সাধারণ অর্থে কম্পিউটার হচ্ছে হিসাব বা গণনা করার জন্য ব্যবহূত যন্ত্র বিশেষ: সাধারণ বিজ্ঞান
এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৪৬
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৮প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-১৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: যোগাযোগ উপগ্রহ কী?উত্তর: যোগাযোগ উপগ্রহ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে দ্রুত বেতার যোগাযোগ স্থাপন করার একটি মাধ্যম বা প্রযুক্তি।প্রশ্ন: বেতার তরঙ্গ কোন বায়ুস্তরে প্রতিফলিত হয়?উত্তর: বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের আয়নমণ্ডল নামক স্তর থেকে প্রতিফলিত হয়। প্রশ্ন: কম্পিউটার শব্দের অর্থ কী? উত্তর: সাধারণ অর্থে কম্পিউটার হচ্ছে হিসাব বা গণনা করার জন্য ব্যবহূত যন্ত্র বিশেষ।প্রশ্ন: যাবতীয় কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর: যাবতীয় কম্পিউটারকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়।প্রশ্ন: হার্ডওয়্যার কী?উত্তর: কম্পিউটার তৈরি করার জন্য ব্যবহূত বাহ্যিক আকৃতিবিশিষ্ট যাবতীয় যন্ত্র, যন্ত্রাংশ এবং ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে।প্রশ্ন: সফটওয়্যার কী?উত্তর: হার্ডওয়্যারকে কর্মক্ষম করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশমালা তথা প্রোগ্রামসমূহকে সফটওয়্যার বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী?উত্তর: কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যেমন তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কম্পাঙ্ক বেশি হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম হবে। তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের গুণফল আলোর বেগের সমান। তাই নির্দিষ্ট বেগে চলমান কোনো দৈর্ঘ্য জানা থাকলে তার কম্পাঙ্ক বের করা যায় এবং কম্পাঙ্ক জানা থাকলে তরঙ্গের দৈর্ঘ্য জানা যায়। প্রশ্ন: রঙিন টেলিভিশনে ছবি কীভাবে রঙিন হয়?উত্তর: রঙিন টেলিভিশন গ্রাহক যন্ত্রে ৩ টি ইলেকট্রন গান থাকে। এ ছাড়া টেলিভিশনের পর্দাও তৈরি করা হয় তিন রকমের ফসফর দানা দিয়ে। একটি বিশেষ রং শুধু তার বিশেষ রঙের ফসফর দানাগুলোকে আলোকিত করে। ফলে টেলিভিশনের পর্দায় একই সঙ্গে ফুটে ওঠে লাল, আসমানী ও সবুজ রঙের বিন্দু এবং এদের বিভিন্ন রঙের মিশ্রণে টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি। অধ্যায়-১৬জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সাবান তৈরির প্রচলিত পদ্ধতি কয়টি?উত্তর: সাবান তৈরির প্রচলিত পদ্ধতি তিনটি।প্রশ্ন: গ্রেইনিং কাকে বলে?উত্তর: ফুটন্ত সাবানে আস্তে আস্তে লবণের দ্রবণ বা লবণ পানি ঢালতে হয়। এ প্রক্রিয়াকে গ্রেইনিং বলে।প্রশ্ন: হাইড্রোলাইজার কী?উত্তর: অবিরাম পদ্ধতিতে সাবান তৈরি করার জন্য প্রায় ৩ ফুট ব্যাস ও ৮০ ফুট উচ্চতাবিশিষ্ট স্টেইনলেস স্টিলের টিউব ব্যবহার করা হয়। এর নাম হাইড্রোলাইজার। প্রশ্ন: ক্রাচার কী?উত্তর: প্রক্রিয়াকরণের প্রথম ধাপে সাবানের ঘন দ্রবণ বা পেস্টকে একটি বিশেষ যন্ত্রে নেওয়া হয়, এর নাম ক্রাচার।প্রশ্ন: লন্ড্রি সাবানের আকৃতি কেমন?উত্তর: লন্ড্রি সাবানের আকৃতি ডিম্বাকৃতি বা বল আকারের হয়। অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: টয়লেট সাবান ও লন্ড্রি সাবানের মধ্যে পার্থক্য কী?উত্তর: টয়লেট সাবান ও লন্ড্রি সাবানের মধ্যে পার্থক্য হলো—১. টয়লেট সাবান গোসলের জন্য ব্যবহূত হয় আর লন্ড্রি সাবান কাপড়চোপড় ধোয়ার জন্য ব্যবহূত হয়। ২. টয়লেট সাবানে সুগন্ধি ও জীবাণুনাশক থাকে কিন্তু লন্ড্রি সাবানে সুগন্ধি ও জীবাণুনাশক থাকে না। ৩.টয়লেট সাবান বেশ নরম কিন্তু লন্ড্রি সাবান তুলনামূলকভাবে বেশ শক্ত।