এসএসসি পরীক্ষা-২০১০: মডেল টেস্ট-২
বাংলা ১ম পত্র (নৈর্ব্যক্তিক)মো. হুমায়ূন কবীর, মাস্টার ট্রেইনার, সৃজনশীল পদ্ধতি সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা শেষ অংশ২১। নববর্ষ পৃথিবীর সর্বত্র কী হিসেবে পালিত হয়?ক. ট্রাডিশন খ. উত্তরণের দিন গ. অনিবার্য দিন ঘ. উত্সবমুখর দিন।২২। জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য আমরা কী চাই?ক. জ্ঞান সাধনা খ. সাহিত্য সাধনা গ. শরীরচর্চা ঘ. অন্নবস্ত্র।২৩। ‘তুমি খাবে না? তোমার গুষ্টি খাবে। ব্যাটা তুমি মস্করা পেয়েছ’—এতে কী প্রকাশ পেয়েছে?ক. জেদ ও ক্রোধ খ. বিনয় ও নম্রতা গ. জেদ ও বিনয় ঘ. বিনয় ও ধৈর্য।২৪। ‘মোনালিসা’ ছবিটি পারীর কোন মিউজিয়ামে সংরক্ষিত আছে?ক. লুকশামবুর্গ খ. ত্রোকাদেরো গ. লুভর ঘ. গিমে।২৫। ‘মহাপতঙ্গ’ গল্পে লেখক কোনটিকে তাচ্ছিল্য করেছেন?ক. মানুষকে খ. মহাপতঙ্গকে গ. আধুনিক সভ্যতাকে ঘ. সভ্যতার অকল্যাণকর দিককে।২৬। ‘দুজন বীরশ্রেষ্ঠ’ প্রবন্ধে রুহুল আমিন কোন যুদ্ধজাহাজের ইঞ্জিন রুমের আর্টিফিসার ছিলেন?ক. পদ্মা খ. পাভেল গ. পলাশ ঘ. পরশ।২৭। ‘যে পর্যন্ত তোমাকে মুক্ত করাইতে না পারিব সেই পর্যন্ত আমি স্বর্গের সোপানে পা রাখিব না।’—উক্তিটিতে হাসান চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে—ক. ক্ষমাশীলতা খ. মহানুভবতা গ. উদারতা ঘ. সহনশীলতা।২৮। কপোতাক্ষ নদ কবিতায় কে, কাকে, বারি-রূপ কর দেয়?ক. সাগর নদীকে খ. নদী সাগরকে গ. প্রজা রাজাকে ঘ. খাল নদীকে।২৯। ‘বৃক্ষ’ কবিতায় ‘যৌবনের অমৃতরস’ বলতে বোঝানো হয়েছে—ক. বৃক্ষকে খ. সূর্যকে গ. মৃত্তিকাকে ঘ. বৃষ্টিকে।৩০। হজরত ওমর (রা.)-এর খেলাফতের সময়কাল—ক. পাঁচ বছর খ. ১০ বছর গ. ১৫ বছর ঘ. ২০ বছর।৩১। ‘পল্লীবর্ষা’ কবিতায় কী প্রাধান্য পেয়েছে?ক. বর্ষণমুখর গ্রাম্য প্রকৃতি খ. বর্ষণমুখর সন্ধ্যা গ. বাঁশ বনের দৃশ্য ঘ. প্রাকৃতিক উপকরণ।৩২। কীসের মাধ্যমে কবি অমৃতের স্বাদ নিতে চান?ক. শাশ্বত কল্যাণের খ. সত্যের প্রসাদের গ. আত্মার বন্ধনের ঘ. সৃজন উত্সবের৩৩। ‘শোনো, ওরা বলে রাত শেষ হয়ে এল’—কারা বলে?ক. অভিযাত্রী দল খ. ভিরু কাপুরুষের দল গ. নবীনেরা ঘ. বৃদ্ধরা।৩৪। কবি কাকে ‘সাত সাগরের মাঝি’ বলে আখ্যায়িত করেছেন?ক. রাষ্ট্রপ্রধানকে খ. জাগ্রত জনতাকে গ. সুদক্ষ নেতাকে ঘ. মাঝি মাল্লাকে।৩৫। ‘সাবাস বাংলাদেশ’—এ পৃথিবী অবাক তাকিয়ে রয়’ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় কেন?ক. ধ্বংস ও মৃত্যু দেখে খ. নিরীহ ভাব ও নম্রতা দেখে গ. নবজাগরণ দেখে ঘ. মাথা উঁচু দেখে।৩৬। কবি কার ঘন কালো খোলা চুলে স্বাধীনতাকে প্রত্যক্ষ করেছেন?ক. বোনের খ. কৃষাণীর গ. গৃহিণীর ঘ. মায়ের।৩৭। তিতাসকে মায়াবী নদী বলা হয়েছে কেন?ক. মায়াযুক্ত প্রভাবের কারণে খ. মাতৃস্নেহের কারণে গ. শৈশব স্মৃতি থাকার কারণে ঘ. মনোহারিণী দৃশ্যের কারণে।৩৮। ‘কণ্ঠে নেই আর্ত হাহাকার’—কার?ক. কবির খ. বৃদ্ধ পিতার গ. বৃদ্ধা মাতার ঘ. স্বামীহারা স্ত্রীর।৩৯। বলিলে, ‘এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি লয়ে যাব বহিয়া এসব দুখিনী মায়ের ঘরে।’চরণদ্বয়ের মাধ্যমে জননেতাদের যে দায়িত্ব ও কর্তব্যের কথা বলা হয়েছে তা—ক. স্ব-অধিকার, কর্তব্যনিষ্ঠা খ. জনকল্যাণ, দেশপ্রেম গ. দলীয় পুনর্বাসন, দেশহিতৈষী ঘ. সাম্যবাদী দৃষ্টিভঙ্গি।৪০। কবি ‘মিশে প্রাণে প্রাণে’ বলতে কী বুঝিয়েছেন?ক. ঐকমত্য খ. সর্বজনীনতা গ. বিশ্বজনীনতা ঘ. একাত্মতা।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল