সৃজনশীলপ্রশ্নোত্তর নিয়ে দরকারি তথ্য: বিশেষজ্ঞের পরামর্শ
এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৭২
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। সৃজনশীল প্রশ্নপদ্ধতির আওতায় যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলোর প্রস্তুতি নিশ্চয়ই তোমাদের অনেক ভালোভাবে হয়েছে।তোমরা হয়তো ইতিমধ্যে একটি ব্যাপার লক্ষ করেছ যে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে কোনো প্রশ্নের পুনরাবৃত্তি ঘটে না। সেহেতু দু-তিন বছর আগের কোনো প্রশ্ন বা কোনো অভিজ্ঞ শিক্ষক বা কোনো কোচিং সেন্টারের কোনো সাজেশন থেকে কোনো প্রশ্ন কমন পড়ার কোনো সম্ভাবনা নেই। এসএসসি পরীক্ষায় ২০১০ সালে বাংলা ও ধর্ম পরীক্ষা দিয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করা হয়েছে। এ পর্যন্ত এ দুটি বিষয়ে প্রাক-নির্বাচনী, নির্বাচনী পরীক্ষা ও ফাইনাল পরীক্ষা মিলিয়ে প্রায় সাতটি পরীক্ষা হয়েছে। কোনো প্রশ্ন কমন পড়েনি। এই পদ্ধতিতে ফলাফল ভালো করার একমাত্র উপায় হচ্ছে সম্পূর্ণ পাঠ্যবইটিকে খুব ভালোভাবে আত্মস্থ করা। পাঠ্যবইটির ওপর তোমার যত বেশি দখল থাকবে তত তুমি ভালো করতে পারবে। কোনো গাইড বই বা আগে প্রস্তুতকৃত ভালো নোটসমূহের ওপর নির্ভর করে পরীক্ষা দিতে গেলে তুমি ভালো ফলাফল আশা করতে পারবে না। কেননা পরীক্ষার কক্ষে তোমাকে নিজ শব্দচয়ন ও বাক্য গঠন করে উত্তর দিতে হবে। আগে থেকে প্রস্তুতকৃত নোট থেকে উত্তর দেওয়ার কোনো সুযোগই নেই এই পদ্ধতিতে। তোমরা জান সৃজনশীল প্রশ্নপদ্ধতির দুটি অংশ—বহুনির্বাচনী এবং ব্যাখ্যামূলক (যা সৃজনশীল প্রশ্ন হিসেবে পরিচিত)। উভয় অংশেই শুধু মুখস্থ করে উত্তর দেওয়ার ক্ষেত্র সীমিত। বহুনির্বাচনী এবং ব্যাখ্যামূলক বা সৃজনশীল অংশে কিছু প্রশ্ন থাকবে যা শিক্ষার্থী মুখস্থ করে উত্তর দিতে পারবে। যেমন ফটিকের মামার বাড়ি কোথায়? জাবেদার ছকে মোট কয়টি ঘর? কোনটি লব্ধ রাশি? পরিবার কয়টি ভাগে বিভক্ত?, অ্যামিবা কোন পর্বের প্রাণী? চাহিদার উপাদান কয়টি? ইত্যাদি।কিছু প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে শুধু তথ্য স্মরণ রাখলেই হবে না। সেই তথ্য বুঝে উত্তর দিতে হবে। যেমন: কৃষির আধুনিকীকরণের ক্ষেত্রে কোনটি বড় বাধা এবং কেন? দ্রুত ধাবমান গাড়ি হঠাৎ থামিয়ে দিলে শক্তির কোন প্রকারের রূপান্তর ঘটে? ব্যাখ্যা করো, আর্থিক লেনদেনগুলোকে শ্রেণিবিন্যাস করা হয় কেন?কিছু প্রশ্ন থাকবে, যার মাধ্যমে তুমি পাঠ্যবইয়ের যে সুনির্দিষ্ট তত্ত্ব, ধারণা, সূত্র, সংজ্ঞা, নিয়মনীতি আত্মস্থ করেছ তা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করতে পার তা দেখা হবে। কিছু প্রশ্ন থাকবে যার মাধ্যমে পাঠ্যবইয়ের জানা তথ্য ব্যবহার করে নতুন কোনো পরিস্থিতিতে তোমার বিচার বিশ্লেষণ করার, সিদ্ধান্ত গ্রহণের এবং মূল্যায়নের দক্ষতাকে দেখা হবে।বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে চারটি বিকল্প উত্তর (ক, খ, গ, ঘ) থেকে একটি সঠিক উত্তর বেছে নিতে হয়। কিছু কিছু বহুনির্বাচনী প্রশ্নের শুরুতেই একটি দৃশ্যকল্প/উদ্দীপক (অপরিচিত পরিস্থিতি) থাকে যা তোমার পাঠ্যবইয়ের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা। প্রশ্নের শুরুতেই যখনই কোনো দৃশ্যকল্প/উদ্দীপক থাকবে তোমাকে তখন বুঝতে হবে যে তোমার কাছ থেকে পাঠ্যবইয়ের কোনো সুনির্দিষ্ট তত্ত্ব, তথ্য, ধারণা, নিয়মনীতি, সূত্র ইত্যাদির প্রয়োগ চাওয়া হচ্ছে। অর্থাৎ তুমি পাঠ্যবইয়ের সেই সুনির্দিষ্ট বিষয়গুলো কোনো নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে পারছ কিনা তা দেখা হবে। যেমন:a. Cu + HCl (লঘু) = বিক্রিয়া হয় না, কিন্তুb. 3Cu + 8HNO3 (jNy) = 3Cu(NO3)2 + 4H2O + 2NOএখন তোমার কাছে (b) নং বিক্রিয়ার ধরনটি সম্পর্কে জানতে চাওয়া হলো এবং চারটি উত্তর থাকল যথাক্রমে: ক. প্রতিস্থাপন, খ. অম্ল-ক্ষার প্রশমন, গ. দ্বিবিযোজন, এবং ঘ. জারণ-বিজারণ। উপরিউক্ত চারটি বিক্রিয়ার যেকোনো একটি সুনির্দিষ্ট বিক্রিয়ার ধারণাটিকে উপরিউক্ত (b) নং বিক্রিয়ায় প্রতিফলিত করানো হয়েছে। এখন তুমি তোমার পাঠ্যবইয়ের বিক্রিয়ার ধরনগুলোর বৈশিষ্ট্যের আলোকে উদ্দীপকের (b) নং বিক্রিয়ার বৈশিষ্ট্য মেলাবে এবং উত্তর হিসেবে উপরিউক্ত উত্তরগুলোর মধ্য থেকে যেকোনো একটি সুনির্দিষ্ট বিক্রিয়ার ধারণাটিকে বেছে নিতে হবে। এখানে কপার ও নাইট্রোজেনের পরস্পরের ইলেক্ট্রনের আদান-প্রদানের জন্য (b) নং বিক্রিয়াটি জারণ-বিজারণ।তোমার পঠিত অন্যান্য বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রেও এই রকম সুনির্দিষ্ট কোনো তথ্যকে নতুন পরিস্থিতিকে দেখতে চাওয়া হবে। যেমন কুটিরশিল্প, স্থানীয় শাসনব্যবস্থা, অর্থনৈতিক কাজ, রাজপুতনীতি, মন্দন, কোনো সূত্রের প্রয়োগ, সালোক সংশ্লেষণ ইত্যাদি ধারণাগুলোর নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে হবে।শিক্ষার্থীর লব্ধ জ্ঞানকে বাস্তব জীবনের নতুন পরিস্থিতিতে শুধু প্রয়োগ করার ক্ষমতাই দেখা হবে না, শিক্ষার্থী পাঠ্যবইয়ের তথ্যের ভিত্তিতে সেই নতুন পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করতে পারছে কি না তা দেখা হবে। অর্থাৎ কিছু প্রশ্ন আছে যার উত্তর দিতে গেলে তোমাকে পাঠ্যবইয়ের তথ্যগুলো বুঝে বিচার-বিশ্লেষণ করে উত্তর দিতে হবে।এখন ওই একই বিক্রিয়া দুটির ওপর নির্ভর করে তোমার কাছে বিক্রিয়া দুটিতে পার্থক্যের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলো এবং উত্তর হিসেবে তিনটি তথ্য দেওয়া হলো:i সক্রিয়তাক্রমে কপারের অবস্থানii বিক্রিয়ক অনুসমূহের তুলনামূলক পরিমাপiii এসিড দুটির জারণ ধর্মের পার্থক্যউপরের তথ্যের ওপর ভিত্তি করে তোমার কাছে জানতে চাওয়া হলো: নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii উত্তর দিতে গেলে তোমাকে একাধিক তথ্যের বিশ্ল্নেষণের ভিত্তিতে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা জান যে হাইড্রোজেনের (H) নিচের যেসব মৌল আছে এরা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। যেহেতু কপার (Cu) মৌলটি H-এর নিচে সেজন্য (a) বিক্রিয়াটি ঘটছে না। সুতরাং প্রশ্নটির উত্তর দেওয়ার ক্ষেত্রে (i) সক্রিয়তাক্রমে কপারের অবস্থান—তথ্যটির কার্যকারিতা রয়েছে।কিন্তু (b) বিক্রিয়ার ক্ষেত্রে HNO3 একইসঙ্গে জারক (HNO3 (লঘু)4H2O+2NO+[O]; Cu +[O] CuO) এবং অ্যাসিডের (CuO + HNO3Cu(NO3)2+H2O) ভূমিকা পালন করে। বিক্রিয়ক HNO3 গাঢ় বা লঘু যেকোনো ক্ষেত্রেই Cu-এর সঙ্গে বিক্রিয়া করবে। কিন্তু HCl গাঢ় বা লঘু যেকোনো ক্ষেত্রেই Cu-এর সঙ্গে বিক্রিয়া করবে না। সুতরাং উত্তর দেওয়ার ক্ষেত্রে তথ্য (ii) বিক্রিয়ক অণুসমূহের তুলনামূলক পরিমাপ—এর কোনো কার্যকারিতা নেই।বিক্রিয়া (a)-এ এই জারণ-বিজারণ অনুপস্থিত কিন্তু বিক্রিয়া (b) তে এই জারণ-বিজারণ উপস্থিত। কাজেই তথ্য (iii) অ্যাসিড দুটির জারণ ধর্মের পার্থক্য—প্রশ্নের উত্তর দিতে গেলে বিবেচনা করতে হবে।কাজেই তোমরা বুঝতেই পারছ যে তোমার পাঠ্যবইয়ের একাধিক তথ্যের বিশ্লেষণের মাধ্যমে তোমাকে প্রশ্নের উত্তরে উপনীত হতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল