এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৬১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৪প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ১ম পত্র (গদ্য) থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।শিক্ষা ও মনুষ্যত্ব১৪। ‘চাই, চাই, আর চাই’—কার অন্তর থেকে এ ধ্বনি উত্থিত হয়?ক. ধনীর খ. দরিদ্র্যের গ. অশিক্ষিতের ঘ. ধনী-দরিদ্র সবার১৫। অন্ন-বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হয়ে কোন আনন্দ উপভোগ করা কঠিন হয়ে পড়েক. মুক্তির খ. জ্ঞানের গ. চাকরির ঘ. শিক্ষার১৬। কোনটি মূল্যবোধ সৃষ্টির উপায়?ক. শিক্ষা খ. সাধনা গ. মনুষ্যত্ব ঘ. অধ্যবসায়১৭। শিক্ষার মারফতে কী লাভ করা যায়?ক অন্ন-বস্ত্রের সুব্যবস্থা খ. মনুষ্যত্ব গ. জীবনকে উপভোগ ঘ. দুঃখ লাঘব১৮। শিক্ষার অপ্রয়োজনের দিক মানুষকে কী করতে শেখায়?ক.অন্ন-বস্ত্রের সংস্থান খ. মনুষ্যত্বকে আবিষ্কার গ. জীবনকে উপভোগ ঘ. অর্থ চিন্তা১৯। কিসে মানুষ উপলব্ধি করতে শেখে ‘লোভে পাপ, পাপে মৃত্যু’?ক. জ্ঞানার্জনের ফলে খ. বিপদগ্রস্ত হওয়ার ফলে গ. শিক্ষাদীক্ষার ফলে ঘ. লোভ করার ফলে২০। শিক্ষা মানুষের কোনটি জাগ্রত করে?ক. উদার মনোভাব খ. ব্যক্তিসত্তা গ. অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা ঘ. সচেতনতা ও মূল্যবোধ২১। মোতাহের হোসেন চৌধুরীর কল্পিত ঘরের কোন তলার সঙ্গে মানবসত্তার সাদৃশ্য?ক. নিচতলা খ. দোতলা গ. তিনতলা ঘ. চারতলা২২। মোতাহের হোসেন চৌধুরী মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন? ক. নিচুতলা ঘরের সঙ্গে খ. দোতলা ঘরের সঙ্গে গ. প্রবহমান নদীর সঙ্গে ঘ. বৃক্ষের সঙ্গে২৩। যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না, সেখানে কী নেই?ক. জ্ঞান খ. মূল্যবোধ গ. শিক্ষা ঘ. জনমত২৪। মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না যদি না...?ক. মানুষ অর্থচিন্তা থেকে মুক্তি পায় খ. মানুষ সুশিক্ষিত হয় গ. মানুষ স্বাধীন হয় ঘ. মানুষ ইতিহাস সচেতন হয়২৫। ‘অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়’—এ বোধটি কিসের পরিচায়ক?ক. মূল্যবোধের খ. স্বাধীনতার ঘ. মনুষ্যত্বের ঘ. জীবন সাধনার২৬. মোতাহার হোসেন চৌধুরী জীবসত্তাকে ঘরের কয়তলার সঙ্গে তুলনা করেছেন?ক. নিচতলা খ. দোতলা গ. তিনতলা ঘ. চারতলা২৭. মানব উন্নয়নে ‘নিচ থেকে ঠেলা’ বলতে বোঝায়—?ক. অন্নবস্ত্রের ব্যবস্থা করা খ. সুশিক্ষার ব্যবস্থা করা গ. সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিশ্চিত করাঘ. জীবিকা অর্জনের পথ সুগম করা২৮. শিক্ষা আমাদের কী শেখায়?ক. জীবনকে উদার করতে খ. জীবনকে উপভোগ করতে গ. কঠোর হতে ঘ. নিজের স্বার্থ রক্ষা না করতে ২৯. জীবসত্তাকে টিকিয়ে রাখতে প্রয়োজন কোনটি?ক. শিক্ষা খ. অন্নবস্ত্র গ. সংস্কৃতি চর্চা ঘ. জীবন সাধনা ৩০. ‘লেফাফা দুরস্তি আর শিক্ষা এক জিনিস নয়’—লেফাফা দুরস্তি কী?ক. বিদ্যা জাহির করার প্রবণতা খ অল্প বিদ্যার ভয়ংকরতা গ. বাইরে ঠিকঠাক ভেতরে ফাঁকা ঘ. ভালো মানুষ সেজে প্রতারণা ৩১. ‘কারারুদ্ধ আহার-তৃপ্ত মানুষের মূল্য কতটুকু’—এই মানুষ কারা?ক. যারা অর্থ সাধনায় ব্যস্ত খ. যারা আত্মস্বার্থে নিয়োজিত গ. যারা জীবন সাধনায় ব্যস্ত ঘ. যারা জীবসত্তার লালনে ব্যস্ত ৩২. মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে কে?ক. শিক্ষা খ. মনুষ্যত্ব গ. মই ঘ. ক্রমাগত অনুশীলনউদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাওরফিক সাহেব সামান্য বেতনভুক্ত একজন চাকরিজীবী। বেতনের নির্দিষ্ট টাকায় তাঁর সংসারের ব্যয় সংকুলান হয় না। অর্থের দুশ্চিন্তায় একদিন তিনি অসৎ পথে পা বাড়ালেন। বিবেক বিসর্জন দিয়ে জড়িয়ে পড়লেন ঘুষ-দুর্নীতিতে। কিন্তু অচিরেই ধরা পড়ে সাজাপ্রাপ্ত হলেন, তাঁর চাকরি চলে গেল। ৩৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে তারেক সাহেবের পতনের কারণ মূলত কোনটি?ক. বিলাসী জীবন যাপনের আশায় খ. অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় গ. মূল্যবোধের পতন ঘটায় ঘ. অসৎ পথে গমন করায়৩৪. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ ও উদ্দীপকের মধ্যে ভাবগত ঐক্য কী?i. লোভে পাপ পাপে মৃত্যু ii. অন্নবস্ত্রের সমাধানই মনুষ্যত্ব অর্জনের উপায় iii. অর্থ চিন্তা মূল্যবোধের বিকাশ ঘটতে দেয় না। নিচের কোনটি সঠিক?ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.বাংলা ১ম পত্র: সঠিক উত্তরশিক্ষা ও মনুষ্যত্ব: ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. গ ২১. খ ২২. খ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. গ ২৮. খ ২৯. খ ৩০. গ ৩১. ক ৩২. ক ৩৩. গ ৩৪. খ।