ্রাচীরে।প্রশ্ন: বাতজ্বরে হূিপণ্ডের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়?উত্তর: হূিপণ্ডের কপাটিকা।প্রশ্ন: কোন জীবাণুর আক্রমণে যক্ষ্মা হয়?উত্তর: টিউবারকিউল ব্যাসিলাসের আক্রমণে।প্রশ্ন: রেচন পদার্থের কত শতাংশ বৃক্ক দ্বারা নিষ্কাশিত হয়।উত্তর: ৭৫%। প্রশ্ন: হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?উত্তর: অন্তঃক্ষরা গ্রন্থি থেকে।প্রশ্ন: কানের অস্থি তিনটি কী?উত্তর: ম্যালিয়াস, ইনকাস, স্টোপস। অধ্যায়-১৩প্রশ্ন: মানুষের স্বরযন্ত্রের একজোড়া কী রয়েছে?উত্তর: স্বররজ্জু।প্রশ্ন: শ্রাব্য শব্দের কতো?উত্তর: সেকেন্ডে ২০ থেকে ২০ হাজার বার কম্পন।প্রশ্ন: কী ব্যতীত শব্দ চলাচল করতে পারে না?উত্তর: মাধ্যম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল