এসএসসি পরীক্ষা-২০১০: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
হিসাববিজ্ঞানআলতাফ হোসেন, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৬গতকালের পরপ্রশ্ন: হিসাবের ডেটর দিকের যোগফল বেশি হলে যে জের পাওয়া যায় তাকে কী বলে?উত্তর: ডেবিট ব্যালেন্স।প্রশ্ন: একটি নির্দিষ্ট সময় শেষে কোনো হিসাবের ডেবিট ও ক্রেডিট দিক সমান করার জন্য যে জের নির্ণয় করা হয়, তাকে কী বলে?উত্তর: সমাপ্তি ব্যালেন্স।প্রশ্ন: কোনো সময়ের সমাপ্তি ব্যালেন্স নিয়ে পরবর্তী বছর হিসাব পুনরায় আরম্ভ করা হলে তাকে কী বলে?উত্তর: প্রারম্ভিক জের।প্রশ্ন: সমাপ্তি ব্যালেন্স খতিয়ানের একই পৃষ্ঠায় নিচের দিকে নীত হলে কোন শব্দসংক্ষেপ ব্যবহূত হয়?উত্তর: সি/ডি।প্রশ্ন: হিসাবের ডেবিট দিকের যোগফল বেশি হলে তাকে কী বলে?উত্তর: ডেবিট ব্যালেন্স।প্রশ্ন: কোন নির্দিষ্ট সময় শেষে হিসাবের যে ব্যালেন্স পাওয়া যায় তাকে কী বলে?উত্তর: সমাপ্তি জের।প্রশ্ন: সম্পত্তিবাচক হিসাবে সাধারণত কোন ধরনের ব্যালেন্স হয়?উত্তর: ডেবিট ব্যালেন্স।প্রশ্ন: ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কারবারের কী বোঝানো হয়?উত্তর: পাওনাদার বোঝায়।প্রশ্ন: আর্থিক লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে ভিন্ন ভিন্ন শিরোনামে সংক্ষেপে যে বহিতে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে কী বহি বলা হয়?উত্তর: খতিয়ান।প্রশ্ন: খতিয়ানকরণ হিসাবচক্রের কততম ধাপ?উত্তর: দ্বিতীয় ধাপ।প্রশ্ন: খতিয়ানের বিবরণের ঘরে ‘টু’ এবং ‘বাই’ ব্যবহারে নিয়মটি কী?উত্তর: ডেবিটের দিকে বিবরণের ঘরে ‘টু’ ক্রেডিটের দিকে বিবরণের ঘরে ‘বাই’।প্রশ্ন: খতিয়ানে ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্যকে কী বলা হয়?উত্তর: ব্যালেন্স বা উদ্বৃত্ত বা জের।প্রশ্ন: নামিক হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা কারবারের কী বোঝানো হয়?উত্তর: খরচ বা ব্যয় বোঝায়।প্রশ্ন: আয়-ব্যয়বাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কারবারের কী বোঝায়?উত্তর: আয় ও লাভ বোঝায়।প্রশ্ন: ব্যক্তিবাচক হিসাবে সমাপ্তি ব্যালেন্স পরবর্তী সময়ের শুরুতে কী রূপে দেখানো হয়?উত্তর: প্রারম্ভিক ব্যালেন্স রূপে।প্রশ্ন: খতিয়ান হিসাবের ব্যালেন্স বা উদ্বৃত্ত বা জের কোন ব্যালেন্স হয়?উত্তর: ডেবিট ও ক্রেডিট যেকোনো ব্যালেন্স হয়।প্রশ্ন: ব্যক্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা কী বোঝায়?উত্তর: ব্যক্তির কাছে কারবারের পাওনা অর্থাত্ দেনাদার।প্রশ্ন: হিসাব বহির পাতার বাম দিককে কী বলে?উত্তর: ডেবিট।অধ্যায়-৭প্রশ্ন: নগদান বইতে লিপিবদ্ধ করা হয় কোন লেনদেনসমূহ?উত্তর: নগদ প্রাপ্তি ও পরিশোধসমূহ।প্রশ্ন: নগদান বই কী?উত্তর: জাবেদা ও খতিয়ান উভয়ই।প্রশ্ন: নগদান বই সব সময় কী প্রকাশ করে?উত্তর: ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে।প্রশ্ন: প্রারম্ভিক নগদ তহবিল নগদান বইয়ের কোন দিকে লেখা হয়?উত্তর: ডেবিট দিকে প্রথমে লেখা হয়।প্রশ্ন: দু’ঘরা নগদান বইতে কতটি ঘরের সংখ্যা থাকে?উত্তর: ১২টি।প্রশ্ন: দু’ঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরে ক্রেডিট উদ্বৃত্ত কী নির্দেশ করে?উত্তর: ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে।প্রশ্ন: চেকের মাধ্যমে প্রাপ্তি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা হলে দু’ঘরা নগদান বইয়ের কোনদিকে লিখতে হয়?উত্তর: ক্রেডিট দিকে নগদান ঘরে লিখতে হবে।প্রশ্ন: তিনঘরা নগদান বইতে মোট ঘরের সংখ্যা কয়টি?উত্তর: ১৪টি।প্রশ্ন: দেনাদার থেকে টাকা প্রাপ্তির সময় পণ্য বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে কী বলা হয়?উত্তর: নগদ বাট্টা।প্রশ্ন: প্রাপ্ত কারবারি বাট্টা তিনঘরা নগদান বইতে কোনদিকে লিখতে হয়?উত্তর: মোটেও কোনো ঘরে লিখতে হয় না।প্রশ্ন: নগদান বইয়ের পৃষ্ঠাকে সমান কয় ভাগে ভাগ করা হয়?উত্তর: দুই ভাগে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসাধারণ বিজ্ঞানকানিজ জামালী শাহীন, শিক্ষক,বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-১৫গতকালের পরপ্রশ্ন: ‘মডেম’-এর সঙ্গে কিসের মিল রয়েছে?উত্তর: টেলিফোন।প্রশ্ন: কিসের সাহায্যে অলিম্পিক খেলার দৃশ্য ও শব্দ বিশ্বের সকলের একসঙ্গে দেখা ও শোনা সম্ভব হয়েছে?উত্তর: কৃত্রিম উপগ্রহপ্রশ্ন: সিপিইউ-র পুরো অর্থ কী?উত্তর: সেন্ট্রাল প্রসেসিং ইউনিটঅধ্যা-১৬প্রশ্ন: সাবান তৈরির মূল উপাদান কী?উত্তর: চর্বি ও ক্ষারপ্রশ্ন: গ্রেইনিং প্রক্রিয়া বলা হয় কাকে?উত্তর: ফুটন্ত সাবানে অল্প লবণের দ্রবণ ঢালাকেপ্রশ্ন: ফুটন্ত সাবানে লবণপানি যোগ করা হয় কেন?উত্তর: সাবানকে নরম করার জন্যপ্রশ্ন: অবিরাম পদ্ধতিতে যে স্টেইনলেস স্টিলের টিউব ব্যবহার করা হয় তার নাম কী?উত্তর: হাইড্রোলাইজারপ্রশ্ন: প্রক্রিয়াকরণের প্রথম ধাপে সাবানের পেস্টকে যে বিশেষ যন্ত্রে নেওয়া হয় তার নাম কী?উত্তর: ক্রাচারপ্রশ্ন: লন্ড্রি সাবানে সাধারণত কী থাকে না?উত্তর: জীবাণুনাশকপ্রশ্ন: কোন সাবানে ফেনা অনেকক্ষণ স্থায়ী হয়?উত্তর: সেভিং সাবানপ্রশ্ন: শীতল পদ্ধতিতে কোন সাবান প্রস্তুতিতে জিঙ্ক অক্সাইড ব্যবহূত হয়?উত্তর: টয়লেট সাবান (লাক্সজাতীয় সাদা সাবান)প্রশ্ন: ডিটারজেন্ট কী থেকে তৈরি হয়?উত্তর: সিনথেটিক পদার্থপ্রশ্ন: সেভিং সাবানে অতিরিক্ত কী ব্যবহূত হয়?উত্তর: স্টিয়ারিক এসিডপ্রশ্ন: কম্পিউটার পরিষ্কার করতে কী ব্যবহূত হয়?উত্তর: অ্যালকোহল-জাতীয় তরলপ্রশ্ন: অধিক সাবান ব্যবহার কাপড়ের ওপর কী প্রভাব ফেলে?উত্তর: কাপড়ের রঙ নষ্ট হয়।প্রশ্ন: চুলের যত্নের প্রসাধনীর সঙ্গে মিল আছে কোনটির?উত্তর: ক্যাসটাইন সোপপ্রশ্ন: ত্বকের যত্নের প্রসাধনীর সঙ্গে মিল আছে কোনটির?উত্তর: ট্যালকপ্রশ্ন: সোডিয়াম সিলিকেট সাবানকে কী করে?উত্তর: শক্ত করেঅধ্যায়-১৭প্রশ্ন: ব্লাসার কোন শ্রেণীর প্রসাধনী?উত্তর: ত্বকের যত্নেরপ্রশ্ন: সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে দেহ ত্বককে রক্ষা করে কী?উত্তর: সানটান লোশনপ্রশ্ন: কোন প্রসাধনী ত্বকের দাগ-ময়লা তুলে দেয়?উত্তর: ভ্যানিশিং ক্রিমপ্রশ্ন: ট্যালকম পাউডারকে পিচ্ছিল করার জন্য ব্যবহূত হয় কী?উত্তর: জিঙ্ক স্টিয়ারেটপ্রশ্ন: ট্যালকম পাউডার ফাঁপানোর জন্য ব্যবহূত হয় কী?উত্তর: ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেটপ্রশ্ন: বেবি পাউডারে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত?উত্তর: শতকরা ৫ ভাগপ্রশ্ন: পাউডারকে সুন্দর ও কমনীয় গুণসম্পন্ন করতে কী ব্যবহার হয়?উত্তর: জিঙ্ক অক্সাইড ও স্টিরাইল অ্যালকোহলপ্রশ্ন: উন্নতমানের ট্যালকম পাউডার কী ধরনের?উত্তর: সাদা, পিচ্ছিল এবং উজ্জ্বল বর্ণের।প্রশ্ন: বেবি পাউডারে বোরিক এসিডের পরিমাণ কত?উত্তর: ২.৫%প্রশ্ন: ক্রিম তৈরিতে কী পরিমাণ পারফিউম প্রয়োজন?উত্তর: (০.২% থেকে ০.৫%)প্রশ্ন: ভ্যানিশিং ক্রিমে স্টিয়ারিক এসিডের পরিমাণ কত?উত্তর: ২০ ভাগপ্রশ্ন: কী প্রস্তুতিতে বোরাক্স ব্যবহূত হয়?উত্তর: কোল্ড ক্রিমপ্রশ্ন: টুথ পাউডারের প্রধান উপাদান কী?উত্তর: কর্পূর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল