এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। মানুষ মুহম্মদ (সা.) অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী’—কে, কার সম্পর্কে এ উক্তি করেছেন?উত্তর: কাফেরদের অত্যাচারে মহানবী (সা.) যখন মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছিলেন, তখন পথে এক দম্পতির বাসায় তিনি আতিথ্য গ্রহণ করেন। সেই গৃহপরিচারিকা মহানবীর (সা.) রূপে মুগ্ধ হয়ে এ কথা বলেছিল। কারণ, মহানবীর (সা.) মুখ, চুল, ভ্রু, হাত, শরীরের সমস্ত অংশ ছিল অনিন্দ্য সুন্দর। প্রশ্ন: ‘বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী’—এই উক্তির আলোকে মহানবী (সা.)-এর বর্ণনা দাও।উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.) একবার মদিনা যাত্রাপথে এক দম্পতির বাসায় আতিথ্য গ্রহণ করেন এবং সে ঘরের স্ত্রী তাঁর রূপে মুগ্ধ হয়ে বর্ণনা করেছে তাঁর রূপবৈচিত্র্য। অপূর্ব নয়নাভিয়াম কান্তশ্রী, বাচনভঙ্গি বিনীত-বিনম্র ও মধুবর্ষী; সুউচ্চ গ্রীবা, কাজলরেখাসম ভ্রুযুগল, সর্বাঙ্গ সুন্দর, বলিষ্ঠ পৌরুষের অধিকারী ছিলেন মহানবী (সা.)।প্রশ্ন: ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো’—হজরত মুহাম্মদ (সা.) কেন এ প্রার্থনা করেছিলেন?উত্তর: হজরত মুহাম্মদ (সা.) তাঁর ওপর অত্যাচারকারীদের ক্ষমা করার জন্য এ প্রার্থনা করেছিলেন। ইসলাম ধর্ম প্রচারের সময় মহানবী (সা.) নানা অত্যাচারের সম্মুখীন হন। পাথরের আঘাতে তাঁকে রক্তাক্ত করা হয়েছিল। পথে কাঁটা বিছিয়ে রাখা হয়েছিল। তাঁর প্রাণ সংহারের নানা চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ছিলেন পরম ক্ষমাশীল ও মহত্। তিনি জানতেন, সত্যকে জানে না বলেই শত্রুরা তাঁকে নির্যাতন করছে। তাদেরকে জ্ঞান দান করার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ তায়ালার কাছে তাই তিনি প্রার্থনা করেছিলেন। দুরন্ত পথিক জ্ঞানমূলক প্রশ্ন১. দুরন্ত পথিক কিসের প্রতীক? উত্তর: দুর্বার তারুণ্যের প্রতীক।২. ‘খঞ্জর’ শব্দের অর্থ কী?উত্তর: এক ধরনের ছোরা, যার দুই দিকেই ধার রয়েছে।৩. কারা দুরন্ত পথিকের প্রাণশূন্য দেহ মাথায় তুলে নিল?উত্তর: তরুণ যাত্রীদল।৪. কাজী নজরুল ইসলামকে কখন জাতীয় কবির মর্যাদা দান করা হয়?উত্তর: বাংলাদেশ প্রতিষ্ঠার পর।৫. লেখকের মতে কোন শক্তি চিরন্তন মুক্তিকামী?উত্তর: স্বাধীনতাকামী তারুণ্যশক্তি।৬. কে দুরন্ত পথিককে যৌবনের রাজটিকা পরিয়ে দিল?উত্তর: বনের সবুজ। অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ‘কাঁটা ভরা পথ’—বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?উত্তর: ‘কাঁটা ভরা পথ’ বলতে লেখক বিপত্সংকুল দুর্গম পথকে বোঝাতে চেয়েছেন। ‘দুরন্ত পথিক’ কথিকাটিতে প্রাবন্ধিক দুরন্ত পথিকের পথকে কাঁটা ভরা পথ বলেছেন। দুরন্ত পথিক দুর্বার তারুণ্যের প্রতীক। মানবমুক্তির লক্ষ্যে সকল বাধাকে তুচ্ছ করে কাঁটা ভরা পথ দিয়ে সামনে এগিয়ে চলে সে। এ দুর্গম পথে তরুণ পথিকের মৃত্যু অনিবার্য জেনেও মৃত্যুভয়কে দলিত করে সামনে এগিয়ে যায় সে। কেননা, এ দুর্গম পথই হচ্ছে মানুষের সত্য শাশ্বত পথ।প্রশ্ন: ‘আগামী দিনের নতুন যাত্রীদের মধ্যে তারা বেঁচে থাকবে।’—কারা, কীভাবে বেঁচে থাকবে?উত্তর: তরুণ যাত্রীদল ভীতিসংকুল পথ পাড়ি দিতে গিয়ে জীবন বিসর্জন দিয়েছে। তারা আগামী দিনের যাত্রীদের মধ্যে বেঁচে থাকবে। কারণ, আন্দোলনের মাধ্যমে মুক্তির পথ ওই একই। আগামীর তরুণেরা অগ্রজ তরুণের মৃত্যুকে আশীর্বাদ মনে করেই সামনে আসবে।প্রশ্ন: ‘আমার তো মৃত্যু নেই’—কে, কী প্রসঙ্গে, কেন বলেছে?উত্তর: দূরন্ত পথিক বিভীষিকাকে এ কথা বলেছিল। কারণ, নতুন শক্তি, নতুন আশা আর নতুন আলোকের আশায় সে আত্মহারা। তাই বিভীষিকা হত্যা করতে চাইলে সে বলেছিল, ‘মারো, বাঁধো, কিন্তু আমাকে তো বাঁধতে পারবে না, আমার তো মৃত্যু নেই।’প্রশ্ন: ‘তবে চালাও খঞ্জর’—কে, কাকে, কী প্রসঙ্গে বলেছে?উত্তর: নবীন পথিক বিভীষিকা এ কথাটি বলেছিল। কারণ, অগ্রগামী তরুণ যাত্রীরা বলেছে, নিজে মরে অন্যকে জাগানোতেই জীবনের পরম সার্থকতা। তাই সে বিশাল বুক খুলে দিয়ে বলেছে, ‘তবে চালাও খঞ্জর।’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল