এসএসসি পরীক্ষা-২০১০: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবন্ধ রচনামো. আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা প্রাত্যহিক জীবনে বিজ্ঞানভূমিকা: বিজ্ঞান বা Science শব্দটির উত্পত্তি Scio থেকে। Scio অর্থ জানা বা শিক্ষা করা। শাব্দিক অর্থে বিশেষ জ্ঞানই হলো বিজ্ঞান। বিজ্ঞানের দর্শনে পার্থিব জগতের নানা বিষয় নিয়ে গড়ে উঠেছে ‘বিজ্ঞানজগত্’। আর বিজ্ঞানের এ জগত্ ক্রমবিবর্তনের মাধ্যমে মানুষকে পৌঁছে দিয়েছে আধুনিক সভ্য ইতিহাসের মণিকোঠায়। আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। মানুষ ও তার জীবনদানকারী সভ্যতাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে এই বিজ্ঞান। মানবকল্যাণে বিজ্ঞানের অবদান যে কত ব্যাপক তা প্রতিদিনের বিচিত্র অভিজ্ঞতা থেকে অনুভব করা যায়। বিজ্ঞান আজ মানবজীবনে নিত্যসঙ্গী। আদিম যুগ থেকে এ পর্যন্ত মানবসভ্যতার যে বিকাশ ঘটছে, তার মূলে রয়েছে বিজ্ঞান। জীবন ও বিজ্ঞান: জীবনের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক যেমন পুরোনো, তেমনি নিবিড়। মানুষ নিজের জীবনের প্রয়োজনে বিজ্ঞানকে কাজে লাগিয়েছে। বলা যেতে পারে, বিজ্ঞান এসেছে মানুষের জীবনের প্রাত্যহিকতার প্রয়োজনে। মানুষের অভাববোধ থেকে বিশেষ জ্ঞান হিসেবে বিজ্ঞানের উত্পত্তি। প্রয়োজনেই উদ্ভাবনের প্রেরণা জোগায়। সেই প্রয়োজন থেকেই বিজ্ঞানের বিচিত্র আবিষ্কার সাধিত হয়েছে। মানুষের অনুসন্ধিত্সা, মানুষের জিজ্ঞাসা ও আগ্রহ থেকে বিজ্ঞানের বিচিত্র বিকাশ ঘটেছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মানুষের প্রতিটি কর্মকাণ্ডের সঙ্গে বিজ্ঞান জড়িত। মানবজীবন আর বিজ্ঞান একই সূত্রে গ্রথিত। যাতায়াত, কৃষি, শিক্ষা, চিকিত্সা, প্রকৌশলসহ জীবনের হাজারো ক্ষেত্রে বিজ্ঞানের বিশাল ভূমিকা রয়েছে। নিচে এর কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো: দৈনন্দিন বিজ্ঞান: জীবনযাত্রার সব দিকের স্বাচ্ছন্দ্যবিধানে বিজ্ঞান আজ নিয়োজিত। ব্যক্তিজীবনে প্রভাতী চা পানের সময় থেকে অফিসে গমনাগমন এবং নিদ্রার আগ মুহূর্ত পর্যন্ত যাবতীয় বিষয়ে স্বাচ্ছন্দ্য এনেছে বিজ্ঞান। বিজলিবাতি, পাখা, মোটরগাড়ি, উড়োজাহাজ, হিটার, চুল্লি—সবকিছুই সহজলভ্য হয়েছে বিজ্ঞানের উন্নতির কারণে। চিকিত্সা জগতে বিজ্ঞান: চিকিত্সা জগতে বিজ্ঞান আজ যুগান্তর এনেছে। দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুর সংখ্যা আজ হ্রাস পেয়েছে। স্ট্রেপটোমাইসিন, পেনিসিলিন, এক্স-রে, প্রভৃতি আজ মৃত্যুপথযাত্রীকে দান করেছে নিশ্চিত বিশ্বাস ও আশা। কর্নিয়া, বৃক্ক, অস্থিমজ্জা, হূদপিণ্ড, ফুসফুস ও যকৃতের মতো অঙ্গ-প্রত্যঙ্গের প্রতিস্থাপনে চিকিত্সাবিজ্ঞানের সাম্প্রতিক সাফল্য অভাবনীয়। চিকিত্সাবিজ্ঞানে ফাইবার অপটিকস ব্যবহারের ফলে মানবদেহের অভ্যন্তরে ফুসফুস, পাকস্থলী, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র, উদর, অস্থিগ্রন্থি, শিরা, ধমনি ইত্যাদির অবস্থা যন্ত্রের সাহায্যে অবলোকন করে নির্ভুলভাবে রোগ নির্ণয় করা যায়। শুধু তাই নয়, অপটিক ফাইবারসংবলিত বিভিন্ন যন্ত্রের সাহায্যে ক্যানসার নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ করা যায়। অতিকম্পনশীল শব্দ ও লেজারকে কাজে লাগিয়ে বিজ্ঞান চিকিত্সা ক্ষেত্রে বিপ্লব সাধন করেছে। ফলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ যেমন দেখা সম্ভব হচ্ছে, তেমনি মূত্রথলি ও পিত্তকোষের পাথর চূর্ণ করার কাজেও এর সফল ব্যবহার হচ্ছে। কম্পিউটার প্রযুক্তি চিকিত্সাবিজ্ঞানকে নিয়ে এসেছে সর্বাধুনিক পর্যায়ে।জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান: জনসংখ্যা বর্তমান বিশ্বের এক নম্বর সমস্যা। এ সমস্যা সমাধানে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বিজ্ঞানেরই আবিষ্কার। মানুষ এই বিজ্ঞানের বলেই জন্মনিয়ন্ত্রণের জন্য সরঞ্জামাদি আবিষ্কার করেছে এবং নব নব পদ্ধতি আবিষ্কার করে চলেছে। শিক্ষা ও জ্ঞান বিস্তারে বিজ্ঞান: মুদ্রণযন্ত্র, ক্যালকুলেটর, কাগজ জ্ঞান আহরণের জন্য সংবাদপত্র ও পুস্তকাদি সবকিছুই বিজ্ঞানের দান। চলচ্চিত্র, বেতারযন্ত্র, টেলিভিশন প্রভৃতি যেমন মানুষকে অফুরন্ত আনন্দ দিচ্ছে, তেমনি শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিপ্লব এনেছে। কম্পিউটার বর্তমান শিক্ষাব্যবস্থায় যুক্ত করেছে এক নতুন শিক্ষাপদ্ধতি। বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম ব্যবহার করে শিক্ষার্থীরা এখন কম্পিউটারেই শিখতে পারছে অসংখ্য জিনিস। তা ছাড়া ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন বিখ্যাত লাইব্রেরির বই, বিখ্যাত শহর, বন্দর, বাণিজ্য, দেশ ইত্যাদি সম্পর্কে মুহূর্তেই সংগ্রহ করতে পারছে বিভিন্ন উপাত্ত। শিল্প ও কৃষিক্ষেত্রে বিজ্ঞান: শিল্পকারখানায় আগে সব কাজই হাতে করা হতো। বিজ্ঞানের বলে আজ সেসব কাজ যন্ত্র দিয়ে করানো হচ্ছে। ফলে খরচ কম পড়ছে। সময় কম ব্যয় হচ্ছে এবং অধিক উত্পাদন হচ্ছে। আধুনিক বিজ্ঞান কৃষিক্ষেত্রেও অশেষ কল্যাণসাধন করে আসছে। প্রাচীন ভোঁতা লাঙলের পরিবর্তে আজ ব্যবহূত হচ্ছে উন্নতমানের কলের লাঙল ও ট্রাক্টর। পচা আবর্জনা ও গোবরের সঙ্গে ব্যবহূত হচ্ছে আধুনিক রাসায়নিক সার। গবেষণার মাধ্যমে উন্নতমানের বীজ সরবরাহ করা হচ্ছে। উন্নতমানের উদ্ভিদ উত্পাদন করা হচ্ছে, কৃষিক্ষেত্রেও বিজ্ঞান মহাবিপ্লব এনেছে। আবহাওয়ায় বিজ্ঞান: বিজ্ঞানীরা মহকাশে প্রেরণ করেছে কৃত্রিম উপগ্রহ। ফলে আবহাওয়ার খবরাখবর মুহূর্তেই নির্ভুলভাবে দেওয়া সম্ভব হচ্ছে। ভূ-উপগ্রহের মাধ্যমে খনিজ সম্পদ, তেল ও গ্যাসের উত্স, মাটির উপাদান ও জলজসম্পদ সম্পর্কে জানা যাচ্ছে। অপকারিতা: বিজ্ঞান কেবল আশীর্বাদই বহন করে আনে না, অভিশাপও বহন করে থাকে। অ্যাটমবোমা, হাইড্রোজেন বোমা, ডিনামাইট, বোমারু বিমান, ট্যাংক ইত্যাদি আবিষ্কারের ফলে মানবজীবন আশীর্বাদ না হয়ে অভিশাপে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা কর্তৃক হিরোশিমায় নিক্ষিপ্ত বোমা ও তার ধ্বংসলীলা এর জ্বলন্ত প্রমাণ। উপসংহার: দৈনন্দিন জীবনে বিজ্ঞানের সুফল ভোগ করার জন্য চাই বিজ্ঞানশিক্ষা। আমাদের শিক্ষাব্যবস্থায় বিজ্ঞানশিক্ষার ব্যাপক সুযোগ নেই। বিজ্ঞানশিক্ষার সুযোগ এনে শিক্ষার্থীদের করে তুলতে হবে বিজ্ঞানমনস্ক। তাতে মন থেকে সংকীর্ণতা দূর হবে, দূর হবে অন্ধ কুসংস্কার। আধুনিক যুগের প্রশস্ত পথে জীবন তখন পরিচালিত হতে পারবে। আজকের যুগে বিজ্ঞানের যে বিস্ময়কর উন্নতি সাধিত হয়েছে, তা যথাযোগ্যভাবে সবার জন্য উপভোগ্য করে তোলা দরকার।