এসএসসি পরীক্ষা-২০১০: বাংলা ২য় পত্র
ভাবসম্প্রসারণমো. আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা চরিত্র জীবনের অলংকার ও অমূল্য সম্পত্তিচরিত্র মানুষের জীবনের শ্রেষ্ঠ ভূষণ। চরিত্রের গুণেই মানুষের মর্যাদা আসীন হয়, আবার চরিত্রের দোষেই সে হয় নিকৃষ্ট।মানুষের জীবনের উত্কর্ষ-অপকর্ষের বিচার হয় তার চরিত্র-পরিচয়ে। জীবন ও কর্মের মহিমা তার চরিত্রের আলোকেই পায় দীপ্তি। মানুষের জীবনে চরিত্র যেন তার অলংকার ও সম্পদ। মূল্য দিয়ে এই সম্পদ পরিমাপ করা যায় না। জীবনের সার্থক বিকাশের জন্য ভালো চরিত্রের গুরুত্ব বিবেচনা করে তাকে সম্পদ বলে অভিহিত করা হয়েছে। অন্যান্য সম্পদ মানুষের খুব কাজে আসে সত্য, কিন্তু চরিত্রের সঙ্গে অন্য কোনো সম্পদের তুলনা চলে না। চরিত্রবান লোকের মধ্যে উত্তম গুণাবলির সমাবেশ ঘটে। এসব গুণের ফলে মানুষের জীবনে আসে সফলতা। সত্যের পথে বিচরণ করে যাতে জীবনকে সার্থক করা যায়, তেমন বৈশিষ্ট্য চরিত্রবান ব্যক্তির মধ্যেই পাওয়া সম্ভব। চরিত্রবান ব্যক্তি কখনো অন্যায় করে না এবং পাপের পথে যাওয়ার কোনো ভয় থাকে না। নিজের চরিত্র ঠিক রাখলে কোনো অনাচার করার ইচ্ছা জাগে না। ফলে জীবন ও চরিত্র সুন্দর হয়। মানুষের অন্য সম্পদের বিনাশ হতে পারে; জীবনে আসতে পারে ব্যর্থতা; কিন্তু চরিত্র যদি মানুষের কাজকর্মে আদর্শরূপে বিরাজ করে, তবে তা জীবনকে চিরদিন সুন্দর করে রাখবে। মানবজীবনের সফলতার পেছনে চরিত্রের এই বিশেষ গুরুত্বের কথা বিবেচনা করে একে অমূল্য সম্পদ বলে অভিহিত করা হয়েছে, যা তাকে দেয় উজ্জ্বল শোভা ও সমুন্নত মহিমা। ফুলের সম্পদ যেমন তার সৌন্দর্য ও সুরভি বিলায়, মানুষের সম্পদও তেমনি চরিত্রশক্তি। নানা সদগুণের সমন্বয়ে মানুষ হয়ে ওঠে চরিত্রবান। সদাচরণ, সত্যবচন, সত্সংকল্প ও সত্জ্ঞান হয় তার জীবনের আদর্শ। মানব হিতৈষণা হয় তার জীবনব্রত। চারিত্রিক গুণাবলির স্পর্শে সমাজের অধম ব্যক্তিও নিজের কলুষিত জীবনকে শুধরে নেওয়ার সুযোগ পায়। স্পর্শমণির ছোঁয়ায় লোহা যেমন সোনা হয়ে ওঠে, তেমনি সচ্চরিত্রের প্রভাবে মানুষের পশু প্রবৃত্তি ঘুচে যায়; জন্ম নেয় সত্, সুন্দর ও মহত্ জীবনের আকাঙ্ক্ষা। চরিত্রশক্তিতে বলীয়ান না হলে মানুষ সহজেই হীন লালসার কবলে পড়ে অপকর্মের শিকার হয়। চরিত্রহীন মানুষের সংখ্যা বাড়লে সমাজজীবনে দেখা দেয় নৈতিক অধঃপতন ও মূল্যবোধের অবক্ষয়। নীতি-আদর্শে উজ্জীবিত চরিত্রশক্তির অভাবে জ্ঞান-বিজ্ঞানে উন্নত জাতির জীবনও হয়ে পড়ে কলঙ্কিত। নৈতিক অধঃপতনের কবলে পড়লে শিক্ষিতসমাজের শিক্ষাও হয়ে পড়ে মূল্যহীন। তাদের শিক্ষা ও জ্ঞান সমাজের কল্যাণে আসে না। পক্ষান্তরে চরিত্রবান লোক কেবল জীবনে মহত্ত্ব অর্জন করে না, মৃত্যুর পরও তারা হন স্মরণীয়-বরণীয়। কারণ তাদের চারিত্রিক প্রভা সমাজ ও জাতীয় জীবনের অগ্রগতি ও উন্নতির পথে আলোকবর্তিকার মতো কাজ করে। হজরত মোহাম্মদ (সা.), যিশুখ্রিষ্ট, গৌতম বুদ্ধ প্রমুখ ধর্মবেত্তা; লেলিন, আব্রাহম লিংকন, বঙ্গবন্ধু শেখ মুজিব প্রমুখ রাষ্ট্রনায়ক এবং সক্রেটিস, বিদ্যাসাগরের মতো শিক্ষাগুরুর চরিত্রশক্তি এরই উজ্জ্বল প্রমাণ। বস্তুত চরিত্রের শক্তিতেই মানুষ হয় মহত্। পায় সত্যিকারের গৌরব ও মর্যাদা। মানবজীবনকে করে সৌন্দর্যময় ও উত্কর্ষমণ্ডিত। চরিত্রকে মানবজীবনের অলংকার ও সম্পত্তি হিসেবে দেখা হয় এ কারণেই।সামনের দিকে এগিয়ে যাওয়াই গতি আর পিছিয়ে পড়াই দুর্গতি। অগ্রগতিকে অব্যাহত রাখার প্রয়াস চরিত্র রক্ষার উপায়। চরিত্রই মানুষকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে বিচরণ করতে সাহায্য করে।