বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানকে কল্পনা করা হয়েছে কবিরূপে: বাংলা ১ম পত্র
এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-১৪
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১৪প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলজ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল’ কবিতাটির রচয়িতার নাম কী?উত্তর: নির্মলেন্দু গুণ।প্রশ্ন: কবিরূপে কল্পনা করা হয়েছে কাকে?উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের মতো শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাঙালির স্বাধীনতাকামী চেতনাকে করেছে জাগ্রত। কবি তাই শেখ মুজিবুর রহমানকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তুলনা করেছেন।প্রশ্ন: কাকে এবং কেন রাজনীতির কবি বলা হয়েছে?উত্তর: বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় সাহসী কণ্ঠের ওপর ভিত্তি করে বাঙালি জাতির স্বাধীনতা অর্জিত হয় বলে তাঁকে রাজনীতির কবি বলা হয়।প্রশ্ন: ‘শ্রেষ্ঠ বিকেলের গল্প’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন—ব্যাখ্যা করো।উত্তর: ‘শ্রেষ্ঠ বিকেলের’ গল্প বলতে কবি ৭ই মার্চের ঐতিহাসিক বিকেলের জাতির উদ্দেশে প্রদত্ত বঙ্গবন্ধুর ভাষণকে বুঝিয়েছেন।প্রশ্ন: ‘উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?উত্তর: পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ জাতির মুক্তির অগ্রদূত শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনতে আসা অপেক্ষারত জনসাধারণকে ‘উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা’ বলা হয়েছে।প্রশ্ন: ‘জনসমুদ্রের উদ্যান সৈকত’—কথাটি ব্যাখ্যা করো।উত্তর: জনসমুদ্রের উদ্যান সৈকত বলতে কবি শেখ মুজিবের ভাষণে উপস্থিত হাজারো জনতাকে বুঝিয়েছেন।প্রশ্ন: ‘কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি’—বুঝিয়ে বলো।উত্তর: শেখ মুজিবের ভাষণ কবির কাছে অমর কবিতার মতো। এ ভাষণে লুকিয়ে ছিল বাঙালির স্বাধীনতার বীজমন্ত্র।প্রশ্ন: কবি শেখ মুজিবুর রহমানকে ‘কবি’ বলে আখ্যায়িত করেছেন কেন?উত্তর: ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণকে কবি দেখেছেন স্বাধীনতার কবিতা হিসেবে। আর শেখ মুজিব ছিলেন এর রচয়িতা। তাই কবি শেখ মুজিবকে কবি হিসেবে সম্বোধন করেছেন।উমর ফারুক (রা.)জ্ঞানমূলক প্রশ্ন১. ইসলামের দ্বিতীয় খলিফার নাম কী?উত্তর: হযরত উমর ফারুক (রা.)।২. রাসূলুল্লাহ (সা.)-এর মতে তাঁর পরে যদি কেউ নবী হতেন তবে তিনি কে হতেন?উত্তর: হযরত উমর ফারুক (রা.)৩. ‘নান্দী’ কাকে বলে?উত্তর: কাব্যপাঠ বা নাটকের শুরুতে ছোট করে মঙ্গলসূচক প্রশস্তি পাঠ।৪. হজরত উমর ফারুক (রা.) কোন সূরা পাঠ করে মুগ্ধ হয়েছিলেন?উত্তর: সূরা ‘তোয়াহা’।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘সাইমুম-ঝড়ে পড়েছে কুটির, তুমি পড় নি ক’ নুয়ে’—বলতে কবি কী বুঝিয়েছেন।উত্তর: এ উক্তিটির মাধ্যমে কবি হজরত উমর (রা.)-এর চারিত্রিক দৃঢ়তা বুঝিয়েছেন, জীবনের নানা প্রতিকূলতা ও প্রলোভন যাকে একটুও টলাতে পারেনি।প্রশ্ন: ‘মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী’—এই পঙিক্তর তাত্পর্য কী?উত্তর: হজরত উমর ফারুক (রা.) জেরুজালেমের পথে যাওয়ার সময় তাঁর ভৃত্য রশি ধরে টেনে নিয়ে যাচ্ছিল মরুপথে। ভৃত্যের কষ্ট দেখে তিনি উট থেকে নেমে ভৃত্যকে উটের ওপর উঠিয়ে নিজে রশি ধরে মহানুভবতা রক্ষা করেছেন। তাই কবি তাঁর সম্পর্কে এ মন্তব্য করেছেন।প্রশ্ন: আবু শাহমা কে? হজরত উমর ফারুক (রা.) তাঁকে কী শাস্তি দিয়েছিলেন?উত্তর: আবু শাহমা হজরত উমর (রা.)-এর ছেলে। মদ্যপান করার দায়ে হজরত উমর ফারুক (রা.) তাঁকে বেত্রাঘাত করার আদেশ দেন।