এসএসসি পরীক্ষা-২০১০: মডেল টেস্ট-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র (নৈর্ব্যক্তিক)মো. হুমায়ূন কবীর, মাস্টার ট্রেইনার, সৃজনশীল পদ্ধতিসিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা প্রথম অংশ১। ‘বিজ্ঞাপন’ কোন ভাষার শব্দ?ক. বাংলা খ. সংস্কৃত গ. ফরাসি ঘ. আরবি।২। বিষপ্রদানকারীর প্রতি ইমাম হাসান কী প্রকাশ করেছিলেন?ক. অনুযোগ খ. অভিমান গ. ক্ষোভ ঘ. আক্ষেপ।৩। নিচের কোন লেখক একাধারে কবি, ঔপন্যাসিক ও দার্শনিক?ক. জসীমউদ্দীন খ. আহসান হাবীব গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. শামসুর রাহমান।৪। নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও।আরমান পাঠ্যবইয়ের একটি প্রবন্ধ পড়ে জেনেছে যে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা নিজের উদ্যোগেই শিক্ষাকে আত্মস্থ করে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকেন। তাই সে নিজস্ব আগ্রহ ও প্রচেষ্টায় শিক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে।৪। আরমান কোন প্রবন্ধটি পড়ে নিজস্ব আগ্রহ ও প্রচেষ্টায় শিক্ষাগ্রহণের উদ্যোগ নিয়েছে?ক. বই পড়া খ. শিক্ষা ও মনুষ্যত্ব গ. জাগো গো ভগিনী ঘ. রচনার শিল্পগুণ।৫। তার এই উদ্যোগ গ্রহণকে বলা যায়—i. সুশিক্ষা ii. স্বশিক্ষা iii. প্রকৃত শিক্ষা।নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. iiiনিচের অনুচ্ছেদটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।মাতৃভাষা প্রতিটি শিশুর কাছে মাতৃস্তন্যস্বরূপ। মাতৃভাষাকে অবজ্ঞা করা তাই গর্হিত আচরণ বলে বিবেচ্য। যারা তা করে তাদের দেশ ত্যাগ করাই কর্তব্য। কারণ তারা দেশের পরগাছারই নামান্তর।৬। উদ্ধৃতাংশে ‘বঙ্গবাণী’ কবিতায় বিধৃত মাতৃভাষার কোন দিকটি ফুটে উঠেছে?ক. গুরুত্ব খ. মর্যাদা গ. অবদান ঘ. আবেদন।৭। ওপরের অনুচ্ছেদের সঙ্গে নিচের কোনটির সামঞ্জস্য রয়েছে?ক. হূদয় আমার—বাংলার লাগি/যে দেশেই থাকি সদা থাকে জাগি।খ. বাংলার গল্প—বাংলার গীত/শুনিলে এ চিত্ত সদা বিমোহিত। গ. বাংলার কাব্য—বাংলার ভাষা/মিটায় আমার প্রাণের পিপাসা। ঘ. বাঙালি সনে—মিশে প্রাণে প্রাণে/থাকিব সতত জীবনে মরণে।৮। ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।’—রবীন্দ্রনাথের এ পঙিক্তগুলোর প্রতিফলন নিচের কোনটির সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ?ক. দুজন বীরশ্রেষ্ঠ খ. স্বাধীনতা তুমি গ. দুরন্ত পথিক ঘ. অভিযাত্রিক।৯। আমরা সবাই কসাইটাকে বোঝাবার চেষ্টা করলাম—এখানে কসাই শব্দটি কী অর্থ প্রদান করে?ক. দায়িত্ব সম্পর্কে সচেতন খ. একগুঁয়ে প্রকৃতির গ. কঠিন মনের অধিকারী ঘ. নিয়মশৃঙ্খলার অনুসারী।নিচের কবিতাংশটি পড় এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।নিঃশেষে প্রাণ যে করিবে দান/ক্ষয় নাই তার ক্ষয় নাই।১০। উদ্ধৃত কবিতাংশের অর্থের সঙ্গে তোমার অধীত কবিতার কোন চরণের সঙ্গে মিল রয়েছে?ক. সেই তো জীবন, জয়গৌরবে হেসে ওঠে ঝলমল।খ. অভিযাত্রিক! নির্ভীক তারা পথ লয় ঠিক চিনে।গ. প্রাণের শিখার দীপ্তিতে জ্বলে ভালো, হার মানে মহাকাল।ঘ. তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল।১১। কবিতাংশের মূল বক্তব্য বলতে বোঝানো হচ্ছে—i. আত্মত্যাগের কথা ii. অমর হওয়ার কথা iii. মহিমান্বিত হওয়ার কথা।নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii নিচের কবিতাংশগুলো পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও।যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণীসে সব কাহার জন্ম নির্ণয় ন জানি \বাংলার কাব্য বাংলার ভাষামিটায় আমার প্রাণের পিপাসা।১২। অংশদ্বয়ের মধ্যে কী সাদৃশ্য প্রকাশ পেয়েছে?ক. স্বদেশপ্রীতি খ. ভাষাপ্রীতি গ. প্রকৃতিপ্রীতি ঘ. কাব্যপ্রীতি।১৩। কবিতা দুটোর মূলভাবে ভালোবাসা প্রকাশ পেয়েছে—i. নিজ দেশের প্রতি ii. নিজ ভাষার প্রতি iii. বাংলা ভিন্ন অন্য ভাষার প্রতি।নিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii১৪। ‘মহাপতঙ্গ’ গল্পে কোনটি ফুটিয়ে তোলা হয়েছে?ক. পাখিদের জীবন খ. বিজ্ঞানের কল্যাণ ও অকল্যাণ গ. মানুষের জীবন ঘ. বিজ্ঞানের ধ্বংসলীলা।১৫। ‘জীবনপ্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির প্রায়’—এ চরণে ব্যবহূত অলঙ্কারের নাম কী?ক. উপমা খ. রূপক গ. প্রতীক ঘ. অনুপ্রাস।১৬। ‘ওদের অনেক আছে তবু দেয় না’—উক্তিটিতে গফুরের কী ভাব প্রকাশ পেয়েছে—ক. রাগ খ. ক্ষোভ গ. দুঃখ ঘ. অভিমান।১৭। নারীর শ্রম কেমন দামে বিক্রি হয়?ক. সস্তা দামে খ. চড়া দামে গ. নামমাত্র মূল্যে ঘ. বিনামূল্যে।১৮। ‘পিঁড়েয় বসে পেঁড়োর খবর’—প্রবাদটির অর্থ—i. পিঁড়েয় বসে পাণ্ডুয়ার খবর রাখার ক্ষেত্রে ii. আদার বেপারীর জাহাজের খবর রাখার ক্ষেত্রে iii. উড়ে এসে জুড়ে বসার ক্ষেত্রে।নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii১৯। ‘মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই।’ তার অভিযোগ না থাকার কারণ—i. দায়িত্ব প্রাপ্তি ii. অনুরুদ্ধ হওয়া iii. মানবপ্রেম।নিচের কোনটি সঠিক?ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. iii২০। কে অবনত হয়ে দুরন্ত পথিকের শির চুম্বন করেছিল?ক. বনের সবুজ খ. দূরের দিগ্বলয় গ. পথের আকাশ ঘ. অচিন সাথী।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল