এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ১ম পত্র (গদ্য) থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।দুরন্ত পথিক১০। ‘ও তো মরণ নয়, জীবনের আরম্ভ।’—কার উক্তি?ক. পথিকের খ. তরুণের গ. লেখকের ঘ. নবীনের১১। অনেক পেছনে ভয়ে কাঁপছিল কারা?ক. বৃদ্ধরা খ. তরুণেরা গ. রাখালেরা ঘ. পথিকেরা১২। দুরন্ত পথিক প্রবন্ধে রাখাল বলা হয়েছে কাকে?ক. কাপুরুষদের খ. প্রতিবন্ধকতাকে গ. বৃদ্ধদের দলনেতাকে ঘ. বিরুদ্ধ শক্তিকে১৩। ‘ওদের পথ ভীতিসংকুল আর অনেক দূরে’—কে বলেছে?ক. বিভীষিকা খ. দুষ্ট কণ্ঠ গ. রাখাল ঘ. বৃদ্ধ১৪। দুরন্ত পথিক পথ চলছিল কীভাবে?ক. বাঁশির সুর ধরে খ. বনের পথ ধরে গ. দূরের দিগ্বলয় দিয়ে ঘ. আকাশের নিচে পথ দিয়ে১৫। ‘নিজে মরে অন্যকে জাগানোতেই তোমার মৃত্যু চির-জাগ্রত অমর।’—কথাটি কার?ক. দুরন্ত পথিকের খ. তরুণের গ. মুক্ত আত্মার ঘ. মাথার খুলির১৬। ‘কিন্তু এই জীবন দেওয়াটাই কি জীবনের সার্থকতা।’—‘দুরন্ত পথিক’ প্রবন্ধে এ কথা কে বলেছে?ক. বিভীষিকা খ. বৃদ্ধ গ. দুরন্ত পথিক ঘ. তরুণ১৭। ‘আমি চিরন্তন মুক্তিকামী।’—মুক্তিকামী কে?ক. লেখক খ. পথিক গ. তরুণ ঘ. প্রবীণ১৮। ‘আমার মৃত্যু নেই। আমি যে আবার আসব।’—কার উক্তি?ক. মাথার খুলির খ. তরুণের গ. বিগত পথিকের ঘ. দুরন্ত পথিকের১৯। দুরন্ত পথিক মৃত্যুর মধ্য দিয়ে কীভাবে বেঁচে থাকার কথা বলেছে?ক. মহাকালের আশ্রয়ে খ. ইতিহাসের পাতায় গ. তরুণ যাত্রীদলের মধ্যে ঘ. অমরত্বের মাধ্যমেশিক্ষা ও মনুষ্যত্ব১. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন?ক. অনির্বাণ খ. রূপসী বাংলা গ. শিখা ঘ. মাহেনও২। ‘তাঁর লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে’—কার ক্ষেত্রে প্রযোজ্য?ক. প্রমথ চৌধুরী খ. মোতাহের হোসেন চৌধুরী গ. আহসান হাবীব ঘ. শামসুর রাহমান৩। ‘মানবসত্তা’ বলতে কী বোঝায়?ক. মানুষের মন খ. মানুষের আত্মা গ. মানুষের বুদ্ধি ঘ. মনুষ্যত্ব৪। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মাধ্যমমানুষকে মনুষ্যত্বলোকের সাথে পরিচয় করিয়ে দেয় কে?ক. পুস্তক খ. জ্ঞানার্জন গ. বিদ্যালয় ঘ. শিক্ষা৫। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা ও আত্ম প্রকাশের স্বাধীনতা যেখানে নাই— সেখানে কী নাই?ক. শান্তি খ. মুক্তি গ. মনুষ্যত্ব ঘ. শিক্ষা৬। শিক্ষার আসল কাজ কী?ক. জ্ঞান পরিবেশন করা খ. মূল্যবোধ সৃষ্টি করা গ. সংস্কৃতি চর্চা ঘ. বিদ্যানুরাগ সৃষ্টি৭। মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় কেন?ক. প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে খ. যথার্থ শিক্ষা না পেলে গ. সত্যিকার জ্ঞানার্জন না হলে ঘ. চিত্ত উন্মুক্ত না হলে৮। কিসের কারণে মানুষের আত্মিক মৃত্যু ঘটে?ক. অশিক্ষা খ. অভাব গ. হিংসা ঘ. লোভ৯। শিক্ষার সুফল পাওয়া যাবে, যদি মানুষকে মুক্ত করা যায়—ক. শোষণ থেকে খ. অশিক্ষার বেড়াজাল থেকে গ. জীবসত্তা থেকে ঘ. অর্থ চিন্তার নিগঢ় থেকে১০। মানুষের মনুষ্যত্বের পরিচয় কোনটি?ক. জীবনে প্রতিষ্ঠা অর্জন করা খ. মুক্তির বোধ গ. ক্ষমতার শীর্ষে অবস্থান ঘ. শিক্ষা সম্পূর্ণ করা১১। মোতাহের হোসেন চৌধুরীর মতে আমাদের শিক্ষাব্যবস্থা কেমন?ক. আধুনিক খ. উল্টো গ. ভ্রান্ত ঘ. সনাতন১২. শিক্ষা মানুষের কোন দিকটিকে জাগ্রত করে?ক. উদার মনোভাবকে খ. মূল্যবোধকে গ. অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনাকে ঘ. ব্যক্তিসত্তাকেবাংলা ১ম পত্র: সঠিক উত্তরদুরন্ত পথিক: ৯. খ ১০. খ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬.গ ১৭. গ ১৮. ঘ ১৯. গ।শিক্ষা ও মনুষ্যত্ব: ১। গ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ঘ. ১০. খ ১১. গ ১২. খ।