বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ, ঢাকা অধ্যায়-৯ গতকালের পরপ্রশ্ন: ক্রয়-বিক্রয় হিসাব কী নির্ণয় করে?উত্তর: কোনো নির্দিষ্ট সময়ের মোট লাভ-ক্ষতি।প্রশ্ন: ক্রয়-বিক্রয় হিসাবের ডেবিট পাশে কী লিপিবদ্ধ করা হয়?উত্তর: ব্যবসায়ের প্রত্যক্ষ খরচাবলি।প্রশ্ন: সমাপনী মজুদপণ্যের মূল্য কীভাবে নিরূপণ করা হয়?উত্তর: বাজারমূল্য এবং উত্পাদন খরচের মধ্যে যার মূল্য কম থাকে।প্রশ্ন: বেতন ও মজুরি একত্রে থাকলে কোন হিসাবে যাবে?উত্তর: লাভ-ক্ষতি হিসাবে।প্রশ্ন: বহির্মুখী বহন খরচ কোথায় দেখানো হয়?উত্তর: লাভ-ক্ষতি হিসাবের ডেবিট পাশে।প্রশ্ন: অন্তর্মুখী বহন খরচ কাকে বলে?উত্তর: খরিদ মাল আনয়ন খরচ।প্রশ্ন: বহির্মুখী ফেরত কাকে বলে?উত্তর: ক্রয় ফেরত।প্রশ্ন: সমাপনী মজুদ মাল কোথায় দেখানো হয়?উত্তর: ক্রয়-বিক্রয় হিসাবের ক্রেডিট পাশে।প্রশ্ন: পণ্য বিক্রয় করে যে উদ্ধৃত্ত পাওয়া যায় তাকে কী বলে?উত্তর: মোট লাভ।প্রশ্ন: লাভ-ক্ষতি হিসাব তৈরির উদ্দেশ্য কী?উত্তর: নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা।প্রশ্ন: লাভ-ক্ষতি হিসাবে কোন ধরনের ব্যয় দেখানো হয়?উত্তর: যাবতীয় পরোক্ষ ব্যয়।প্রশ্ন: অনুত্পাদনশীল মজুরি কোথায় দেখানো হয়?উত্তর: লাভ-ক্ষতি হিসাবে ডেবিট পাশে।প্রশ্ন: পরোক্ষ ব্যয় কোথায় দেখানো হয়?উত্তর: ক্রয়-বিক্রয় হিসাবে।প্রশ্ন: পরোক্ষ ব্যয় কিরূপ?উত্তর: ক্রয় বা উত্পাদনের সঙ্গে সরাসরি জড়িত নয়।প্রশ্ন: ব্যবসা পরিচালনা-সংক্রান্ত খরচাবলি কোথায় দেখানো হয়?উত্তর: লাভ-ক্ষতি হিসাবে।প্রশ্ন: ক্রয়-বিক্রয় হিসাবের ডেবিট উদ্বৃত্ত কোথায় বসে?উত্তর: লাভ-ক্ষতি হিসাবের ডেবিট পাশে।প্রশ্ন: কর্মচারীদের বেতন কোথায় দেখানো হয়?উত্তর: লাভ-ক্ষতি হিসাবের ডেবিট পাশে।প্রশ্ন: ক্রয়-বিক্রয় হিসাবের ক্রেডিট উদ্বৃত্তকে কী বলে?উত্তর: মোট লাভ।প্রশ্ন: লাভ-ক্ষতি হিসাবের ডেবিট উদ্বৃত্তকে কী বলে?উত্তর: নিট ক্ষতি।প্রশ্ন: যেসব হিসাব ও বিবরণীর মাধ্যমে কোনো নির্দিষ্ট সময়ে কারবারের লাভ-ক্ষতি এবং নির্দিষ্ট দিনে কারবারের আর্থিক অবস্থা জানা যায়, ওইসব হিসাব ও বিবরণীকে একত্রে কী বলা হয়?উত্তর: চূড়ান্ত হিসাব।প্রশ্ন: ক্রয়-বিক্রয়ের ফলে যে লাভ বা ক্ষতি হয় তা নির্ণয় করার জন্য কী তৈরি করা হয়?উত্তর: ক্রয়-বিক্রয় হিসাব।প্রশ্ন: লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্তকে কী বলে?উত্তর: নিট লাভ।প্রশ্ন: মোট লাভ কোথায় স্থানান্তর করা হয়?উত্তর: লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট পাশে।প্রশ্ন: নিট লাভ কোথায় স্থানান্তর করা হয়?উত্তর: মূলধনের সঙ্গে যোগ করা হয়।প্রশ্ন: উপ-ভাড়াটিয়ার কাছ থেকে প্রাপ্ত ভাড়া কোথায় দেখানো হয়?উত্তর: লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট পাশে।প্রশ্ন: কর ও অভিকর কোথায় দেখানো হয়?উত্তর: লাভ-ক্ষতি হিসাবের ডেবিট পাশে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল