এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। কপোতাক্ষ নদঅনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি ‘ভ্রান্তির ছলনে’ বলতে কী বোঝাতে চেয়েছেন?উত্তর: ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘ভ্রান্তির ছলনে’ বলতে কবি তার মনের মধ্যে স্মৃতিময় অতীত থেকে শৈশবের কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শোনার কথা বোঝাতে চেয়েছেন। এভাবে নদীর শব্দ শোনার বিষয়টি বাস্তবে সম্ভব নয় বলেই তিনি ভ্রান্তির ছলনার প্রসঙ্গটি এনেছেন।বৃক্ষজ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ‘ইন্দ্রধনু’ কী? উত্তর: রংধনু।প্রশ্ন: বৃক্ষ কিসের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছে?উত্তর: মরুর দারুণ দুর্গের বিরুদ্ধে।প্রশ্ন: বৃক্ষ কোথায় বিজয়-আখ্যানলিপি লিখে দেয়? উত্তর: পল্লব-অক্ষরে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বৃক্ষ কীভাবে মৃত্তিকাকে মুক্তি দান করে, বুঝিয়ে লেখো।উত্তর: ‘বৃক্ষ’ প্রাণের জন্ম দান দিয়ে মৃত্তিকাকে মুক্তি দান করে। বৃক্ষের জন্মের পর পরই পাথরসমান মরুময় পৃথিবীর বুকে প্রাণের সূত্রপাত ঘটেছে। পৃথিবী হয়েছে শীতল। পাথরসমান মাটির বুকে প্রাণের মূল অস্তিত্বকেই কবি মৃত্তিকার মুক্তি দান বলে অভিহিত করেছেন।প্রশ্ন: বৃক্ষের সঙ্গে ঋতুবৈচিত্র্যের সম্পর্ক কী?উত্তর: বৃক্ষের সঙ্গেই ঋতুবৈচিত্র্যের খেলা বিদ্যমান। পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন ঘটে বৃক্ষের কারণে। প্রকৃতির ঋতুবৈচিত্র্যতায় গ্রীষ্মকালে বৃক্ষের জীবন হয়ে ওঠে রুক্ষ, জীর্ণ, খসখসে। বর্ষাকালে পাতায় পাতায় ভরে ওঠে বৃক্ষের পুরো শরীর, আর শীতে পাতা ঝরে মলিন হয়ে বিমিশ্র রূপ ধারণ করে বৃক্ষ।প্রশ্ন: কবির দৃষ্টিতে সংগীতের আদি উৎস কী?উত্তর: বৃক্ষ জন্মের আগ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রাণ ছিল না। বৃক্ষের মধ্য দিয়ে চারদিক মুখরিত হয়েছে সুর, সংগীত আর ছন্দময়তায়। তাই বৃক্ষকে সংগীতের আদি উৎস বলেছেন কবি।ধনধান্য পুষ্পভরাজ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ‘ধনধান্য পুষ্পভরা’—এখানে কোন দেশের কথা বলা হয়েছে? উত্তর: বাংলাদেশের কথা।প্রশ্ন: আমাদের দেশ কী দিয়ে তৈরি? উত্তর: স্বপ্ন দিয়ে।প্রশ্ন: ‘বসুন্ধরা’ শব্দের অর্থ কী? উত্তর: পৃথিবী।প্রশ্ন: ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতায় ধনধান্য পুষ্পভরা বলা হয়েছে কাকে?উত্তর: আমাদের এ বসুন্ধরাকে।প্রশ্ন: আমাদের বসুন্ধরা কেমন? উত্তর: ধনধান্য পুষ্পভরা।প্রশ্ন: অলিরা কীভাবে ধেয়ে আসে? উত্তর: গুঞ্জারিয়া অর্থাৎ গুনগুন করতে করতে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বাংলার সৌন্দর্যকে অপরূপা বলা হয়েছে কেন?উত্তর: অনন্যসুন্দর এ দেশ। এমন সৌন্দর্য পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না, তাই বাংলার সৌন্দর্যকে অপরূপা বলা হয়েছে।প্রশ্ন: ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতায় কবি ‘স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা’—কেন এ কথা ব্যবহার করেছেন?উত্তর: এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য অনুপম ও মনোরম। তাই এ সৌন্দর্যকে কবি স্বপ্ন দিয়ে তৈরি ও স্মৃতি দিয়ে ঘেরা বলেছেন।প্রশ্ন: কবির দেশ কেন সকল দেশের সেরা?উত্তর: এ দেশের সবকিছুই কবির কাছে সৌন্দর্যময় বলে মনে হয়েছে। এ কারণেই কবির এ দেশ সকল দেশের সেরা।প্রশ্ন: কবি কেন এ দেশকে রানী বলে অভিহিত করেছেন?উত্তর: ঐশ্বর্য ও সৌন্দর্যে বাংলাদেশের তুলনা হয় না। তাই কবি এ দেশকে ‘সকল দেশের রানী’ বলে অভিহিত করেছেন।