বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম ‘দুর্গেশনন্দিনী’বাংলা ১ম পত্র
এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-১
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। রচনার শিল্পগুণ জ্ঞানমূলক প্রশ্ন:১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী? উত্তর: ‘দুর্গেশনন্দিনী’।২. ‘রচনার শিল্পগুণ’ কোন ধরনের রচনা? উত্তর: প্রবন্ধ জাতীয় রচনা।৩. ‘শৃঙ্গহীন’ শব্দের অর্থ কী? উত্তর: শিং নেই এমন।৪. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে উল্লেখিত ‘জাতি’ শব্দের অর্থ কী? উত্তর: নানার্থ। ৫. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে কোন মাসের উল্লেখ রয়েছে? উত্তর: ভাদ্র মাসের।৬. রচনার ক্ষেত্রে কোনটি করা কর্তব্য? উত্তর: সবচেয়ে উপযোগী শব্দ নির্বাচন করা।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ‘প্রাঞ্জলতা রচনার বড় গুণ’—কথাটি ব্যাখ্যা করো। উত্তর: ‘প্রাঞ্জলতা’ হচ্ছে সহজ ও সাবলীলভাবে কোনো লেখা উপস্থাপনের কৌশল। রচনায় স্পষ্ট ও সহজ উপস্থাপন কৌশল প্রয়োগ, সরল ও স্বাভাবিক বিন্যাসের মাধ্যমে কোনো তত্ত্ব ও তথ্যকে গতিশীল এবং পাঠকের জন্য সহজবোধ্য করার নামই রচনার প্রাঞ্জলতা।প্রশ্ন: রচনার প্রধান দুটি শিল্পগুণ কী?উত্তর: রচনার প্রধান দুটি শিল্পগুণ অর্থব্যক্তি ও প্রাঞ্জলতা। উপযুক্ত শব্দ ব্যবহারের মাধ্যমে অপরকে ভাব প্রকাশের নামই অর্থব্যক্তি, আর সহজভাবে উপস্থাপন কৌশলই রচনার প্রাঞ্জলতা।প্রশ্ন: প্রাঞ্জলতা কী? উদাহরণসহ বুঝিয়ে দাও।উত্তর: প্রাঞ্জলতা রচনার একটি বড় গুণ, যার অর্থ সহজবোধ্যতা। উদাহরণস্বরূপ বলা যায়, ধরিত্রী শব্দটির অনেক প্রতিশব্দ রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যেটি (পৃথিবী বা ধরনী) সেটিই ব্যবহার করতে হবে। অপূর্ব ক্ষমা জ্ঞানমূলক প্রশ্ন:১. হযরত ইমাম হাসান (রা.)-এর স্ত্রীর নাম কী? উত্তর: জাএদা। ২. ‘অনুজ’ শব্দের অর্থ কী? উত্তর: ছোট ভাই।৩. হযরত ইমাম হাসান (রা)-এর সর্বশেষ উক্তিটি কী ছিল? উত্তর: ‘ভাই, সময় হইয়াছে, ঐ মাতামহ স্বর্গের দ্বারে দাঁড়াইয়া ডাকিতেছেন। চলিলাম।’৪. কাসেমের পিতার নাম কী? উত্তর: হযরত ইমাম হাসান (রা.)।৫. সবুজ বর্ণের গৃহ কার জন্য? উত্তর: হযরত ইমাম হাসান (রা.)-এর জন্য।৬. হযরত ইমাম হাসান (রা.) সব শেষে কার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন? উত্তর: হাসনেবানু ও জয়নাবের কাছ থেকে। ৭. আল্লাহ তাআলার বাণীবাহক ফেরেশতা কে? উত্তর: হযরত জিবরাইল (আ.)।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ‘তোমাকে বড়ই বিশ্বাস করিতাম। বড়ই ভালোবাসিতাম, তাহার উপযুক্ত কার্যই তুমি করিয়াছ’—উক্তিটি ব্যাখ্যা করো। উত্তর: কথাটি হযরত ইমাম হাসান (রা.) তাঁর স্ত্রী জাএদাকে বলেছেন। বিষক্রিয়ায় আক্রান্ত ইমাম হাসান একাকী ঘরে সব বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন—আশীর্বাদ করি সুখে থাকো, আমি তোমাকে ক্ষমা করলাম। প্রশ্ন: ‘ঈশ্বরের দোহাই, তাহাকে ক্ষমা করিও’—কে, কাকে, কেন বলেছিলেন?উত্তর: উক্তিটি হযরত ইমাম হাসান (রা.) তাঁর ছোট ভাই হযরত ইমাম হোসেন (রা.)-কে করেছেন। ছোট ভাই হযরত ইমাম হোসেন (রা.) যদি বিষপ্রয়োগকারীর নাম জানেন তাহলে তিনি তাকে হত্যা করবেন। তাই মৃত্যুশয্যায়ও স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা থাকার কারণে হযরত ইমাম হাসান (রা.) উক্তিটি করেছিলেন। প্রশ্ন: ‘দুঃখের বিষয় এই যে, সে আমাকে চিনিতে পারিল না’—কে, কাকে উদ্দেশ্য করে বলেছিলেন?উত্তর: উক্তিটি হযরত ইমাম হাসান (রা) হযরত ইমাম হোসেন (রা.)-কে উদ্দেশ্য করে বলেছিলেন। কারণ, ইমাম হাসান (রা.)তাঁর প্রাণপ্রিয় স্ত্রী জাএদাকে বিষদাতা হিসেবে চিহ্নিত করা সত্ত্বেও তাঁকে ক্ষমা করলেন, কেননা, হযরত ইমাম হাসান (রা) তাঁর প্রতি তখনও ভালোবাসা হারাননি। জাএদা বিষ দিয়ে অকারণেই তাঁকে নির্যাতন করলেন, কিন্তু ভালোবাসা বুঝলেন না। তাই তিনি এ উক্তিটি ছোট ভাইকে উদ্দেশ্য করে বলেছেন। প্রশ্ন: ‘তাহার প্রতি আমার রাগ-হিংসা-দ্বেষ কিছুই নাই’—কে, কাকে, কেন এ কথা বলেছেন?উত্তর: হযরত ইমাম হাসান (রা.) হযরত ইমাম হোসেনের উদ্দেশ্যেই উক্তিটি করেছেন। কারণ, বিষদাতার নাম জানা সত্ত্বেও এবং হাতের কাছে প্রতিশোধ নেওয়ার পরিবেশ থাকার পরও তিনি কিছুই করেননি। সবকিছু জানার পরও হযরত ইমাম হাসান (রা)কে জাএদাকে ক্ষমা করেছেন। জাএদার প্রতি তাঁর কোনো রাগ-হিংসা-দ্বেষ নেই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল