এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-১৫প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। উমর ফারুকঅনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘উমর ফারুক’ কবিতাটিতে পরশমানিক কাকে বলা হয়েছে এবং কেন?উত্তর: পরশমানিকের মতো ইসলাম ধর্মের শক্তি দুর্বল চরিত্রের মানুষকেও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে বলে কবিতায় ইসলামকে পরশমানিক বলা হয়েছে।বাংলার মুখজ্ঞানমূলক প্রশ্ন১. মধুকর ডিঙা কী?উত্তর: চাঁদ সওদাগরের বাণিজ্য তরী।২. ভাঁটফুল কার পায়ে ঘুঙুরের মতো কেঁদেছিল?উত্তর: বেহুলার।৩. ‘বাংলার মুখ’ কবিতায় ইন্দ্র কে?উত্তর: স্বর্গের দেবতাদের রাজা।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কবি পৃথিবীর রূপ খুঁজতে যান না কেন?উত্তর: কবি বাংলার রূপে এতটাই মুগ্ধ যে পৃথিবীর অন্য কোথাও সৌন্দর্য অনুসন্ধানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তাই তিনি পৃথিবীর রূপ খুঁজতে যান না।প্রশ্ন: বাংলার রূপের মধ্যে কোন কোন বিষয় পাওয়া যায়?উত্তর: বাংলার রূপের মধ্যে পাতার নিচে ভোরের দোয়েল পাখি, পল্লবের স্তূপ, জাম-বট-কাঁঠাল-হিজল-অশ্বথগাছ এবং নীল ছায়া প্রসঙ্গের উল্লেখ পাওয়া যায়।প্রশ্ন: ‘কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না’ বলতে কবি কী বুঝিয়েছেন?উত্তর: ‘কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না’ বলতে কবি জ্যোৎস্নার ক্ষীণ আলোকে বুঝিয়েছেন।প্রশ্ন: বেহুলার পরিচয় দাও।উত্তর: বেহুলা লোকপুরাণের চরিত্র লখিন্দরের পত্নী ও চাঁদ সওদাগরের পুত্রবধূ।প্রশ্ন: মঙ্গলকাব্য বলতে কী বোঝায়?উত্তর: লৌকিক দেবদেবীদের পূজা প্রচার এবং মানুষের মঙ্গলের উদ্দেশ্য নিয়ে যে কাব্য রচনা করা হয়, তা-ই মঙ্গলকাব্য।পল্লীবর্ষাজ্ঞানমূলক প্রশ্ন১. কবি কাকে ‘ঝিয়ারী’ বলে সম্বোধন করেছেন?উত্তর: কদম ফুলকে।২. ‘দিঠি’ শব্দের অর্থ কী? উত্তর: ঠিকানা।৩. গাঁয়ের বধূরা বর্ষার দিনে কী বানায়?উত্তর: সমুদ্রকলি শিকা।৪. বেণু-বনে বায়ু কী নাড়ে?উত্তর: এলোকেশ নাড়ে।৫. ‘পল্লীবর্ষা’ কবিতায় কে ফুলের আখরে চিঠি লিখেছে?উত্তর: ‘পল্লীবর্ষা’ কবিতায় হিজল বনফুলের আখরে চিঠি লিখেছে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: গাঁয়ের চাষিরা কোথায় এসে মিলেছে? কী করছে তারা?উত্তর: গাঁয়ের চাষিরা মোড়লের দহলিজে মিলিত হয়েছে। কারণ, বর্ষার দিনে কৃষকেরা অলস সময় কাটাচ্ছে। অবিরল ধারার এ বাদল দিনে অবসর সময় কাটাতে তারা মোড়লের দহলিজে মিলিত হয়েছে।প্রশ্ন: ‘বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়।’—চরণটির অর্থ বুঝিয়ে দাও।উত্তর: বর্ষার দিনে প্রস্ফুটিত বৃষ্টিভেজা কদম ফুলের চমৎকার সৌন্দর্যময় রূপে মুগ্ধ কবি এ ফুলকে কুমারী কন্যার হাস্যোজ্জ্বল রূপের সঙ্গে তুলনা করেছেন।অভিযাত্রিকজ্ঞানমূলক প্রশ্ন১. ‘দুর্যোগ মুহূর্ত’ বোঝাতে সুফিয়া কামাল কোন কথাটি ব্যবহার করেছেন?উত্তর: ‘বৈশাখী দিন’ কথাটি।২. কবি সুফিয়া কামালকে কোন অভিধায় অভিষিক্ত করা হয়েছে?উত্তর: কবি সুফিয়া কামালকে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিষিক্ত করা হয়েছে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘মুক্তপথ’ বলতে কবি কী বুঝিয়েছেন? এই পথে কারা চলে?উত্তর: তরুণ অভিযাত্রীরা যে পথে দৃঢ় প্রত্যয়ে চলে, সে পথই মুক্তপথ। যারা অদম্য সাহসী, নির্ভীক ও আশাময়ী, সেসব তরুণ অভিযাত্রীই এ পথে খোলা মনে চলে।প্রশ্ন: মরুময় প্রান্তরকে কে শস্য-শ্যামল করে তোলে? তরুণ অভিযাত্রিকের সেঙ্গ তার মিল কোথায়?উত্তর: মরুময় প্রান্তরকে প্রবহমান নদী শস্য-শ্যামল করে তোলে। তরুণ অভিযাত্রিকের সঙ্গে তার মিল হচ্ছে—নদী যেমন প্রান্তরকে করে সবুজে-শ্যামলে গর্বিত, তেমনই মুক্তধারা দুঃসাহসী অভিযাত্রীরা তাদের প্রাণের অসীম শক্তির ঐশ্বর্যে দেশ ও জাতিকে দান করে নতুন জীবনের সজীবতা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল