বাংলার বেশির ভাগ মানুষই কৃষক যাদের অন্যতম উত্পাদিত ফসল ধান: বাংলা ১ম পত্র
এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-১৬
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১৬প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। অভিযাত্রিকঅনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: মহাকাল কাদের পরিচয় এবং কেন লিখে যাবে?উত্তর: মহাকাল প্রত্যয়দীপ্ত, দুঃসাহসী ও নির্ভীক তরুণ অভিযাত্রিকদের পরিচয় লিখে যাবে। কারণ, তারা তাদের প্রাণের দীপ্তমান আলোকের সাহায্যে সমস্ত পৃথিবীকে করে তোলে আলোকিত।প্রশ্ন : ‘সেই তো জীবন’—কোন জীবন? কবি এ জীবনকে স্বাগত জানিয়েছেন কেন?উত্তর: সেই তো জীবন অর্থে এখানে অভিযাত্রিকদের সাফল্য ও গৌরবে গাঁথা জীবনকে বোঝানো হয়েছে। এ জীবনে কেউ ভয় পেয়ে তার পথ থেকে ফিরে আসে না। মৃত্যুকে তুচ্ছ করে তারা দুর্জয়কে জয় করতে পারে বলে কবি এ জীবনকে স্বাগত জানিয়েছেন।প্রশ্ন: ‘অভিযাত্রিক’ কবিতায় ‘বৈশাখী দিন’ বলতে কী বোঝানো হয়েছে?উত্তর: অভিযাত্রিকেরা দুর্জয়কে জয় করে। তাই মহাকাল যুগ যুগ ধরে তাদের পরিচয় লিখে রাখে। বন্ধুর পথ তাদের পদতলে মেলে ধরে আনন্দের শতদল। তাদের জীবন জয়গৌরবে হেসে ওঠে। কোনো বাধাই তাদের পথ রুদ্ধ করতে পারে না। ঝড়ের রাতেও বৈশাখী দিনের মতো দুর্যোগপূর্ণ সময়েও তারা নির্ভীকভাবে পথ চিনে নেয়।দুর্মরজ্ঞানমূলক প্রশ্ন১. কোন যুদ্ধের তাণ্ডবলীলা কবি সুকান্তকে ভীষণভাবে স্পর্শ করে?উত্তর: দ্বিতীয় মহাযুদ্ধের।২. ‘দুর্মর’ শব্দের অর্থ কী? উত্তর: যা সহজে মরে না।৩. ‘উচ্ছ্বাস’ অর্থ কী?উত্তর: প্রবল ভাবাবেগ।৪. কে মানবতাবাদী কবি ছিলেন?উত্তর: সুকান্ত ভট্টাচার্য।৫. কাকে ‘কিশোর কবি’ বলা হয়? উত্তর: সুকান্ত ভট্টাচার্যকে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘রক্তে রঙিন ধান’—এ কথার অর্থ কী?উত্তর: বাংলার বেশির ভাগ মানুষই কৃষক এবং তাদের উত্পাদিত ফসলের অন্যতম নাম ধান। এ ধান বাংলার প্রাণসম। তাই এটি বাঁচাতে প্রয়োজনে তারা জান দেবে। ন্যায্য দাবি আদায়ের অধিকারে তারা অবিচল ও অনড়। তাই তাদের অর্জিত ফসলকে ‘রক্তে রঙিন ধান’ বলা হয়েছে।প্রশ্ন: এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। কেন?উত্তর: বাংলাদেশের সবই যেন আজ প্রাণময় জীবন্ত। নিত্য প্রতিকূলতার মধ্য দিয়েও বাংলার নতুন প্রাণের আবির্ভাবে ভরে উঠছে। আর তাদের এ নবজাগরণের উেস সারা বিশ্ব অবাক তাকিয়ে রয়।প্রশ্ন: ‘সচেতনতার ধান’ বলতে কবি কী বোঝাতে চান?উত্তর: নতুনভাবে উজ্জীবিত নিরীহ মানুষকে সচেতনতার ধান বলা হয়েছে। এই নিরীহ মানুষের নবজাগরণের ধারাকে কবি সচেতনতার ধানের মাধ্যমে রূপক অর্থে প্রয়োগ করেছেন।প্রশ্ন: সারা বিশ্ব বাংলাদেশকে অভিনন্দিত করছে কেন?উত্তর: বাঙালি আজ নিজের অধিকার ছিনিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ ও ঐক্যবদ্ধ। তীব্র দহনজ্বালার মধ্য দিয়েও সারা বাংলায় যেন নতুন প্রাণের জাগরণ ঘটেছে। তাই সারা বিশ্ব বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।স্বাধীনতা তুমিজ্ঞানমূলক প্রশ্ন১. একুশে ফেব্রুয়ারির সভাকে কবি শামসুর রাহমান কোন বিশেষণে বিশেষায়িত করেন?উত্তর: ‘উজ্জ্বল সভা’ বিশেষণে।২. ‘স্বাধীনতা তুমি’ কবিতায় কবি স্বাধীনতাকে শ্রাবণের কোন নদীর অকূল বুকের সঙ্গে তুলনা করেছেন?উত্তর: মেঘনা নদীর।৩. ‘স্বাধীনতা তুমি’ কবিতায় বয়েসী বটের পাতার রূপ কী?উত্তর: ঝিলমিলি।৪. শামসুর রাহমানের কবিতার বিষয় ও উপাদান কী জাতীয়?উত্তর: শহরকেন্দ্রিক।৫. মায়ের শুভ্র শাড়ির কাঁপন কিসের প্রতীক?উত্তর: স্বাধীনতার।৬. ‘স্বাধীনতা তুমি’ কবিতায় কবি ঝাঁকড়া চুলের কথা বলা হয়েছে?উত্তর: কাজী নজরুল ইসলামের।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: স্বাধীনতাকে কবি ‘যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা’ বলেছেন কেন?উত্তর: স্বাধীনতা মানুষের হূদয়কে স্বাধীন করে, তার উপলব্ধিকে করে শৃঙ্খলমুক্ত। উপলব্ধিকে বুকে নিয়ে কবি নিজের মতো করে বাকস্বাধীনতা ব্যবহার করতে পারবেন। যেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে কোনো নিষেধ থাকবে না।