এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-২১। কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে?ক. শ্বসন খ. ব্যাপন গ. প্রস্বেদন ঘ. সালোকসংশ্লেষণ২। নাইট্রোজেনের প্রধান উত্স কী?ক. মাটি খ. পানি গ. বায়ু ঘ. গাছপালা।৩। কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার?ক. মাটি খ. পানি গ. বায়ু ঘ. গাছপালা।৪। প্রোটিনের মূল উপাদান কী?ক. কার্বন খ. অক্সিজেন গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন।৫। কাচের মধ্য দিয়ে যেতে পারে না কোনটি?ক. আলো খ. তাপ গ. এক্স-রে ঘ. বিটা-রে।৬। প্রতিদিন গড়ে কী পরিমাণ কার্বন-ডাই অক্সাইড বাতাসে মেলে?ক. ৮০ কোটি পাউন্ড খ. ১০০ কোটি পাউন্ড গ. ১২০ কোটি পাউন্ড ঘ. ১৪০ কোটি পাউন্ড। ৭। বায়ুমণ্ডলের ওজন স্তরকে নষ্ট করে কোনটি?ক. নাইট্রিক অক্সাইড খ. সালফার ডাই অক্সাইড গ. কার্বন-ডাই অক্সাইড ঘ. কার্বন মনোক্সাইড। ৮। আল্ট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে?ক. এইডস খ. চর্ম ক্যানসার গ. ব্ল্যাড ক্যানসার ঘ. ব্রেন ক্যানসার।৯। বায়ুমণ্ডলে কার্বন-ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কী?ক. গাছপালা কমে যাওয়া খ. ভূ-পৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন গ. ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি ঘ. যানবাহনের সংখ্যা বৃদ্ধি। ১০। এইচআইভি কী?ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া গ. ছত্রাক ঘ. সায়ানো ব্যাকটেরিয়া।১১। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার?ক. ৯ ভাগ খ. ১৬.৭ ভাগ গ. ১৯ ভাগ ঘ. ২৫ ভাগ। ১২। জনমিতিক অবস্থান্তরকে কয়টি স্তরে ভাগ করা যায়?ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি। ১৩। ১৮৯১ থেকে ১৯৯১ পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কতগুণ?ক. প্রায় দ্বিগুণ খ. প্রায় তিন গুণ গ. প্রায় চার গুণ ঘ. প্রায় পাঁচ গুণ। নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:রিপনের কয়েক মাস যাবত্ পেটে অসুখ, সর্দি-কাশি, জ্বর ও ঘা সারছে না। সেই সঙ্গে শরীরের ওজনও কমে যাচ্ছে। ডাক্তারি পরীক্ষায় দেখা গেল এইচআইভি পজিটিভ। ১৪। রিপনের রোগ সৃষ্টিকারী অণুজীবটি কী?ক. ছত্রাক খ. ভাইরাস গ. ব্যাকটেরিয়া ঘ. সায়ানো ব্যাকটেরিয়া। ১৫। রিপনের প্রতি তার সহকর্মীর আচরণ কেমন হওয়া উচিত?i. আন্তরিক ii. সৌহার্দ্যপূর্ণ iii. এড়িয়ে চলা কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৬। পৃথিবীকে বাসযোগ্য রাখতে কী প্রয়োজন ?i. শিল্প কারখানা স্থাপন ii. জনসংখ্যা বৃদ্ধির হার রোধ iii. ব্যাপক হারে বৃক্ষ রোপণকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৭। এইডসের লক্ষণ কী?i. শরীরের ওজন দ্রুত হ্রাস ii. দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা iii. রাতে অতিরিক্ত ঘাম হওয়ানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৮। প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন-ডাই অক্সাইড তৈরি করে?ক. ব্যাপন খ. রেচন গ. শ্বসন ঘ. অভিস্রবণ।১৯। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কী?i. কার্বনের যৌগ ii. হাইড্রোজেনের যৌগ iii. অক্সিজেনের যৌগকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২০। গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব কী?i. পৃথিবীর তাপমাত্রা কমে যাবে ii. নিম্নভূমি নিমজ্জিত হবে iii. জীব বসতি বিপন্ন হবেকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২১। এডিস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী? ক. সচেতনতা সৃষ্টি খ. শিক্ষার ব্যবস্থা গ. আক্রান্তদের এড়িয়ে চলা ঘ. আক্রান্তদের প্রতি যত্নবান হওয়া ২২। কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?ক. গোদ রোগ খ. গলগণ্ড রোগ গ. গনোরিয়া ঘ. এইডস২৩। এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা?ক. অল্পবয়সী ছেলেমেয়েরা খ. অল্প বয়সী ছেলেরা গ. অল্প বয়সী মেয়েরা ঘ. বৃদ্ধ-বৃদ্ধারা।সঠিক উত্তর: অধ্যায়-২: ১। ঘ ২. গ ৩. ক ৪. গ ৫. খ ৬. গ ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. গ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. ক।