এসএসসি পরীক্ষা-২০১০: নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
হিসাববিজ্ঞানআলতাফ হোসেন, সিনিয়র শিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৭গতকালের পরপ্রশ্ন: ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত কয় প্রকার নগদান বই দেখতে পাওয়া যায়?উত্তর: চার প্রকার।প্রশ্ন: দু’ঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরের ক্রেডিট উদ্বৃত্ত কী দ্বারা নির্দেশ করা হয়?উত্তর: ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে।প্রশ্ন: ব্যাংকে নগদ জমা হলে দু’ঘরা নগদান বইয়ের কোনদিকে লিখতে হবে?উত্তর: দুদিকেই লিখতে হবে।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নগদ টাকার লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?উত্তর: খুচরা নগদান বই।প্রশ্ন: নগদান বইয়ের পৃষ্ঠাকে সমান কয়ভাগে ভাগ করা হয়?উত্তর: আট ভাগে।প্রশ্ন: নগদান বইয়ের ক্রেডিট দিকে কী লেখা হয়?উত্তর: সব বকেয়া প্রাপ্তি।প্রশ্ন: নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?উত্তর: হাতে নগদ টাকার পরিমাণ।প্রশ্ন: নগদান বই কোনটি কখনো দেখাতে পারে না?উত্তর: ক্রেডিট ব্যালেন্স।প্রশ্ন: নগদান বইকে কী বলা হয়?উত্তর: জাবেদা এবং খতিয়ান উভয়ই।প্রশ্ন: একঘরা নগদান বইয়ের ডেবিট দিকে কী লেখা হয়?উত্তর: সব নগদ প্রাপ্তি।প্রশ্ন: চেকের মাধ্যমে প্রাপ্তি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা না হলে দু’ঘরা নগদান বইয়ের কোনদিকে বসে?উত্তর: ডেবিট দিকে নগদান ঘরে লিখতে হবে।প্রশ্ন: একটি নির্দিষ্ট দিনে ব্যবসায়ে নগদ টাকা কত আছে তা কী দেখে জানা যায়?উত্তর: নগদান বই।প্রশ্ন: নগদান বইতে ক্রেডিট ব্যালেন্স হতে পারে না কেন?উত্তর: নগদ টাকা প্রাপ্তির চেয়ে নগদ টাকা পরিশোধ বেশি হতে পারে না।প্রশ্ন: নগদান বইকে কী কী হিসাবে ভাগ করা যায়?উত্তর: একঘরা, দু’ঘরা, তিনঘরা এবং বহুঘরা হিসাবে।প্রশ্ন: যে বইতে তারিখের ক্রমানুসারে নগদ প্রাপ্তি এবং প্রদানগুলো লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?উত্তর: নগদান বই।প্রশ্ন: নগদান বই প্রকৃতপক্ষে কী ধরনের বই?উত্তর: জাবেদা ও খতিয়ান দুটোই।প্রশ্ন: নগদান বইয়ের ডেবিট দিকে কী দেখানো হয়?উত্তর: সকল প্রকার নগদ প্রাপ্তি।প্রশ্ন: নগদান বইয়ের ক্রেডিট দিকে কী দেখানো হয়?উত্তর: সকল প্রকার নগদ পরিশোধ।প্রশ্ন: নগদান বইয়ের মূল উপকারিতা কী?উত্তর: যেকোনো সময়ে নগদ টাকার পরিমাণ জানা যায়।প্রশ্ন: নগদান বইয়ের উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?উত্তর: নগদ খরচের পরিমাণ।প্রশ্ন: যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার পরিমাণের ঘর থাকে তাকে কী বলা হয়?উত্তর: একঘরা নগদান বই।প্রশ্ন: নগদ এবং ব্যাংকসংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার যে নগদান বই তৈরি করা হয় তাকে কী বলা হয়?উত্তর: দু’ঘরা নগদান বই।প্রশ্ন: কোনটির বেলায় নগদ টাকার লেনদেনগুলো ‘নগদান’ এবং ব্যাংকসংক্রান্ত লেনদেনগুলো ব্যাংকের ঘরে লিপিবদ্ধ হয়?উত্তর: দু’ঘরা নগদান।প্রশ্ন: দেনাদার থেকে চেক পেয়ে তা পাওনাদারকে পরিশোধ করলে একঘরা নগদান বইতে তা কোন দিকে হয়?উত্তর: ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে।প্রশ্ন: কোনটি দু’ঘরা নগদান বইয়ের সংজ্ঞা?উত্তর: যে নগদান বইতে নগদ এবং ব্যাংকসংক্রান্ত লেনদেন হয়।প্রশ্ন: নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত এবং মোট প্রাপ্ত বাট্টার পরিমাণ কোথা থেকে জানা যায়?উত্তর: তিনঘরা নগদান বই থেকে।প্রশ্ন: কোনো দ্রব্যের তালিকায় মূল্যের ওপর যে বাট্টা হিসাব করা হয় তাকে কী বলে?উত্তর: কারবারি বাট্টা।প্রশ্ন: কোনো দ্রব্যের বিক্রীত মূল্যের ওপর কোনটি হিসাব করা হয়?উত্তর : নগদ বাট্টা।প্রশ্ন: নগদ টাকা পাওয়া গেলে তা দু’ঘরা নগদান বইয়ের কোথায় বসাতে হয়?উত্তর: ডেবিট দিকে নগদ ঘরে।প্রশ্ন: নগদ টাকা প্রদান করা হলে তা দু’ঘরা নগদান বইয়ের কোথায় বসে?উত্তর: ক্রেডিট দিকে নগদ ঘরে।প্রশ্ন: দু’ঘরা নগদান বইতে ডেবিট এবং ক্রেডিট প্রত্যেক দিকে টাকার জন্য কয়টি ঘর থাকে?উত্তর : দুুটি ঘর থাকে। প্রশ্ন: তিনঘরা নগদান বইতে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে টাকার জন্য যে ঘরগুলো থাকে ওদের নাম কী?উত্তর: নগদ, ব্যাংক এবং বাট্টার টাকার ঘর।প্রশ্ন: নগদ বাট্টা বলতে কী বোঝায়?উত্তর: নগদ টাকা আদায়ের জন্য বা প্রদানের জন্য যে টাকা ছেড়ে দেওয়া হয় বা যে টাকা ছাড় পাওয়া যায়।প্রশ্ন: চেক পাওয়া গেলে তা দু’ঘরা নগদান বইয়ের কোথায় বসে?উত্তর: ডেবিট দিকে নগদান ঘরে।প্রশ্ন: নগদ টাকা ব্যাংকে জমা দিলে এবং ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উঠানো হলে দু’ঘরা নগদান বইয়ে কীভাবে লিখতে হয়?উত্তর: বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি লিখতে হয়।প্রশ্ন: যে নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় দিকে নগদ, ব্যাংক এবং বাট্টাসংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য তিনটি করে টাকার ঘর থাকে, তাকে কী বলা হয়?উত্তর: তিনঘরা নগদান বই।প্রশ্ন: পাওনাদারকে দেয় মোট টাকা থেকে কিছু টাকা মওকুফ পাওয়া গেলে তাকে কী বলে?উত্তর: প্রাপ্ত বাট্টা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসাধারণ বিজ্ঞানকানিজ জামালী শাহীন, শিক্ষক,বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-১৭গতকালের পরপ্রশ্ন: সাদা টুথ পাউডারের প্রধান উপাদান কী?উত্তর: চক পাউডারপ্রশ্ন: টুথপেস্টে গ্লিসারিন ও পানির অনুপাত কত?উত্তর: ১:৪প্রশ্ন: সাবান তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানের সঙ্গে কোনটির মিল রয়েছে?উত্তর: ট্যাল্লোপ্রশ্ন: সাবানের উপাদানের সঙ্গে মিল আছে কিসের?উত্তর: ইমালশানপ্রশ্ন: ভ্যানিশিং ক্রিমে কী পরিমাণ গন্ধদ্রব্য মেশানো হয়?উত্তর: ০.৫% প্রশ্ন: ডেটলের প্রধান উপাদান কী?উত্তর: ট্রাইক্লোফেনল অষ্টাদশ-১৮প্রশ্ন: শন, র্যামি, মেস্তা ইত্যাদি কী ধরনের তন্তু?উত্তর: বৃক্ষকোষ তন্তু।প্রশ্ন: কার্পাস তন্তু সংগ্রহ করা হয় কোথা থেকে?উত্তর: কার্পাস গাছের ফল থেকে।প্রশ্ন: শিমুল কী ধরনের তন্তু?উত্তর: ভাঁসকুলার তন্তু।প্রশ্ন: প্রাকৃতিক আঁশের মধ্যে সবচেয়ে শক্ত কোনটি?উত্তর: সিল্ক।প্রশ্ন: গবেষণাগারে রাসায়নিক বিক্রিয়ায় যেসব তন্তু উদ্ভাবিত হয়েছে সেগুলোকে কী বলে?উত্তর: কৃত্রিম তন্তু।প্রশ্ন: রেয়ন কোন শ্রেণীর তন্তু?উত্তর: সেলুলোজিক।প্রশ্ন: প্রথম উদ্ভাবিত সিনথেটিক তন্তু কী?উত্তর: নাইলন।প্রশ্ন: রেশম পোকা থেকে যে গুটি তৈরি হয় তার নাম কী?উত্তর: কোকুন।প্রশ্ন: কোকুন থেকে সুতা উত্তোলনের প্রক্রিয়াকে কী বলে?উত্তর: রিলিং।প্রশ্ন: লিনেন তন্তুর জন্য যে কম্বিং করা হয় তাকে কী বলে?উত্তর: হেলকিং।প্রশ্ন: স্পিনিং বলতে কী বোঝায়?উত্তর: সুতাকাটা।প্রশ্ন: কোন তন্তুকে কাডিং এবং কম্বিং করা হয়?উত্তর: লিনেন।প্রশ্ন: সুতার কাউন্ট নির্ণয়ের প্রচলিত পদ্ধতি কয়টি?উত্তর: তিনটিপ্রশ্ন: অদ্রবণীয় রঙকে কী বলা হয়?উত্তর: পিগমেন্ট।প্রশ্ন: উইলিয়াম হেনরি পারকিন কত সালে রঙ তৈরির পদ্ধতি আবিষ্কার করেন?উত্তর: ১৯৫৬ সালে।প্রশ্ন: ক্ষারীয় রঙ আবিষ্কার হয়েছিল কী থেকে?উত্তর: অ্যানিলিন থেকে।প্রশ্ন: পিগমেন্ট রঙ কী কাজে ব্যবহূত হয়?উত্তর: ছাপার কাজে।প্রশ্ন: কোনটির ডিপ ডাইং করা হয়?উত্তর: পিস ডাইং।প্রশ্ন: বস্ত্রের ওপর ছাপ দিয়ে রঙ লাগানোকে কী বলে?উত্তর: প্রিন্টিং।অধ্যায়-১৯প্রশ্ন: যেসব রঞ্জক পদার্থ পানি বা অন্য কোনো তরলে দ্রবীভূত হয় না, সেগুলোর সাধারণ নাম কী?উত্তর: পেইন্ট।প্রশ্ন: সব ধরনের ভার্নিশ তৈরি করতে যে উপাদানটি প্রয়োজন হয় তা কী?উত্তর: রজন।প্রশ্ন: কৃত্রিম রজন কী?উত্তর: ফেনল।প্রশ্ন: পেইন্টের মূল উপাদান কী?উত্তর: পিগমেন্ট, মাধ্যম ও দ্রাবক থিনার।প্রশ্ন: ল্যাটেক্স মাধ্যমে পিগমেন্ট মিশ্রণে যে রঙ উত্পন্ন হয় তার নাম কী?উত্তর: ইমালশান পেইন্ট।প্রশ্ন: থ্যালোসায়নাইন কোন বর্ণের পিগমেন্ট?উত্তর: নীল ও সবুজ।প্রশ্ন: নিষ্ক্রিয় পিগমেন্ট কী?উত্তর: ট্যালক, মাইকা, ক্যাসসিয়াম কার্বনেট ক্লে।প্রশ্ন: কোন পিগমেন্ট রঞ্জনের ওপর কোনো প্রভাব ফেলে না?উত্তর: নিষ্ক্রিয় পিগমেন্ট।প্রশ্ন: তেলকে জমাট বাঁধতে সাহায্য করে কী?উত্তর: রজন।প্রশ্ন: স্পিরিট বার্নিশ প্রস্তুতিতে কতটুকু মেথিলেটেড স্পিরিট প্রয়োজন?উত্তর: ৩৬০ লিটার।অধ্যায়-২০প্রশ্ন: বাস্তুসংস্থান বলতে কী বোঝায়?উত্তর: জড় পরিবেশ ও জীব সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ক।প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ বিশ্লিষ্ট হয়ে কী তৈরি হয়?উত্তর: হিউমাস।প্রশ্ন: সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য তেরি করে?উত্তর: শর্করা।প্রশ্ন: প্রকৃতির খাদ্য-শৃঙ্খল কত রকম হয়?উত্তর: তিন।প্রশ্ন: কারা বিভিন্ন সারির মৃতদেহ ও বর্জ্য পদার্থ থেকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে?উত্তর: বিয়োজক।প্রশ্ন: সুন্দরবনের মাটি কেমন?উত্তর: এঁটেল ও কর্দমাক্ত।প্রশ্ন: জরায়ুজ অঙ্কুরোদগমের বৈশিষ্ট্য কী?উত্তর: গাছে থাকা অবস্থাতেই বীজের অঙ্কুরোদগম হয়।প্রশ্ন: কৃত্রিম বাস্তুসংস্থান কাকে বলে?উত্তর: উদ্ভিদ ও প্রাণী প্রতিপালনের ব্যবস্থাকে।প্রশ্ন: যেসব প্রাণী উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাদের কী বলে?উত্তর: প্রাথমিক খাদক।প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত গড়ান বনভূমি কী?উত্তর: সুন্দরবন।অধ্যায়-২১ প্রশ্ন: কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা ও প্রকৃতি জানা যায়?উত্তর: রিকটার স্কেল।প্রশ্ন: বাংলাদেশের মহাকাশ গবেষণার সরকারি সংস্থার নাম কী? উত্তর: স্পারসো।প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়?উত্তর: ১৯৯৩ সালে।প্রশ্ন: কত সালে এ দেশে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়?উত্তর: ১৯৯১ সালে।প্রশ্ন: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসপ্রবণ অঞ্চল কোনটি?উত্তর: দেশের দক্ষিণাঞ্চলের জেলা ও অন্যান্য দ্বীপসমূহ। প্রশ্ন: দেশের অধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি?উত্তর: উত্তরাঞ্চল।প্রশ্ন: কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখ?উত্তর: বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো। প্রশ্ন: কোন সালে মারাত্মক বন্যা হয়েছিল?উত্তর: ১৯৮৮ সালে।