এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞানের পৌরনীতি অংশ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।উদ্দীপক:কস্থানীয় প্রশাসনবিভাগীয় প্রশাসনখথানা প্রশাসনপ্রশ্ন: ক. সংসদীয় গণতন্ত্র বলতে কী বোঝায়?প্রশ্ন: খ. গণতন্ত্রের দুটি সুবিধা লেখো?প্রশ্ন: গ. ক ও খ চিহ্নিত প্রশাসনিক সংস্থাগুলোর নাম লিখে পরিচয় দাও।প্রশ্ন: ঘ. উদ্দীপকের কোন স্তরটিকে প্রশাসনের প্রাণ বলা হয় ও কেন?উত্তর: ক. সংসদীয় গণতন্ত্র: যে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মন্ত্রিপরিষদ কর্তৃক শাসনকার্য পরিচালিত হয় এবং মন্ত্রিপরিষদ কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে, তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় গণতান্ত্রিক সরকার বলে।উত্তর: খ. গণতন্ত্রের দুটি সুবিধা হলো: ১. জনস্বার্থ রক্ষা: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনসাধারণের স্বার্থের দিকে মনোযোগ দেওয়া হয়। প্রতিনিধিরা জনসাধারণ কর্তৃক নির্বাচিত হন এবং তাদের কাছে জবাবদিহি করতে হয় বলে জনকল্যাণের দিকে তাঁদের লক্ষ থাকে। ২. সাম্যের নীতি: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সব নাগরিক রাজনৈতিক কর্মকাণ্ডে সমানভাবে অংশ নিতে পারেন।উত্তর: গ. উদ্দীপকের ‘ক’ চিহ্নিত প্রশাসনিক সংস্থার নাম হলো কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয়।‘খ’ চিহ্নিত প্রশাসনিক সংস্থার নাম হলো ‘জেলা প্রশাসন’।কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয়: বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগগুলোর অফিসগুলোকে একত্রে সচিবালয় বলে। সচিবালয়ে শাসনব্যবস্থা সব মূলনীতি প্রণীত ও চূড়ান্তভাবে গৃহীত হয়। প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন একজন মন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান একজন সচিব। মন্ত্রণালয়ের সর্বনিম্নস্তরে আছেন একজন সহকারী সচিব এবং সবার ওপরে মন্ত্রী।জেলা প্রশাসন: প্রতিটি বিভাগ কয়েকটি জেলায় বিভক্ত। বর্তমানে বাংলাদেশে ৬৪টি জেলা আছে। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার জেলা শাসনব্যবস্থার সর্বোচ্চ কর্মকর্তা। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য। জেলা প্রশাসনের কাজ খুব ব্যাপক।উত্তর: ঘ. উদ্দীপকে ‘খ’ চিহ্নিত সংস্থা ‘জেলা প্রশাসন’কে প্রশাসনের প্রাণ বলা হয়। এর কারণ নিম্নরূপ—১. প্রশাসন-সংক্রান্ত কাজ: বাংলাদেশ সচিবালয়ে গৃহীত শাসন-সংক্রান্ত সব সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়ন করা, বিভিন্ন সরকারি দপ্তরের তদারক করা এবং সরকারি নীতিনির্ধারণে সরকারকে সাহায্য-সহযোগিতা করা জেলা প্রশাসনের শাসন-সংক্রান্ত কাজ।২. রাজস্ব-সংক্রান্ত কাজ: জেলা প্রশাসক প্রধান কালেক্টর হিসেবে জেলার ভূমিরাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কাজে তাঁকে সাহায্য করেন।৩. শান্তি রক্ষা-সংক্রান্ত কাজ: জেলার পুলিশ সুপারের সহায়তায় নিজ জেলায় শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষা করা জেলা প্রশাসকের কাজ। তিনি সব ফৌজদারি মামলার বিচারও করে থাকেন। একাধারে তিনি শাসক ও বিচারক।৪. উন্নয়নমূলক কাজ: জেলার কৃষি, শিল্প, শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নতি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ-সংক্রান্ত নানাবিধ কাজ জেলা প্রশাসক করে থাকেন।৫. বিবিধ কার্যাবলি: এ ছাড়া জেলা প্রশাসক বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যাবলি তদারক ও নিয়ন্ত্রণ করেন এবং জেলার অধীনে সব বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় সাধন করা তাঁর অন্যতম দায়িত্ব।অর্থাৎ একটি জেলার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন বহুলাংশে একজন সুযোগ্য জেলা প্রশাসকের ওপর নির্ভর করে। তাই জেলা প্রশাসনকে প্রশাসনের মধ্যমণি বা প্রাণ বলা হয়।