এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। ধনধান্য পুষ্পভরাঅনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কবি কেন এ দেশে মৃত্যুবরণ করতে চেয়েছেন?উত্তর: কবি এ দেশে জন্মগ্রহণ করে যেমন আনন্দ অনুভব করেছেন, তেমনই এ দেশে মৃত্যুবরণের মধ্য দিয়ে জীবনের পূর্ণতা ও পরম শান্তি লাভ করতে চেয়েছেন। তাই কবি এ দেশে মৃত্যুবরণ করতে চেয়েছেন।পরার্থেজ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: কখন সুমধুর আলোক বর্ষিত হয়?উত্তর: মানুষ যখন ব্যক্তিগত দুঃখ হূদয়ে লুকিয়ে পরার্থে নিয়োজিত হয়।প্রশ্ন: মানুষ কখন নয়নের জল মুছতে পারে?উত্তর: যখন সকলের মুখে হাসি দেখতে পায়।প্রশ্ন: কবি কোন বিষয় নিয়ে কাঁদতে নিষেধ করেছেন?উত্তর: ব্যক্তিগত দুঃখে ভারাক্রান্ত হয়ে বিষাদ-বিষাদ বলে কাঁদতে নিষেধ করেছেন।প্রশ্ন: ‘ভেরী’ শব্দের অর্থ কী?উত্তর: ‘ভেরী’ শব্দের অর্থ হলো ঢাক।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কবি কেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে বারণ করেছেন?উত্তর: আত্মস্বার্থ ভুলে পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝেই প্রকৃত সুখ নিহিত। কবি এ কথা উপলব্ধি করতে পেরেছেন, তাই তিনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে বারণ করেছেন।প্রশ্ন: ‘সকলের তরে সকলে আমরা’ বলতে কী বোঝায়?উত্তর: সামাজিক জীবনে প্রত্যেক মানুষই একে অন্যের ওপর নির্ভরশীল ও সহযোগী। ‘সকলের তরে সকলে আমরা’—এ কথাটির মাধ্যমে তা-ই বলা হয়েছে।প্রশ্ন: লুকানো বিষাদকে তারার সঙ্গে তুলনা করা হয়েছে কেন?উত্তর: রাতে আকাশের বুকে জেগে থাকা তারা যেমন স্নিগ্ধ আলোকে পৃথিবীর বুকে প্রশান্তি ঢেলে দেয়, তেমনই হূদয়ে লুকানো বিষাদ মানুষের অন্তরকে স্বস্তিতে ভরে দেয়। লুকানো বিষাদকে তাই তারার সঙ্গে তুলনা করা হয়েছে।ঝর্ণাজ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: ঝর্ণা কোথা থেকে সৃষ্টি হয়?উত্তর: পাহাড়ের সুউচ্চ শিখর থেকে।প্রশ্ন: ‘মঞ্জুল’ শব্দের অর্থ কী?উত্তর: মধুরপ্রশ্ন: ঝর্ণার কানে কোন ফুল দোল খায়?উত্তর: পাহাড়ি মল্লিকা ফুল।প্রশ্ন: ঝর্ণা কার স্নেহধারা?উত্তর: পাষাণের।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ঝর্ণা সম্পর্কে ‘তনু ভরি যৌবন তাপসী অপর্ণা’—বলা হয়েছে কেন?উত্তর: কবির চোখে ঝর্ণা সুন্দরী পূর্ণযৌবনা হলেও এর গতি-প্রকৃতি অত্যন্ত সংযমী, সে উচ্ছৃঙ্খল, অবাধ্য নয়, ঊষার মতো তপস্বিনী, সংযমী। তাই ঝর্ণা সম্পর্কে ‘তবু ভরি যৌবন তাপসী অপর্ণা’ বলা হয়েছে।প্রশ্ন: কবিতায় ‘স্বর্গের সুধা’ বলতে কী বোঝানো হয়েছে?উত্তর: স্বর্গ যেমন শান্তিময় সৌন্দর্যের আধার, ঝর্ণাও যেন তেমনই চলার পথে পান্নার অঞ্জলি ছড়িয়ে স্বর্গের অমৃত সুধা বয়ে আনে। ‘স্বর্গের সুধা’ বলতে এটাই বোঝানো হয়েছে।প্রশ্ন: কবি ঝর্ণাকে সুন্দরী মেয়ের সঙ্গে তুলনা করেছেন কেন?উত্তর: সুন্দরী মেয়ের মতো ঝরণার রূপ-লাবণ্য অসাধারণ। তাই কবি একে সুন্দরী মেয়ের সঙ্গে তুলনা করেছেন।প্রশ্ন: ঝর্ণাকে ‘যৌবন তাপসী অপর্ণা’ বলা হয়েছে কেন?উত্তর: ঝর্ণার অসীমের পানে ছুটে চলার মধ্যেও কবি তার স্থিতধী রূপের সঞ্চালন পেয়েছেন। তাই ঝর্ণাকে যৌবন তাপসী অপর্ণা বলা হয়েছে।প্রশ্ন: কবি ঝর্ণাকে হরিণীর সঙ্গে তুলনা করেছেন কেন?উত্তর: ঝর্ণার গতিভঙ্গি চপলা হরিণীর মতো। এ জন্য কবি ঝর্ণাকে হরিণীর সঙ্গে তুলনা করেছেন।স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলজ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ‘সেদিন’ বলতে কোন দিনকে বোঝানো হয়েছে?উত্তর: ১৯৭১ সালের ৭ই মার্চকে।