এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-১০প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-১৯জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: দ্রাবক থিনার কী?উত্তর: রং মিশ্রণকে পাতলা করার জন্য যে তরল দ্রাবক পদার্থ ব্যবহার করা হয় তাকে দ্রাবক থিনার বলে।প্রশ্ন: ভার্নিশ কী?উত্তর: কাঠ, ধাতু ও অন্যান্য পদার্থকে উজ্জ্বল এবং চাকচিক্যময় করার জন্য এক ধরনের স্বচ্ছ তরল প্রলেপ ব্যবহার করা হয়, একে ভার্নিশ বলে। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: রং কেন ব্যবহার করা হয়?উত্তর: রং ব্যবহার করার কারণগুলো নিচে দেওয়া হলো:১. রং আমাদের জীবন ও পরিবেশকে বৈচিত্র্যময় ও সৌন্দর্যমণ্ডিত করে।২. রং আমাদের ব্যবহার্য দ্রব্যাদিকে আকর্ষণীয় করে তোলে এবং স্থায়িত্ব বৃদ্ধি করে।প্রশ্ন: ভার্নিশ ব্যবহারে কী কী সুবিধা পাওয়া যায়?উত্তর: ভার্নিশ ব্যবহারে নিচের সুবিধা পাওয়া যায়।১. কাঠ বা ধাতব পৃষ্ঠের নিজস্ব বর্ণ ধরে রাখে। ২. ধাতুপৃষ্ঠের ক্ষয় ও মরিচা রোধ করে। ৩. কাঠের জিনিসপত্রকে আর্দ্রতা থেকে রক্ষা করে। ৪. কাঠে ঘুণ ধরে না। ৫. কাঠের সামগ্রীকে দীর্ঘদিন চকচকে ও উজ্জ্বল রাখে। অধ্যায়-২০জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: বাস্তুসংস্থান কী?উত্তর: কোন নির্দিষ্ট অঞ্চলের জড় পরিবেশ ও জীব সম্প্রদায়ের মধ্যে নানারকম আন্তসম্পর্ক গড়ে ওঠে। এই আন্তসম্পর্কই হলো বাস্তুসংস্থান।প্রশ্ন: বায়োম কী?উত্তর: পৃথিবীর কোনো কোনো বিশাল অঞ্চলে প্রায় একই সম্প্রদায়ের বা নিকট বৈশিষ্ট্যসম্পন্ন জীবসম্প্রদায় বাস করে। এসব অঞ্চলের সাদৃশ্য সম্পন্ন জীবসম্প্রদায় একত্রে গড়ে তোলে বায়োম।প্রশ্ন: পপুলেশন কাকে বলে?উত্তর: কোনো নির্দিষ্ট এলাকায় বসবাসরত একই প্রজাতির সব জীবকে একত্রে পপুলেশন বলা হয়।প্রশ্ন: প্রথম স্তরের খাদক বলতে কী বোঝায়?উত্তর: যেসব প্রাণী উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাদের প্রথম স্তরের খাদক বলে।প্রশ্ন: বিয়োজক ও পরিবর্তক কারা?উত্তর: বিয়োজক ও পরিবর্তক হলো ব্যাকটেরিয়া, ছত্রাক ও কয়েক ধরনের জীবাণু।প্রশ্ন: পরভোজী কাজে বলে?উত্তর: উদ্ভিদ থেকে শুরু করে ক্রমে ছোট এবং বড় প্রাণীর মধ্যে গড়ে ওঠা খাদ্যশৃঙ্খলকে পরভোজী খাদ্যশৃঙ্খল বলে।প্রশ্ন: পরজীবী শৃঙ্খল কাকে বলে?উত্তর: বড় জীব থেকে শুরু করে ক্রমে ছোট জীবের মধ্যে পরজীবী ধরনের যে খাদ্যশৃঙ্খল গড়ে ওঠে তাকে বলে পরজীবী শৃঙ্খল। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: জীব ও অজীব উপাদানগুলোর মধ্যে সম্পর্ক কী?উত্তর: জীব ও অজীব উপাদানের মধ্যে সম্পর্ক অত্যন্ত বিনিড়। কারণ বাস্তুসংস্থানে জীবে শুধু পরস্পরের ওপর নির্ভর করে। অজীব উপাদানগুলো বিভিন্নভাবে জীবকে প্রভাবিত করে। যেমন, অজীব উপাদান ও জীব সম্প্রদায়কে ধারণ করে।প্রশ্ন: বাস্তুসংস্থানের ভৌত উপাদানগুলো কীভাবে প্রভাবিত করে?উত্তর: বাস্তুসংস্থানের ভৌত উপাদানের মধ্যে রয়েছে জলবায়ু, মাটির গুণাগুণ ও ভূ-প্রাকৃতিক কারণসমূহ। এ উপাদানগুলো যদি পরিবেশের অনুকূলে থাকে তবে উদ্ভিদ তথা উত্পাদক খাদ্য তৈরি কতে পারবে। এতে বাস্তুসংস্থানের জীব সম্প্রদায় টিকে থাকবে। ফলে বাস্তুসংস্থান গতিশীল থাকবে।