কিউটিন বা সুবেরিনযুক্ত কোষপ্রাচীর অভেদ্য ধরনের ঝিল্লি: জীববিজ্ঞান
এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৭১
সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৮২৭। নিচের কোন শিরাটি O2 সমৃদ্ধ রক্ত বহন করে? ক. বৃক্কীয় শিরা খ. ফুসফুসীয় শিরা গ. পোর্টাল শিরা ঘ. সিস্টেমিক শিরা২৮। কুনোব্যাঙের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি?ক. ইউরেটর খ. ফ্যাট বডি গ. মালপিজিয়ান ঘ. বিডার্স অঙ্গ২৯। ব্যাঙের সপ্তম করোটিক স্নায়ুর নাম কী?ক. ভেগাস খ. অডিটরি গ. ফেসিয়াল ঘ. অ্যাবডুমেন্স৩০। ব্যাঙের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?ক. ফুসফুস খ. যকৃত গ. ইলিয়াম ঘ. অগ্ন্যাশয়।অধ্যায়-৯১। ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয় নিচের কোনটির অভাবে? ক. ম্যাগনেসিয়াম খ. বোরন গ. লৌহ ঘ. নাইট্রোজেন২। উদ্ভিদের পুষ্টির জন্য প্রয়োজনীয় মাইক্রোমৌল কোনগুলো? ক. Cu, Cl, Mn খ. i, Br, Si গ. S, Cr, Mg ঘ. Zn, Fe, O৩। ক্লোরোসিস হয় কিসের অভাবে? ক. ফসফরাস খ. পটাসিয়াম গ. বোরন ঘ. নাইট্রোজেন ৪। কোন খনিজ পদার্থ কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? ক. নাইট্রোজেন খ. ফসফরাস গ. পটাসিয়াম ঘ. বোরন ৫। বোরনের অভাবে উদ্ভিদের দেহে কোন লক্ষণটি দেখা যায়? ক. পাতায় ক্লোরোসিস হয় খ. পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় গ. ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয় ঘ. পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় ৬। পুষ্টির জন্য অত্যাবশ্যক উপাদানগুলোর বৈশিষ্ট্য কী? i. উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও প্রজননের জন্য প্রয়োজন ii. এদের অভাব হলে অভাবজনিত লক্ষণ প্রকাশ পায় iii. যেকোনোটির অভাব অন্য যেকোনোটি প্রকাশ করেকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. iii ঘ. i ও iii ৭। উদ্ভিদ পুষ্টি উপাদানের মধ্যে বায়ুমণ্ডল থেকে কী গ্রহণ করে? i. কার্বন ii. অক্সিজেন iii. নাইট্রোজেননিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii৮। ফসফরাসের অভাবজনিত লক্ষণ কী?i. পাতা, ফুল ও ফল অপরিণত অবস্থায় ঝরে পড়ে ii. পাতা বেগুনি-বাদামি রং ধারণ করে iii. গাছ সহজে লম্বা, মোটা হয় নানিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৯। ম্যাগনেসিয়ামের অভাব হলে কী হয়? i. পাতার দুটি শিরার মাঝের অংশ হলদে হয় ii. পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় iii. পাতায় বেগুনি রং ধারণ করেনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii১০। লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়? ক. মূল খ. পাতা গ. কাণ্ড ঘ. ফুল ১১। উদ্ভিদের পত্ররন্ধ্র দ্বারা মোট প্রস্বেদনের কত ভাগ হয়? ক. ৫০-৬৫% খ. ৭০-৮৫% গ. ৯০-৯৫% ঘ. ৯০-১০০%১২। পাতায় তৈরি খাদ্য দেহের সর্বত্র পরিবহন করে—ক. জাইলেম খ. ফ্লোয়েম গ. মজ্জা ঘ. কিউটিকল ১৩। উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে কী হিসেবে? ক. আয়ন হিসেবে খ. যৌগ হিসেবে গ. মৌল হিসেবে ঘ. লবণ হিসেবে ১৪। প্রস্বেদনের হার বৃদ্ধির জন্য কোনটি দায়ী?ক. আর্দ্রতা বৃদ্ধি খ. তাপমাত্রা বৃদ্ধি গ. তাপমাত্রা হ্রাস ঘ. বায়ুবেগ হ্রাস ১৫। কিউটিন বা সুবেরিনযুক্ত কোষপ্রাচীর কী ধরনের ঝিল্লি? ক. ভেদ্য ঝিল্লি খ. অভেদ্য ঝিল্লি গ. বৈষম্যভেদ্য ঝিল্লি ঘ. সমভেদ্য ১৬। অভিস্রবণ প্রক্রিয়ার শর্তাবলি কী? i. দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ হতে হবে ii. দ্রবণ দুটি একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে পৃথক iii. তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপ ভিন্ন হতে হবেকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii জীববিজ্ঞান: সঠিক উত্তরঅধ্যায়-৮: ২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০. খ।অধ্যায়-৯: ১. খ ২. ক ৩. ঘ ৪. ক ৫. গ ৬. খ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. গ।