বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৯ গতকালের পরপ্রশ্ন: মূলধনজাতীয় ব্যয় থেকে কত দিন সুবিধা পাওয়া যায়?উত্তর: অনেক দিনপ্রশ্ন: মুনাফাজাতীয় ব্যয় থেকে কতদিন সুবিধা পাওয়া যায়?উত্তর: অল্প দিনপ্রশ্ন: দালানকোঠা সম্প্রসারণ করার ব্যয় কোন জাতীয় ব্যয়?উত্তর: একটি মূলধনজাতীয় ব্যয়প্রশ্ন: যে সমস্ত খরচের বিনিময়ে কারবার দীর্ঘমেয়াদি সুবিধা ভোগ করে তাদের কী বলা হয়?উত্তর: মূলধনজাতীয় খরচপ্রশ্ন: মূলধনজাতীয় খরচ সাধারণত কেমন হয়?উত্তর: ঘন ঘন হয় নাপ্রশ্ন: মুনাফাজাতীয় খরচ হতে কিরূপ সুবিধা পাওয়া যায়?উত্তর: স্বল্পকালীন সুবিধা পাওয়া যায়প্রশ্ন: কোনটি মূলধনজাতীয় ব্যয়?উত্তর: মেশিনারি বসানোর মজুরিপ্রশ্ন: যেসব বড় অঙ্কের মুনাফাজাতীয় খরচের ফল বহুদিন চলতে থাকে তাকে কী বলে?উত্তর: বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়প্রশ্ন: যন্ত্রপাতি ক্রয় একটি কোন জাতীয় লেনদেন?উত্তর: মূলধনজাতীয় ব্যয়প্রশ্ন: যন্ত্রপাতির বহন খরচ ও বসানোর মজুরি কোন জাতীয় লেনদেন?উত্তর: মূলধনজাতীয় ব্যয়অধ্যায়-১০প্রশ্ন: চূড়ান্ত হিসাবকে সাধারণত কয়টি অংশে ভাগ করা হয়?উত্তর: তিনটি অংশে।প্রশ্ন: ক্রয়-বিক্রয় হিসাবের প্রধান উদ্দেশ্য কী?উত্তর: মোট লাভ বা ক্ষতি নির্ণয় করা।প্রশ্ন: চূড়ান্ত হিসাব বলতে কী বোঝায়?উত্তর: কারবারের ক্রয়-বিক্রয় ও লাভ-ক্ষতি হিসাব এবং উদ্বৃত্তপত্র।প্রশ্ন: উদ্বৃত্তপত্র বলতে কী বোঝায়?উত্তর: কারবারের দায় ও সম্পত্তিসমূহের বিবরণী।প্রশ্ন: লাভ-ক্ষতি হিসাব সর্বদা কারবারের কী প্রকাশ করে?উত্তর: নিট লাভ বা ক্ষতি প্রকাশ করে।প্রশ্ন: অগ্রিম প্রাপ্ত আয় কারবারে কী হিসেবে বিবেচিত হয়?উত্তর: দায় হিসেবে বিবেচিত হয়।প্রশ্ন: ক্রয়-বিক্রয় হিসাবের ডেবিট ব্যালেন্স কী নির্দেশ করে?উত্তর: মোট লাভ নির্দেশ করে।প্রশ্ন: সুনাম কারবারের কী?উত্তর: একটি সম্পদ।প্রশ্ন: বকেয়া খরচ বা বকেয়া ব্যয় চূড়ান্ত হিসাবে কী করা হয়?উত্তর: উদ্বৃত্তপত্রে দায়ের দিকে দেখানো হয়।প্রশ্ন: উদ্বৃত্তপত্রে সম্পত্তিসমূহের যোগফল দায়সমূহের যোগফলের সমান হয় কি?উত্তর: সর্বদা সমান হয়।প্রশ্ন: ক্রয়-বিক্রয় হিসাবের বাঁ দিকে কোন ব্যয় দেখানো হয়?উত্তর: উত্পাদনের সঙ্গে সরাসরি জড়িত ব্যয়সমূহ।প্রশ্ন: কারবারের আর্থিক অবস্থা নিরূপণ করে কোনটি?উত্তর: চূড়ান্ত হিসাব।প্রশ্ন: চূড়ান্ত হিসাবের তৃতীয় স্তর কোনটি?উত্তর: উদ্বৃত্তপত্র।প্রশ্ন: চূড়ান্ত হিসাব প্রস্তুত করার উদ্দেশ্য প্রধানত কয়টি?উত্তর: দুটি।প্রশ্ন: চূড়ান্ত হিসাব প্রস্তুতের উদ্দেশ্য কী?উত্তর: কারবারের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা নিরূপণ করা।প্রশ্ন: চূড়ান্ত হিসাব কখন প্রস্তুত করা হয়?উত্তর: কোনো নির্দিষ্ট সময়ের শেষে।প্রশ্ন: ক্রয়-বিক্রয় হিসাবের বাঁ দিকে কোন ব্যয় দেখানো হয়?উত্তর: ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যয়সমূহ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল