এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-২  পরিচ্ছেদ-৩শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ সামাজিক বিজ্ঞান বিষয়ে ২ নম্বর অধ্যায়ের ৩য় পরিচ্ছেদ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # জনাব মজিদ একজন জনপ্রিয় নেতা। এলাকার সবাই তাঁকে দেশদরদি দূরদৃষ্টিসম্পন্ন লোক বলে চেনে। তিনি এলাকার উন্নয়নে, বিশেষ করে জনসাধারণের কষ্ট লাঘবে সরকারি পদে থেকে বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেন।প্রশ্ন: ক. বঙ্গভঙ্গ কত সালেসংঘটিত হয? প্রশ্ন: খ. বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ লেখো। প্রশ্ন: গ. জনাব মজিদ সাহেবের কর্মকাণ্ডের সঙ্গে তোমার পাঠ্যপুস্তকের কোন মনীষীর কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে, ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. মুসলমানের জন্য নওয়াব আব্দুল লতিফের অবদানের সঙ্গে সৈয়দ আহমদ খানের কাজের তুলনামূলক আলোচনা করো। উত্তর: ক. ১৯০৫ সালেলর্ড কার্জন ‘পূর্ববঙ্গ ও আসাম’ নামে নতুন প্রদেশগঠন করে।এটিই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। উত্তর: খ. বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ: ১৮৫৪ সালে বাংলা, বিহার, ওড়িষা, আসাম ও ছোট নাগপুর নিয়ে গঠিত হয়েছিল বাংলা প্রেসিডেন্সি। একজন গভর্নরের পক্ষে এত বড় প্রদেশ শাসন করা সত্যিই দুরূহ ব্যাপার ছিল। তাই প্রশাসনিক সুবিধা ও দক্ষতা বৃদ্ধির জন্য লর্ড কার্জন ‘উত্তর ও পূর্ব বাংলা’কে আসামের সঙ্গে যুক্ত করে ‘পূর্ববঙ্গ ও আসাম’ নামে নতুন প্রদেশ গঠন করেন। এটিই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।উত্তর: গ. জনাব মজিদ সাহেবের কর্মকাণ্ডের সঙ্গে পাঠ্যপুস্তকের মনীষী স্যার সৈয়দ আহমদ খানের কর্মকাণ্ডের মিল রয়েছে।স্যার সৈয়দ আহমদ খান ছিলেন অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি। তিনি ছিলেন চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ধার্মিক, দেশপ্রেমিক ও জনদরদি। তিনি সরকারের অধীনে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ১৮৫৭ সালে সংগ্রামের সময় তিনি সরকারের প্রতি আনুগত্যের জন্য পুরস্কৃত হন।উনবিংশ শতাব্দীতে ইংরেজদের দমন ও নির্যাতনে মুসলমান জাতি যখন চরমভাবে নিষ্পেষিত, তখন তিনি তাদের অবস্থান উন্নয়নের জন্য সরকারি পদে থেকে ও বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি উপলব্ধি করেন, মুসলমানের পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের প্রতি ঘৃণা ও উদাসীনতা তাদের দুঃখ-দৈন্যের কারণ। পাশ্চাত্য জ্ঞান ছাড়া তাদের পক্ষে রাজনৈতিক অধিকার লাভ করাও সম্ভব নয়। তাই তিনি পাশ্চাত্য-শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারা প্রসারের উদ্দেশ্যে আলীগড়ে ‘মোহামেডান এ্যাংলো ওরিয়েন্টাল স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটি পরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। ফলে মুসলমান পাশ্চাত্য-শিক্ষা গ্রহণ করে এবং তাদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রগতিশীল ভাবধারা তৈরি হয়।উত্তর: ঘ. নওয়াব আব্দুল লতিফের অবদান: ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের পরবর্তী সময়ে মুসলমানের প্রতি ইংরেজদের বিদ্বেষপরায়ণ মনোভাব এবং নীতি ও ইংরেজি শিক্ষার প্রতি অনীহার ফলে মুসলিম সমাজ চরম দুরবস্থায় পড়ে।এরূপ পরিস্থিতিতে নওয়াব আব্দুল লতিফ অনুধাবন করেন বাংলার মুসলমান যদি আধুনিক জ্ঞান-বিজ্ঞান আহরণে পিছিয়ে পড়ে ও ইংরেজ সরকারকে সহযোগিতা না করে, তবে তারা কোনো দিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এ উদ্দেশ্যে তিনি—# কলকাতা আলিয়া মাদ্রাসায় ইংরেজি ও ফারসি বিভাগ খোলেন।# ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে মাদ্রাসা স্থাপন করে ধর্মীয় ও আধুনিক শিক্ষা প্রবর্তন করেন।# হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তর করে সব ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার নিশ্চিত করেন।# মুহসীন ট্রাস্ট পুনর্গঠন করে দরিদ্র মেধাবী মুসলমানদের শিক্ষায় সহায়তা করেন।# মুসলমানদের সামাজিক, ধর্মীয় সমস্যার সমাধান ও পাশ্চাত্য ভাবধারার সঙ্গে তাদের সমন্বয় সাধনের জন্য ‘মোহামেডান লিটারারি সোসাইটি’ প্রতিষ্ঠা করেন। তাঁর প্রচেষ্টার ফলে ইংরেজ-বিদ্বেষ অনেক লাঘব হয় এবং মুসলিম জাগরণ সৃষ্টি হয়।সৈয়দ আহমদ খানের অবদান: সৈয়দ আহমদ খান ভারতীয় মুসলমানের ত্রাণকর্তা ছিলেন। উনবিংশ শতাব্দীর ইংরেজ দমন ও নির্যাতনে মুসলিম জাতি যখন চরমভাবে নিষ্পেষিত, তখন তিনি জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন।# তিনি আলিগড়ে কেমব্রিজ ও অক্সফোর্ডের অনুকরণে ‘মোহামেডান এ্যাংলো ওরিয়েন্টলি স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটি পরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয় এবং পাশ্চাত্য-শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখে।# এ ছাড়া আলীগড় আন্দোলনের মাধ্যমে মুসলমানের মধ্যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রগতিমূলক ভাবধারা গড়ে তোলা হয় এবং ইংরেজদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।এভাবে নওয়াব আব্দুল লতিফ বাংলার মুসলমানকে এবং সৈয়দ আহমদ খান ভারতীয় মুসলমানকে পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই তাঁরা ছিলেন মুসলিম নবজাগরণের অগ্রদূত।