সনেট হচ্ছে চৌদ্দ চরণ-সমন্বিত ভাবসংহত বিশেষ ধরনের কবিতা: বাংলা ১ম পত্র
এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-১১
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। বঙ্গবাণীজ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ‘হাবিলাষ’ অর্থ কী? উত্তর: প্রবল ইচ্ছা।প্রশ্ন: ‘মারফত’ শব্দের অর্থ কী? উত্তর: আল্লাহ তাআলাকে সম্যকভাবে জানার জন্য সাধনা।প্রশ্ন: ‘বঙ্গবাণী’ শব্দটির অর্থ কী? উত্তর: বাংলা ভাষা।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘হিন্দুর অক্ষর’ বলতে কী বোঝানো হয়েছে?উত্তর: ‘বঙ্গবাণী’ কবিতায় ‘হিন্দুর অক্ষর’ বলতে বাংলা ভাষার অক্ষরকে বোঝানো হয়েছে।প্রশ্ন: কবি ‘বঙ্গবাণী’ কবিতায় দেশি ভাষা বলতে কী বোঝাতে চেয়েছেন?উত্তর: কবি দেশি ভাষা বলতে ‘বাংলা ভাষা’কে বুঝিয়েছেন। এ ভাষার প্রতি যাদের হিংসা রয়েছে, তাদের জন্ম নিয়ে তিনি সন্দেহ করেছেন ও এ দেশ ছেড়ে তাদের চলে যেতে বলেছেন। বংশক্রমে এ বাংলা ভাষা কোটি মানুষের হূদয়ের ভাষায় পরিণত হয়েছে।প্রশ্ন: ‘বঙ্গবাণী’ কবিতায় ভাষারীতি অনুসরণের ব্যাপারে কবির অভিমত কী?উত্তর: ‘বঙ্গবাণী’ কবিতায় ভাষারীতি অনুসরণে কবির অভিমত, মাতৃভাষার মাধ্যমে আল্লাহ তাআলা ও রাসূল (সা.)-কে ডাকার পাশাপাশি শিল্প-সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান, আনন্দ-বিনোদন ও আনুষঙ্গিক জ্ঞান লাভ করা যায়।কপোতাক্ষ নদজ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সনেট কী? উত্তর: চৌদ্দ চরণ-সমন্বিত ভাবসংহত বিশেষ ধরনের কবিতা।প্রশ্ন: সনেটের কয়টি অংশ থাকে?উত্তর: দুটি।প্রশ্ন: ষটক কাকে বলে?উত্তর: চতুদর্শপদী কবিতার দ্বিতীয় ছয় চরণের স্তবককে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কবি কপোতাক্ষ নদের কাছে কী মিনতি করেছেন?উত্তর: কবি কপোতাক্ষ নদের কাছে মিনতি করেছেন, এ নদ যেন তাঁকে ভুলে না যায়। কপোতাক্ষ নদ যেন তাঁর অন্তরের কথাগুলো দেশের মানুষের কাছে বলে। কবি এ মিনতিই করেছেন কপোতাক্ষ নদের কাছে।প্রশ্ন: ‘কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?’—কবি কার সম্পর্কে ও কেন এই উক্তি করেছেন?উত্তর: কবি কপোতাক্ষ নদ সম্পর্কে এ কথা বলেছেন। কারণ, ‘মাতৃদুগ্ধরূপী’ কপোতাক্ষ নদের সাথে কবির আত্মার সম্পর্ক প্রতীয়মান হয়। কবি এখানে কপোতাক্ষ নদকে সব তৃষ্ণা মেটানোর উৎসস্থল হিসেবে অভিহিত করেছেন।প্রশ্ন: ‘তুমি মিনতি আমার রাখো’—কাকে, কী মিনতি করা হয়েছে?উত্তর: কবি কপোতাক্ষ নদকে এ মিনতি করেছেন, এ নদ যেন তাঁকে ভুলে না যায় এবং স্বদেশের মানুষের কাছে তাঁর কথা প্রচার করে।প্রশ্ন: ‘আর কি হবে দেখা?’—উক্তিটি কার? কেন এ কথা বলেছেন?উত্তর: উক্তিটি কবি মাইকেল মধুসূদনের। ‘আর কি হবে দেখা’ বলতে এখানে বোঝানো হয়েছে, কবি পরবাসের জীবনে কোনো নিজস্বতা খুঁজে পাচ্ছেন না। তাঁর শৈশবের সব স্মৃতি কপোতাক্ষ নদের সঙ্গে জড়িত। মায়ের মতো এ নদের সঙ্গে তার দেখা হবে কি না, বলে তিনি সংশয় প্রকাশ করেছেন।প্রশ্ন: ‘সতত হে নদ তুমি পড় মোর মনে।’—কোন নদের কথা এবং কেন কবির মনে পড়ে?উত্তর: কপোতাক্ষ নদের কথা কবির মনে পড়ে। কারণ, কপোতাক্ষ নদের সঙ্গে কবির গভীর সম্পর্কের শৈশব কেটেছে। শৈশবের এ স্মৃতি পরবাসে গিয়েও তিনি ভুলতে পারেননি, তাই তিনি এ কথাটি বলেছেন।প্রশ্ন: ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি ‘ভ্রান্তির ছলনে’ বলতে কী বোঝাতে চেয়েছেন?উত্তর: ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘ভ্রান্তির ছলনে’ বলতে কবি তার মনের মধ্যে স্মৃতিময় অতীত থেকে শৈশবের কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শোনার কথা বোঝাতে চেয়েছেন। এভাবে নদীর শব্দ শোনার বিষয়টি বাস্তবে সম্ভব নয় বলেই তিনি ভ্রান্তির ছলনার প্রসঙ্গটি এনেছেন।