এসএসসি পরীক্ষা-২০১০: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবসম্প্রসারণমো. আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ইচ্ছা থাকলে উপায় হয়সত্যসন্ধানী দৃঢ়চেতা মানুষ কখনো থেমে যায় না। কোনো কিছু করার ইচ্ছা থাকলে তা বাস্তবায়ন করার উপায় অবশ্যই বের হয়ে আসে। সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হয় যদি ইচ্ছাশক্তি দুর্বল হয়। ইচ্ছার যথার্থ কার্যকারিতার মাধ্যমে জীবনে সফলতা আসে।পার্থিব কামনা-বাসনায় পরিপূর্ণ মানবজীবন। প্রাপ্তির প্রত্যাশায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখানে চলছে কর্মোদ্যোগ। সাধনা ও কর্মকুশলতাকে কাজে লাগিয়ে মানুষ তাই এগিয়ে যায় সামনের দিকে। সংসারে মানুষ নিশ্চেষ্ট হয়ে পড়ে থাকলে তার জীবনের কোনো বিকাশ ঘটে না। জীবনের সুষ্ঠু রূপায়ণের জন্য বিশেষ আদর্শ নির্ধারণ করে সেদিকে এগিয়ে চলা প্রয়োজন। এ জন্য মানবমনের ইচ্ছাশক্তি জীবনের লক্ষ্যে অর্জন করা খুবই জরুরি। কোনো কিছুর বাস্তবরূপ লাভ করতে পারে একমাত্র ইচ্ছাশক্তির ওপরই। মানুষকে জীবনের পথে সামনে এগিয়ে যেতে হবে। বিশেষ উদ্দেশ্য তার জীবনে সফল করতে হবে। এর জন্য বিশেষ দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। সেখানে অনেক বাধা এসে সামনে দাঁড়াবে; অনেক বিপত্তির সৃষ্টি হতে পারে। বিভ্রান্ত হয়ে তখন দুর্বলচিত্তের মানুষ পরাজয় মেনে নিতে বাধ্য হয়। কিন্তু যাদের হূদয় সবল, যারা শত ঝড়কে তুচ্ছাজ্ঞান করে সামনে এগুতে পারে, তারাই সন্ধান পায় সোনালি সূর্যের। যারা চুপচাপ ঘরের কোণে বসে থাকে, তারা কোনো কিছু লাভ করতে পারে না। কিছু করতে হলে বা কোথাও যেতে হলে মনের ইচ্ছা ব্যক্ত করে তার বাস্তবায়ন করতে হবে। মানুষের ব্যক্তিজীবনের ছোটখাটো ঘটনার পেছনে যেমন ইচ্ছা কাজ করে, তেমনি বড় বড় ঘটনার পেছনেও থাকে মানুষের ইচ্ছাশক্তি। মানুষের অদম্য ইচ্ছা বা আগ্রহ থাকার ফলেই আজ বিশ্বে এত বৈজ্ঞানিক অগ্রগতি সাধিত হয়েছে। মানুষের ইচ্ছার বাস্তবায়নের ফলেই বর্তমান বিশ্বসভ্যতার বিকাশ ঘটেছে। কোনো কিছু করার উপায় এনে দেয় দৃঢ় ইচ্ছা। কী করতে হবে এ সম্পর্কে মনে ইচ্ছা থকতে হবে এবং কীভাবে বা কোন উপায়ে তা বাস্তবায়ন হবে—এটা ইচ্ছা থেকেই তখন বের হয়ে আসবে। হজরত মুহাম্মদ (সা.) ইচ্ছাশক্তির বলেই ইসলামের অমীয় বাণী প্রচার করতে পেরেছেন বিশ্বময়। নিউটন ছোটবেলায় বড় বিজ্ঞানী হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন বলেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পেরেছেন। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ও নাট্যকার শেক্সপিয়র মঞ্চ ঝাড়ু দিতে দিতে স্বপ্ন দেখেছিলেন নাট্যকার হওয়ার। তাঁর মৃত্যুর কয়েক শ বছর পার হলেও তাঁর নাটকের উচ্চমানকে কেউ পার করতে পারেনি।