এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকারচনার শিল্পগুণ  প্রিয় পরীক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রে অধ্যায়ভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু, ভাব, পাঠ করার প্রেক্ষাপট তথা শিখনফল, সেখান থেকে কীভাবে সৃজনশীল প্রশ্ন হতে পারে, তার কিছু নমুনা এবং কিছু প্রশ্নের নমুনা উত্তরসহ আলোচনা করব। ধারাবাহিক আলোচনাগুলো অনুধাবন করতে পারলে আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো করতে পারবে।‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের ভাববস্তু/বিষয়বস্তু:আত্মপ্রকাশ, পারিপার্শ্বিকতার সঙ্গে সংযোগ, কল্পজগতের প্রয়োজনীয়তা, রূপপ্রিয়তা প্রভৃতি নানা কারণে বাহ্য জগতের রূপ-রস-গন্ধ-স্পর্শ-শব্দকে আত্মগত অনুভূতিরসে স্নিগ্ধ করে শিল্প-সংগতভাবে প্রকাশ করাই সাহিত্য। আর কোনো রচনা বা সাহিত্যকর্মকে শিল্পসফল হতে হলে তার বেশ কিছু গুণাবলি অত্যাবশ্যক। সুতরাং ‘রচনার শিল্পগুণ’ বলতে এমন কতগুলো স্বাতন্ত্র্যিক গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায়, যা কোনো সমালোচক ও সাহিত্যবোদ্ধার দৃষ্টিতে এ রচনা বা সাহিত্যকর্মকে রসোত্তীর্ণ ও কালোত্তীর্ণ করে। উত্তরাধুনিক সাহিত্য-সমালোচকদের দৃষ্টিতে সাধারণত শব্দ চয়ন ও প্রয়োগ, বাক্য গঠনরীতি তথা ভাষারীতি, ছন্দ-অলংকার, উপমা-উদাহরণ, লেখকের অসাম্প্রদায়িক মানসিকতা, ব্যক্তিক সংশ্লিষ্টতা, শাশ্বত কল্যাণ প্রতিষ্ঠা ইত্যাদি রচনার শিল্পগুণ হিসেবে বিবেচিত হয়। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে ‘অর্থব্যক্তি’ ও ‘প্রাঞ্জলতা’কেই রচনা বা সাহিত্যকর্মের প্রধান দুটি গুণ হিসেবে উল্লেখ করেছেন।অর্থব্যক্তি কী: অর্থব্যক্তি বলতে বঙ্কিমচন্দ্র বোঝাতে চেয়েছেন অর্থ প্রকাশ। অর্থাৎ উপযুক্ত শব্দ চয়নের মাধ্যমে লেখকের মনের কথা পাঠককে বুঝিয়ে বলা। অর্থব্যক্তির আসল কথা হলো লৌকিক শব্দ চয়ন। অর্থাৎ যে শব্দটি পাঠকের কাছে সর্বাধিক পরিচিত ও ব্যবহূত এবং যার অর্থ-বিভ্রান্তি নেই, সেসব শব্দই নির্বাচন করা উচিত। এ ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র ‘ইশতিহার’ ও ‘বিজ্ঞাপন’ শব্দের উদাহরণ এনে ‘ইশতিহার’ শব্দটি ব্যবহার করতে বলেছেন। কারণ, ‘বিজ্ঞাপন’ সংস্কৃত শব্দ হলেও এর অনেক অর্থ আছে যেমন, কোনো পণ্য বিক্রির কথামালা বিজ্ঞাপন, রাজকর্মচারীর প্রতিবেদনের নাম বিজ্ঞাপন, কোনো বইয়ের ভূমিকার নাম বিজ্ঞাপন, আদালত থেকে প্রচারিত আদেশের নামও বিজ্ঞাপন। কিন্তু ‘ইশতিহার’ আরবি শব্দ হলেও এর কোনো অর্থ-বিভ্রান্তি নেই। এর একটাই অর্থ, আদালত থেকে প্রচারিত আদেশ। তা ছাড়া ‘ইশতিহার’ শব্দটি লৌকিক অর্থাৎ লোকসমাজে এর বহুল ব্যবহার প্রচলিত আছে। তবে অনেক সময় বক্তব্য প্রকাশ উপযোগী যথার্থ লৌকিক শব্দ পাওয়া না গেলে সে ক্ষেত্রে নানা অর্থবোধক শব্দটিই ব্যবহার করে তার পরিভাষা লিখে দেওয়ার পক্ষে মত দিয়েছেন লেখক। পরিভাষার পাশাপাশি উদাহরণ প্রয়োগের মাধ্যমে অর্থ সুস্পষ্ট করলে আরও ভালো হয়। এ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র ‘জাতি’ শব্দের উদাহরণ দিয়েছেন। ‘জাতি’ শব্দের অনেক অর্থ হয়। কিন্তু কী অর্থে শব্দটি ব্যবহার করা হলো, সেটা উল্লেখ করা উচিত। তাহলে সহজে সাহিত্যের অর্থ প্রকাশ পাবে। সর্বোপরি শব্দ চয়নের ক্ষেত্রে লেখককের সংকীর্ণ-সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে। অর্থাৎ একজন লেখককে কোনো বিশেষ ভাষার প্রতি দুর্বলতা দেখানো যাবে না। সব ভাষার শব্দই তাঁর কাছে সমান প্রিয় এবং যে শব্দটা উপযুক্ত মনে হবে, লেখক সে শব্দটাই ব্যবহার করবেন। কিন্তু সে সময় এমনটা ছিল না। তখন অনেক লেখক ‘সংস্কৃত’ ভাষার প্রতি দুর্বলতা দেখাতেন। সংস্কৃত শব্দ ছাড়া অন্য কোনো শব্দ তাঁরা ব্যবহার করতে চাইতেন না। বঙ্কিমচন্দ্র এমনটা করতে নিষেধ করেছেন।প্রাঞ্জলতা কী: বঙ্কিমচন্দ্রের মতে, রচনা বা কোনো সাহিত্যের সবচেয়ে বড় গুণ ‘প্রাঞ্জলতা’। যার অর্থ সহজবোধ্যতা। অর্থাৎ লেখকের বক্তব্য-বিষয় পাঠক পড়ামাত্র বুঝতে পারলে তাকে ‘প্রাঞ্জলতা’ বলে। রচনাকে প্রাঞ্জল করার বেশ কিছু কৌশল লেখক বর্ণনা করেছেন। সেগুলো হলো, ক. অপ্রচলিত শব্দ ব্যবহারে রচনা দুর্বোধ্য হয়। তাই সর্বজনবোধ্য, প্রচলিত ও লৌকিক শব্দ ব্যবহারের মাধ্যমে রচনাকে প্রাঞ্জল করতে হবে। এ ক্ষেত্রে হুতাশন, হুতভুক, বায়ুসখা, বৈশ্বানর ইত্যাদি অপ্রচলিত শব্দ ব্যবহারের পরিবর্তে বঙ্কিমচন্দ্র ‘অগ্নি’ শব্দটি ব্যবহারের পক্ষে মত দিয়েছেন। কারণ, অগ্নি বা আগুন শব্দটি বহুল প্রচলিত।খ. সন্ধি, সমাসজাত শব্দ বেশি ব্যবহার করলেও রচনা দুরূহ ও দুর্বোধ্য হয়। তাই সন্ধি, সমাসজাত শব্দ যথাসম্ভব কম ব্যবহার করাই উচিত। এ প্রসঙ্গে লেখক সমাসজাত একটি শব্দ ‘মীনক্ষোভাকুল কুবলয়’ (মীনের ক্ষেভে আকুল যে কুবলয়) ব্যবহার করে দেখিয়েছেন রচনা কতটা দুর্বোধ্য হয়।গ. জটিল বা মিশ্রবাক্য স্বতঃস্ফূর্ত ভাব প্রকাশের প্রধান অন্তরায়। ফলে জটিল বাক্য ব্যবহারের পরিবর্তে একাধিক সরল বাক্যে ভাব প্রকাশ করলে তা প্রাঞ্জল হয়। ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে লেখক একটি জটিল বাক্য ভেঙে ছয়টি সরল বাক্যে রূপান্তর করে এর সত্যতা নিরূপণ করেছেন।ঘ. বঙ্কিমচন্দ্র রচনায় বাহুল্যদোষ ঘটাতে নিষেধ করেছেন। অর্থাৎ অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক শব্দ বা বাক্য ব্যবহার না করে যে শব্দ বা বাক্যগুলো অপরিহার্য, সেগুলোই ব্যবহার করতে বলেছেন। তাঁর মতে, ‘অনর্থক কথা বাড়াইও না, অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কী?’ঙ. বাক্য মাত্রাতিরিক্ত স্থূল হলে অর্থ বুঝতে অনেক সময় কষ্ট হয়। তাই প্রয়োজনে বাক্যকে সম্প্রসারিত করতে বাক্যের অর্থটা বুঝিয়ে দিতে হবে। লেখক এ ক্ষেত্রে ‘অশ্ব’ এবং ‘ঊন বর্ষায় দুনো শীত’ এ দুটি উদাহরণ এনে বিষয়টি স্পষ্ট করেছেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল