বিদ্যুত্ প্রবাহের একক হচ্ছেঅ্যাম্পিয়ার: সাধারণ বিজ্ঞান
এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৩০
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৩প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-১৩১৪. মূল শব্দের অনুভূতি মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী হয়?ক. ০.০০১ সেকেন্ড খ. ০.০১ সেকেন্ড গ. ০.১ সেকেন্ড ঘ. ০.২ সেকেন্ড নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:শিল্পকলা একাডেমীর হলরুমে নাটক উপভোগ করার সময় প্রমি লক্ষ করল, হলরুমভর্তি দর্শকের উপস্থিতিতে অভিনেতার সংলাপের পুনরাবৃত্তি হচ্ছে না। অন্য আর একদিন স্কুলের খালি হলরুমে উচ্চস্বরে বন্ধুকে ডাকার সময় প্রমির মনে হলো যেন তার কথাগুলো আবার ফিরে আসছে। ১৫. স্কুলের ঘটনাটির জন্য শব্দের কোন বিষয়টি প্রযোজ্য?ক. প্রতিফলন খ. প্রতিসরণ গ. সঞ্চালন ঘ. শোষণ১৬. শিল্পকলা একাডেমীর হলরুমের দেয়ালে কী থাকতে পারে?i. শব্দের শোষক ii. নরম ও অসমতল বস্তুর আবরণ iii. উজ্জ্বল ও চকচকে রঙের আবরণনিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৭. ৩০º সেলসিয়াস তাপমাত্রায় উত্স ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে? ক. ১৬.৫০ মিটার খ. ১৬.৭৫ মিটার গ. ১৭.৪৫ মিটার ঘ. ১৭.৭৫ মিটার১৮. প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগের কী রূপ পরিবর্তন হয়?ক. ০.৬ মিটার/সেকেন্ড বৃদ্ধি পায় খ. ০.৬ মিটার/সেকেন্ড কমে যায় গ. ১.৬ মিটার/সেকেন্ড বৃদ্ধি পায় ঘ. ১.৬ মিটার/সেকেন্ড কমে যায়১৯. প্রতিধ্বনির সাহায্যে কুয়ার গভীরতা নির্ণয় করা যায়, কিন্তু সাধারণ পুকুরের গভীরতা নির্ণয় করা যায় না। কারণ কী?i. পুকুর খুব ছোট ii. পুকুরের গভীরতা কম iii. পুকুরে শব্দের প্রতিফলন হয় নানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২০. কোন মাধ্যমে শব্দের বেগ বেশি? ক. পানি খ. কাঠ গ. বায়ু ঘ. ইস্পাত২১. 0ºC তাপমাত্রায় উত্স ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে?ক. ১৬.৩৫ মিটার খ. ১৬.৫৫ মিটার গ. ১৬.৭৫ মিটার ঘ. ১৬.৯৫ মিটার২২. পানিতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে কত মিটার?ক. ৩৩১ মিটার খ. ১৪৪০ মিটার গ. ৩৯৭২ মিটার ঘ. ৪৯৬৫ মিটার।অধ্যায়-১৪১। বিদ্যুত্ প্রবাহের একক কী?ক. ভোল্ট খ. ওয়াট গ. ওহম ঘ. অ্যাম্পিয়ার২। বৈদ্যুতিক বাল্বে ব্যবহূত টাংস্টেন তারের রোধ বেশি হয় কেন?ক. তারটি মোটা ও খাটো খ. এটি মোটা ও লম্বাগ. এটি সরু ও খাটো ঘ. এটি সরু ও লম্বা৩। ২২০ ভোল্ট বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থায় ১০০ ওয়াটের একটি বাতি জ্বালাতে কত অ্যাম্পিয়ার বিদ্যুত্ প্রবাহিত হবে?ক. ৪৫ অ্যাম্পিয়ার খ. ২২ অ্যাম্পিয়ার গ. ২.২ অ্যাম্পিয়ার ঘ. ০.৪৫ অ্যাম্পিয়ার।৪। রোধের একক কী?ক. ওহম খ. ভোল্ট গ. ওয়াট ঘ. অ্যাম্পিয়ার৫। স্থির বিদ্যুত্ উত্পন্ন হয়—i. ইবোনাইট ও সিল্কের ঘর্ষণে ii. কাচ ও রেশমের ঘর্ষণে iii. ফ্ল্যানেল ও পশমের ঘর্ষণেনিচের কোনটি সঠিক?ক. i. ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৬। নিরাপত্তা ফিউজে ব্যবহূত সিসার পরিমাণ কত শতাংশ?ক. ৮৫ খ. ৭৫ গ. ৬৫ ঘ. ৫৫৭। কোন মাধ্যমে বিদ্যুত্ চলতে পারে?ক. বায়ু খ. কাচ গ. লবণমিশ্রিত পানি ঘ. শুকনো বাঁশ৮। বিদ্যুত্ বিল হিসাব করা হয়—i. অ্যাম্পিয়ারে ii. ওয়াট ঘণ্টায় iii. কিলোওয়াট ঘণ্টায়নিচের কোনটি সঠিক?ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii.সাধারণ বিজ্ঞান: সঠিক উত্তর: অধ্যায়-১৩: ১৪. গ ১৫. ক, ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. খ।অধ্যায়-১৪: ১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. খ।