তাপ পরিবাহকের মান নির্ভর করে পরিবাহকের উপাদানের ওপর: পদার্থবিজ্ঞান
এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-২৪
বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায়-১০৩। কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা কোনটির ওপর নির্ভর করে না?ক. বস্তুর ভর খ. বস্তুর আকার গ. উপাদান ঘ. তাপমাত্রা বৃদ্ধি৪। বস্তুর প্রতি একক ভরের তাপ ধারণক্ষমতাকে কী বলা হয়?ক. আপেক্ষিক সুপ্ততাপ খ. আপেক্ষিক গুরুত্বগ. ক্যালরি ঘ. আপেক্ষিক তাপ৫. বস্তুর আপেক্ষিক তাপ নির্ভর করে কিসের ওপর?ক. বস্তুর ভরের ওপর খ. বস্তুর তাপমাত্রার ওপর গ. বস্তুর ঘনত্বের ওপর ঘ. বস্তুর উপাদানের ওপর৬। নিচের কোন পদার্থের আপেক্ষিক তাপ সর্বাধিক?ক. পানি খ. বরফ গ. পারদ ঘ. মানবদেহ৭. গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য কোনটির কারণে পানি ব্যবহূত হয়?ক. সস্তা খ. উচ্চ ঘনত্ব গ. ব্যতিক্রমী প্রসারণ ঘ. উচ্চ আপেক্ষিক তাপ৮. কোনো 1kg বস্তুর তাপমাত্রা IK বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে কী বলে? ক. আপেক্ষিক তাপ খ. সুপ্ত তাপ গ. তাপ ধারণ ক্ষমতা ঘ. ক্যালরি ৯. আপেক্ষিক তাপ কী? ক. বস্তুর বৈশিষ্ট্য খ. বস্তুর উপাদানের বৈশিষ্ট্য গ. তাপমাত্রার বৈশিষ্ট্য ঘ. আয়তনের বৈশিষ্ট্য ১০. ক্যালরিমিতির মূলনীতি কোনটি? ক. গৃহীত তাপ = বর্জিত তাপ খ. গৃহীত তাপ > বর্জিত তাপ গ. গৃহীত তাপ < বর্জিত তাপ ঘ. গৃহীত তাপ + বর্জিত তাপমাত্রা ১১. যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তাকে কী বলে? ক. অ্যামিটার খ. ভোল্টমিটার গ. থার্মোমিটার ঘ. ক্যালরিমিটার ১২. তাপ পরিমাপে নিচের কোনটি ব্যবহূত হয়? ক. অ্যামিটার খ. ভোল্টমিটার গ. থার্মোমিটার ঘ. ক্যালরিমিটার ১৩. বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের একক কোনটি? ক. Wm-1 k-1 খ. j kg-1 k-1 গ. JK-1 ঘ. J kg-1 অধ্যায়-১১ ১. কোন ধরনের মাধ্যমের মধ্য দিয়ে তাপের পরিবহন সবচেয়ে বেশি হয়? ক. তরল খ. বায়বীয় গ. কঠিন ঘ. ভ্যাকুয়াম ২. কোন পদ্ধতিতে তাপ তাড়িত চৌম্বক তরঙ্গ আকারে সঞ্চালিত হয়? ক. পরিবহন খ. পরিচলন গ. বিকিরণ ঘ. সার্লির পদ্ধতি ৩. বিকিরণ পদ্ধতিতে তাপ কীভাবে সঞ্চালিত হয়? ক. মাধ্যমের অণুগুলোর চলাচল দ্বারা খ. যান্ত্রিক তরঙ্গের আকারে গ. তাড়িত চৌম্বক তরঙ্গের আকারে ঘ. মাধ্যমের অণুগুলোর স্পন্দন দ্বারা ৪. নিচের কোন তরলের মধ্য দিয়ে তাপের বিকিরণ সম্ভব? ক. কার্বন ডাই-সালফাইড খ. কেরোসিন গ. তার্পিন ঘ. গ্লিসারিন ৫. কোন তরলের মধ্য দিয়ে তাপের আংশিক বিকিরণ ঘটে? ক. পানি খ. কার্বন ডাই-অক্সাইড গ. তেল ঘ. দুধ ৬. পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত তাপ পরিবাহকের দুই পৃষ্ঠের দূরত্ব d-এর ওপর কীভাবে নির্ভর করে? ক. সমানুপাতিক খ. ব্যস্তানুপাতিক গ. বর্গের ব্যস্তানুপাতিক ঘ. বর্গের সমানুপাতিক ৭. পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত তাপ কোন পরিবাহকের দুই সমান্তরাল পৃষ্ঠের পুরুত্ব d-এর ওপর কীভাবে নির্ভর করে? ক. সমানুপাতিক খ. বর্গের সমানুপাতিক গ. ব্যস্তানুপাতিক ঘ. বর্গের ব্যস্তানুপাতিক। ৮. তাপ পরিবাহকের মান নির্ভর করে কোনটির ওপর? ক. পরিবাহকের দৈর্ঘ্য খ. পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গ. পরিবাহকের আয়তন ঘ. পরিবাহকের উপাদান ৯. কোন পদার্থের তাপ পরিবাহকত্ব বেশি? ক. কঠিন খ. তরল গ. বায়বীয় ঘ. জৈব ১০. তাপ পরিবহন হয় না কিসের মধ্য দিয়ে? ক. পানি খ. বালি গ. শূন্যস্থান ঘ. বায়বীয় পদার্থ ১১. কোনটির তাপ পরিবাহকত্ব বেশি? ক. অ্যালুমিনিয়াম খ. লোহা গ. তামা ঘ. রুপা ১২. নিচের কোনটি তাপের কুপরিবাহক নয়? ক. কাচ খ. কর্ক গ. পশম ঘ. পারদ।সঠিক উত্তর: অধ্যায়-১০: ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ। অধ্যায়-১১: ১. গ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. ঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল