মনুষ্যত্ব হচ্ছে মানুষের জীবনের ওপরতলা বা অস্তিত্ববাংলা ১ম পত্র
এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৭
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। দুরন্ত পথিক অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: ‘সে চলিতেছিল দুর্গম কাঁটা ভরা পথ দিয়া’—কে চলিতেছিল এবং কেন?উত্তর: দুর্গম কাঁটাভরা পথ দিয়ে তরুণ অভিযাত্রী চলছিল। কারণ, সামনে দৃষ্টিবন্ধ আলোকরেখা জয় করতে হলে ভীতিসংকুল পথ পেরিয়ে যেতেই হবে। মৃত্যুর মাধ্যমে এ পথে অন্যকে জাগানো যায় বলে সে এমন দুর্গম পথে চলছিল। শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন:১. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই কোনটি?উত্তর: জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই হচ্ছে শিক্ষা।২. শিক্ষার কোন দিক জীবনকে উপভোগ করতে শেখায়?উত্তর: অপ্রয়োজনের দিক।৩. মনুষ্যত্ব কী?উত্তর: মানুষের জীবনের ওপর তলা বা মানুষের অস্তিত্ব।৪. মানবজীবনে সর্বপ্রথম প্রয়োজন কোনটি?উত্তর: অন্ন-বস্ত্র।৫. শিক্ষার দুটি দিক কী কী?উত্তর: প্রয়োজনের দিক ও অপ্রয়োজনের দিক।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ‘অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?উত্তর: ‘অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি’ বলতে লেখক ভুল শিক্ষার প্রভাবে মানুষের জীবনের নিচের তলার কোঠা অর্থাৎ জীবসত্তার ঘরের বিশৃঙ্খল অবস্থাটি বুঝিয়েছেন।প্রশ্ন: লেখক মুক্তির জন্য কোন দুটি উপায় নির্দেশ করেছেন?উত্তর: লেখক মুক্তির জন্য যে দুটি উপায় নির্দেশ করেছেন, সেগুলো হলো— ১. অন্ন-বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা ২. শিক্ষাদীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা।প্রশ্ন: ‘শিক্ষার কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি’—এর তাৎপর্য কী?উত্তর: শিক্ষা দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব। মানুষের মধ্যকার আরেকটি মানুষ শিক্ষা দ্বারা জাগ্রত হতে পারে। শিক্ষার কারণেই মানুষ লোভে পাপ পাপে মৃত্যু বুঝতে পারে। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না, সেখানে শিক্ষা নেই।প্রশ্ন: মানবজীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করার সপক্ষে লেখকের যুক্তি কী?উত্তর: লেখক বলেছেন যে, মানবজীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা চলে। জীবসত্তা সেই ঘরের নিচতলা, আর মানবসত্তা ওপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার মই হচ্ছে শিক্ষা। এখানে জীবসত্তা জীবনের অস্তিত্ব, আর মানবসত্তা হচ্ছে মনুষ্যত্বের বিকাশ। পারী জ্ঞানমূলক প্রশ্ন১. বিসমার্ক কে ছিলেন?উত্তর: ইতিহাস প্রসিদ্ধ প্রুশীয় প্রধানমন্ত্রী।২. ক্যাফে জিনিসটা কী?উত্তর: ফরাসি সভ্যতার একটা অঙ্গ।৩. ‘স্বদেশকে চেনে বলেই তারা বিশ্বকেও চিনতে পারে’—কারা?উত্তর: ফরাসিরা।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কী কারণে পারীতে অধিকসংখ্যক পরিব্রাজক আসে?উত্তর: সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, নাট্যকলা স্থাপত্যশিল্প, পরিচ্ছদকলা, সুগন্ধিশিল্প, রাজপথগুলোর সৌন্দর্য, সর্পিণী নদীর দ্বীপ আর মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য পারীতে বেশি পর্যটক আসে।প্রশ্ন: ‘স্বদেশকে চেনে বলেই তারা বিশ্বকে চিনতে পারে’—কারা, কীভাবে?উত্তর: ফরাসিরা। কারণ, তারা কসমোপলিটন। পৃথিবীর সব দেশের ইতিহাস, ঐতিহ্য তারা ধারণ করে স্বদেশের হূদয়ে। শৈশব থেকে তারা পথ চলতে চেনে তাদের জাতীয় ঐতিহ্য সঙ্গে নিয়ে। তাই স্বদেশকে চেনে বলেই তারা বিশ্বকেও চিনতে পারে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল