এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-১৭প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। স্বাধীনতা তুমিঅনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাযের উদার জমিন’—কথাটির তাৎপর্য কী?উত্তর: জায়নামায পরম পবিত্র ও নির্মল উদারতার মহিমায় ভাস্কর। স্বাধীনতাও পরম পবিত্রতারই প্রতীক। স্বাধীনতার মধ্যেই বিদ্যমান আছে বিনির্মিত প্রশান্তি। তাই কবি ওই উক্তি করেছেন।প্রশ্ন: স্বাধীনতাকে কবি ‘ফসলের মাঠে কৃষকের হাসি’ কেন বলেছেন?উত্তর: কৃষক সর্বকালের সর্ব জাতির কর্ণধার ও বাহক। স্বাধীনতাকে চরমভাবে অর্থবহ ও গুরুত্ববহ করে তুলতে হলে কৃষকের মুখে হাসি ফোটাতে হবে বলে কবি এ উক্তিটি করেছেন।শহীদ স্মরণে জ্ঞানমূলক প্রশ্ন১. মতিউর কোথা থেকে বিমানে উড়েছিল?উত্তর: করাচি থেকে।২. ‘শোণিত’ শব্দের অর্থ কী? উত্তর: রক্ত।৩. ‘শহীদ স্মরণে’ কবিতাটি কেন পটভূমিতে রচিত?উত্তর: ‘শহীদ স্মরণে’ কবিতাটি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘শহীদ স্মরণে’ কবিতায় উল্লিখিত মতিউর কে? তাঁকে আমরা স্মরণ করি কেন?উত্তর: ‘শহীদ স্মরণে’ কবিতায় উল্লিখিত মতিউর রহমান একজন বীরশ্রেষ্ঠ। তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য ১৯৭১ সালে পাকিস্তানি বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ে পালিয়ে আসতে গিয়ে শহীদ হন বলেই আমরা তাঁকে স্মরণ করি।প্রশ্ন: বায়ান্ন, বাষট্টি ও একাত্তরে এ দেশে কী ঘটেছিল?উত্তর: ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য আন্দোলন, বাষট্টিতে ছাত্র-বিক্ষোভ আর একাত্তরে এ দেশে স্বাধীনতাযুদ্ধ সংঘটিত হয়েছিল।প্রশ্ন: মতিউরের পরিচয় কী? কেন তিনি আজও আমাদের কাছে স্মরণীয়?উত্তর: মতিউর রহমান একজন বীরশ্রেষ্ঠ। তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য ১৯৭১ সালে পাকিস্তানি বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ে এ দেশে আসার সময় শহীদ হন বলে আমরা তাঁকে স্মরণ করি।প্রশ্ন: ‘আমি কবিতায় নতুন আর কী বলব?’—কবির নতুন কিছু বলার নেই কেন?উত্তর: রক্তের ধারায় প্রবহমান বাংলাদেশের হূদয় আজ অস্ত্রের শব্দে কম্পিত, সেসবই যেন পরিণত হয়েছে নতুন সুর, গান ও কবিতায়। তাই কবি বলেছেন, কবিতায় নতুন কিছু বলতে পারেননি।প্রশ্ন: শত্রু কে? মায়ের চোখে কেন শত্রু হননের আহ্বান?উত্তর: পাকিস্তানি বাহিনীকে এখানে শত্রু বলা হয়েছে। মায়ের সন্তান আসাদকে শত্রুরা নৃশংসভাবে হত্যা করেছে। তাই তিনি কান্নাবিহীন চোখে শত্রু হননের আহ্বানে প্রতিজ্ঞাবদ্ধ।প্রশ্ন: ‘প্রাণময় মহৎ কবিতা’ কাকে এবং কেন বলা হয়েছে?উত্তর: প্রাণময় মহৎ কবিতা বলতে স্বাধীনতাকে বোঝানো হয়েছে। শহীদের পুণ্য রক্তে সাত কোটি বাঙালির প্রাণের আবেগ যেন পুষ্পিত সৌরভ। বাংলার নগর-বন্দর, বাষট্টি হাজার গ্রামের ধ্বংসস্তূপের মধ্য থেকে সাত কোটি বাঙালি ফুল হয়ে ফোটে এ মহৎ কবিতায় প্রতিপাদ্য।শিশির-ভোর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল