এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। অপূর্ব ক্ষমা অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ‘অপূর্ব ক্ষমা’ কথাটির তাৎপর্য কী?উত্তর: স্ত্রী জাএদা হযরত ইমাম হাসান (রা.)-কে বিষপ্রয়োগে হত্যা করেন। ইমাম হাসান (রা.) তাঁর বিষপ্রয়োগকারী কে তা বুঝতে পারেন। তবুও তিনি তাঁকে ক্ষমা করেন। এমনকি ছোট ভাই ইমাম হোসেন (রা.)-এর ক্রোধ থেকে তাঁকে রক্ষা করেন। এখানেই তাঁর ক্ষমাশীলতার শেষ নয়, স্ত্রীকে ছাড়া তিনি বেহেশতের সিঁড়িতে পা রাখবেন না বলেও প্রতিজ্ঞা করেন। এমন ক্ষমা সাধারণ মানুষের মধ্যে কখনো দেখা যায় না। লেখক এ অতুলনীয় ক্ষমার কাহিনিকে ‘অপূর্ব ক্ষমা’ বলেছেন। এখানেই এর তাৎপর্য। ছুটি জ্ঞানমূলক প্রশ্ন:১. ‘ছুটি’ গল্পে ‘অকাল তত্ত্বজ্ঞানী মানব’ বলা হয়েছে কাকে?উত্তর: মাখনলালকে ‘অকাল তত্ত্বজ্ঞানী মানব’ বলা হয়েছে।২. ফটিকের ছোট ভাইয়ের নাম কী? উত্তর: মাখনলাল।৩. কাকে বালকদিগের সর্দার বলা হতো? উত্তর: ফটিককে।৪. কার সঙ্গে ফটিক কলকাতায় গিয়েছিল? উত্তর: মামা বিশ্বম্ভরবাবুর সঙ্গে। ৫. ‘ছুটি’ গল্পের ফটিক চক্রবর্তীর মামার বাড়ি কোথায়? উত্তর: কলকাতায়।৬. কলকাতার স্কুলে ফটিক কেমন ছাত্র ছিল? উত্তর: বড় নির্বোধ এবং অমনোযোগী।৭. পুজোর ছুটি কবে? উত্তর: কার্তিক মাসে।৮. ফটিক কিসের ওপর বসেছিল? উত্তর: অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের ওপর।৯. ফটিকের বয়স কত? উত্তর: তেরো বছর।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ‘এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি’ উক্তিটি কে, কী প্রসঙ্গে বলেছে?উত্তর: ‘ছুটি’ গল্পে উক্ত উক্তিটি কেন্দ্রিয় চরিত্র ফটিকের। দুরন্ত বালক ফটিক শহরের যান্ত্রিক জীবনের স্বাদ রপ্ত করতে না পেরে খাঁচায় আবদ্ধ পাখির মতো ছটফট করতে করতে অসুস্থ হয়ে পড়ে। মুক্তির তীব্র বাসনায় সে মনের অজান্তেই বলে ওঠে চিরবিদায়ের উক্ত উক্তিটি। প্রশ্ন: ‘নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল’— কাকে এবং কেন?উত্তর: ফটিককে নিজের হীনতা ও দৈন্য মাটির সঙ্গে মিশিয়ে ফেলল। কারণ, বই হারিয়ে যাওয়ার পর মামির অপমানকর আচরণ ও রুক্ষতা তাকে চরম একা করে তোলে। আর নিঃসম্বল এই ছেলেটি পরের পয়সা নষ্ট করছে ভেবে তার মায়ের ওপর সে অত্যন্ত অভিমান করে। প্রশ্ন: ফটিকের পরিচয় দাও।উত্তর: ‘ছুটি’ গল্পে ফটিকের প্রকৃত নাম ফটিক চক্রবর্তী। দুই ভাইয়ের মধ্যে সে বড়। মায়ের চক্ষুশূল হলেও মামার সঙ্গে কলকাতা গিয়ে সে মায়ের মমতায় আত্মহারা। বন্দিজীবনে আবদ্ধ ফটিক চরম নিঃসঙ্গ গ্রহচারী চরিত্রেরই প্রতিচ্ছবি।প্রশ্ন: ফটিক কেন পালিয়েছিল?উত্তর: বই হারিয়ে যাওয়ার পর থেকে শিক্ষক ও মামির দুর্ব্যবহার আর একাকিত্বের যন্ত্রণায় ফটিক ঘর ছেড়ে পালিয়েছিল। নিজের অসহায়ত্ব সে চেপে রাখতে পারেনি। তাই মুক্ত জীবনের আহ্বানে সাড়া দিয়ে মুক্ত হতেই সে পালিয়ে ছিল। বই পড়া জ্ঞানমূলক প্রশ্ন:১। কিসের জন্য আমরা সকলেই উদ্বাহু? উত্তর: শিক্ষার ফল লাভের জন্য।২। ‘বই পড়া’ প্রবন্ধে লেখক কোনটিকে মনের হাসপাতাল বলেছেন? উত্তর: লাইব্রেরিকে।৩। স্বশিক্ষিত বলতে কী বোঝ? উত্তর: যে নিজে নিজে শিখেই শিক্ষিত।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ‘অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি’ বলতে কী বুঝিয়েছেন?উত্তর: প্রাবন্ধিক ‘বই পড়া’ প্রবন্ধে ‘অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি’ বলতে ছাত্রের ভেতরকার সৃজনশীল সত্তাকে বুঝিয়েছেন, যার মাধ্যমে সে নিজেই নিজের মনকে গড়ে তোলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল