এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। সময়ের প্রয়োজনেঅনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: সেক্টর কমান্ডারের কাজ কী ছিল?উত্তর: সেক্টর কমান্ডারের কাজ ছিল নিজ সেক্টরের অধীন সংঘটিত মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া।প্রশ্ন: ‘রোজনামচা’র লেখক একজন মুক্তিযোদ্ধা, তিনি কীভাবে ধরা পড়েছিলেন?উত্তর: ‘রোজনামচা’র লেখক একজন মুক্তিযোদ্ধা, অপারেশনে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়েছিলেন।তথ্যপ্রযুক্তিজ্ঞানমূলক প্রশ্ন১। লেখক রীতিমতো বুদ্ধিমান যন্ত্র বলেছেন কাকে? উত্তর: মোবাইল টেলিফোনকে।২। ব্যাটারিচালিত কম্পিউটারের নাম কী? উত্তর: ল্যাপটপ।৩। ভয়জার ১ আর ২ কত সালে সৌরজগতে যাত্রা শুরু করেছিল? উত্তর: ১৯৭৭ সালে।৪। জিপিএস-এর পূর্ণরূপ কী? উত্তর: গ্লোবাল পজিশনিং সিস্টেম।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কম্পিউটার প্রোগ্রাম বলতে কী বোঝায়?উত্তর: কম্পিউটার কীভাবে কাজ করবে, সে অনুযায়ী অসংখ্য নির্দেশকে পাশাপাশি সাজিয়ে তৈরি করা হয় কম্পিউটার প্রোগ্রাম।প্রশ্ন: তথ্য সংগ্রহে তথ্যপ্রযুক্তি কীভাবে সহায়তা করে?উত্তর: পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো তথ্যের জোগান দিয়ে তথ্য সংগ্রহে তথ্যপ্রযুক্তি আমাদের সহায়তা করে।প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বোঝায়?উত্তর: অনেকগুলো কম্পিউটার একসঙ্গে জুড়ে দিয়ে কাজ করার পদ্ধতিকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। সমগ্র পৃথিবীর লাখ লাখ কম্পিউটার একসঙ্গে জুড়ে দিয়ে বিশাল একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে।প্রশ্ন: মোবাইল ফোনকে ছোটখাটো কম্পিউটার বলার কারণ কী?উত্তর: কম্পিউটারের সুবিধা মোবাইলে পাওয়া সম্ভব। এ জন্য মোবাইল ফোনকে ছোটখাটো কম্পিউটার বলা হয়।প্রশ্ন: বিশ্বসাহিত্য ও বিনোদনে কম্পিউটার কীভাবে ব্যবহূত হয়?উত্তর: ইন্টারনেটের মাধ্যমে খবর সংগ্রহ, কেনাকাটা করা ছাড়াও শিল্পসাহিত্য ও বিনোদনের কাজে কম্পিউটার ব্যবহার করা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল